Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

সবাই আছে শিক্ষার্থী নেই

agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০০:২৮
সবাই আছে শিক্ষার্থী নেই

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

দেশের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সার্বিকভাবে যদি বুদ্ধিজীবীদের মতো বলতে চাই, তাহলে বলতে হয়— কিছুই ঠিক নেই। হাজারো রোগে আক্রান্ত। তবে এর মধ্যেও পড়াশোনা আছে। শিক্ষার্থীরা পড়ে, শিক্ষকরা পড়ান। কিন্তু আপনার ক্ষমতা কাঠামোর মধ্যে থাকা পটুয়াখালীর বাউফলের পূর্ব ইন্দ্রকুল ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসার পরিস্থিতি একেবারই ভিন্ন। শিক্ষার্থী আছে মাত্র পাঁচজন। অথচ শিক্ষক ১৩ আর কর্মচারী চার! অনুপাতটা দাঁড়ায়— প্রতি একজন শিক্ষার্থীর জন্য রয়েছে প্রায় সাড়ে তিনজন শিক্ষক-কর্মচারী! এমন বিশেষায়িত শিক্ষার পরিবে অক্সফোর্ড-ক্যামব্রিজেও নেই। এ দৃষ্টান্ত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়ার দাবি রাখে। আমি অত দূর যেতে চাই না। এলাকার বদনাম হবে। লোকে ভাববে, আমার এলাকার মানুষ পড়াশোনা করে না। এলাকার প্রতি একটা দায়িত্ব আছে না! তাই প্রশাসনিক মেরামতের জন্য আপনাকে লেখা।

এই অনন্য প্রতিষ্ঠানের নেপথ্যের কারিগরের কথাও জানিয়ে রাখতে হয় আপনাকে। ১৯৯৪ সালে এটি প্রতিষ্ঠার পর থেকে সভাপতির চেয়ার আলো করে আছেন আব্দুল মোতালেব মিয়া। তিনি মায়ার সাগর। না হলে মাদ্রাসার সুপার তার পুত্রবধূ, ইবতেদায়ি শিক্ষক তার কন্যা, অফিস সহকারী ও নৈশপ্রহরী তার দুই সুপুত্র কী করে হয়!

মাদ্রাসার সুপার দাবি করেছেন, রাস্তাঘাটের দুরবস্থা আর বর্ষার পানির কারণে ছাত্রীরা আসতে চায় না। এ যুক্তি খণ্ডন করা কঠিন। তবে ছাত্রীরা না এলেও প্রতি মাসে সরকারি কোষাগার থেকে এমপিওর টাকা কিন্তু ঠিকই তাদের পকেটে ঢুকছে। এলাকার মানসম্মান রক্ষা ছাড়াও আপনাকে এ বিষয়ে জানানোর আরেকটি কারণ হলো, মাদ্রাসাটির এমপিওভুক্তি। সরকারের টাকা। ওনারা যে কাজ একেবারেই করছেন না, এমন নয়। শিক্ষার্থী সংকটের ‘বিকল্প সমাধান’ হিসেবে অন্য এমপিওবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দাখিল পরীক্ষা দেওয়াচ্ছেন। বিষয়টি অনেকটা এরকম, সবাই আছে ওরা নেই।

দেশের এমন অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে শিক্ষকের অভাবে যথাযথ পাঠদান সম্ভব হয় না। অথচ এখানে শিক্ষক থাকার পরও শিক্ষার্থী নেই। আপনার প্রতি আমার প্রস্তাব, প্রায় ৩২ বছর পরিচালকের চেয়ারে বসে থাকা ভদ্রলোককে শিক্ষার্থী সংগ্রহে মাঠে নামান। পরিবারের পাশাপাশি সমাজের প্রতিও তো মায়া থাকা চাই। পরিবারের সদস্যরা তো মাদ্রাসায় এলো, এবার না হয় সমাজের শিক্ষার্থীরা আসুক।

ইতি

একজন স্থানীয় মানুষ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডশিক্ষকশিক্ষার্থীপটুয়াখালীবাউফল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা