Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে!

agamir somoy
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩
ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে!

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাফারি পার্ক, গাজীপুর

ফ্রানৎস কাফকার লেখা এ হাঙ্গার আর্টিস্টের কথা মনে পড়ছে। একটি খাঁচায় আবদ্ধ থেকে দিনের পর দিন না খেয়ে থাকাই ছিল তার শিল্প। পয়সা দিয়ে লোকে তাকে দেখতে আসত। একসময় মানুষ আগ্রহ হারায়। শিল্পীর জায়গা হয় সার্কাস দলের পশুপাখির পাশের খাঁচায়। এই শিল্পের প্রতি মানুষের আগ্রহ না থাকলেও না খেয়েই দিনের পর দিন খাঁচায় পড়ে থাকল সে। সার্কাস দলের লোকরাও একসময় ভুলে যায় তাকে। যখন তার কথা মনে পড়ল, তখন সে মৃত্যুপথযাত্রী।

এই হাঙ্গার আর্টিস্টের সঙ্গে আমাদেরও মিল রয়েছে। ২০১৭ সালে যশোরে চোরাকারবারিদের হাত থেকে উদ্ধারের পর আমাদের রাখা হয় গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। বলা হয়েছিল তিন সপ্তাহের কোয়ারেন্টাইন। এর মধ্যে চিতাশাবক থেকে পূর্ণবয়স্ক চিতাবাঘ হয়ে গেলাম; কিন্তু তিন সপ্তাহ আজও শেষ হলো না! কী আশ্চর্য! হাঙ্গার আর্টিস্টের মতো আপনি আমাদের ভুলে গেলেন! সাফারি পার্ক কি তবে সার্কাস হয়ে গেল? তাহলে তো আপনাকে রিংমাস্টার বলতে হয়! তবে রিংমাস্টার কিন্তু দর্শকদের খেলা দেখাতে খাঁচা থেকে প্রাণীদের বাইরে বের করে। আপনি আমাদের বেরই হতে দিলেন না।

আমাদের এভাবেই রেখে দিন। কাফকার হাঙ্গার আর্টিস্টের মতো ভুলে যান আবারও

চোরাকারবারিরা হয়তো কোনো ধনী লোকের কাছে আমাদের বিক্রি করত। ওই ধনীর বাড়ির শোভা বাড়াতে গিয়ে আমরা যে চিতাবাঘ, তা হয়তো ভুলে যেতাম। কিন্তু বাড়ির আঙিনায় ঘুরে বেড়াতে পারতাম বলেই আমাদের ধারণা। এখানে এসে তো আরও খারাপ অবস্থায় পড়লাম। চোখের সামনে এত বড় সাফারি পার্ক পড়ে রয়েছে অথচ সেখানে এক মুহূর্তের জন্য বের হতে পারছি না। এ যেন ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে এসে পড়লাম!

মাঝেমধ্যে হাঁস-মুরগির ফিল আসে, চিতাবাঘের ফিল আসতে চায় না। ইয়ে মােন, সাফারি পার্কে আসার আগে আপনারা কি সরকারের কোনো হাঁস-মুরগির প্রজেক্টের দায়িত্ব সামলেছিলেন? না মানে, খাঁচা থেকে বেরোলে আমাদের শিয়াল-বেজি খেয়ে ফেলে কি না, সে ভয় পেয়েছেন সম্ভবত। আরেকটা কারণ হতে পারে, আপনারা হয়তো আমাদের অতিরিক্ত স্বাধীনতার অপসংস্কৃতি থেকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন। সাফারি পার্কে আমাদের ছেড়ে দিলে গাছে চড়ে পা পিছলে পড়ে যেতে পারতাম, সিংহের সঙ্গে লড়াই বাধিয়ে আহত হতে পারতাম। আমরা শুধু শুধুই আপনাকে দোষ দিচ্ছি। আমাদের এভাবেই রেখে দিন। কাফকার হাঙ্গার আর্টিস্টের মতো ভুলে যান আবারও। বেরিয়ে কী করব, বনের সঙ্গে আদৌ মানিয়ে নিতে পারব?

 

ইতি

বন্দি দুই চিতাবাঘ

সার্কাসকোয়ারেন্টাইনসাফারি পার্কচোরাকারবারিআগামীর চোখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি