Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সৈকত আছে শৃঙ্খলা নেই

agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫
সৈকত আছে শৃঙ্খলা নেই

গ্রাফিকস: আগামীর সময়

দেশের অন্যতম প্রধান পর্যটন জেলা কক্সবাজারের নাম বিশ্ব পর্যটনকেন্দ্রের তালিকায় না থাকাটা কোনো সুসংবাদ নয়। এটা দেশের পর্যটন শিল্পের নানামুখী সমস্যা ও সংকট তথা দৈন্যের বহিঃপ্রকাশ। অথচ বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্রসৈকত, পাহাড়, বৈচিত্র্যময় বন, সবুজের সমারোহমণ্ডিত টিলা, দ্বীপ, প্রবাল, সামুদ্রিক জীববৈচিত্র্য— সবই আছে কক্সবাজারে। মানসম্পন্ন বিমানবন্দর, রেল ও সড়ক যোগাযোগ, শত শত হোটেল-রিসোর্ট ও রেস্তোরাঁ রয়েছে এখানে। প্রতি বছর ৬০-৮০ লাখ পর্যটকও আসেন। তবু বৈশ্বিক পর্যটনকেন্দ্র হিসেবে কক্সবাজারের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগেনি। গতকাল রবিবার প্রকাশিত আগামীর সময়ের এক প্রতিবেদনে মূল সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে সৈকতের বাইরে পর্যটন পণ্যের ঘাটতি, পরিবেশের অবনতি এবং দুর্বল ব্যবস্থাপনা। অতি সম্প্রতি শহরের একটি রেস্তোরাঁয় ডিজে নাইট ঘিরে পুলিশের তৎপরতা ও কিছু নারী-পুরুষ আটকের ঘটনায় পর্যটক প্রতিকূলতাকে স্পষ্ট করে। স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের ভাষ্যে সেই হতাশার কথাও উঠে এসেছে। তারা বলেছেন, দিনে লাখো পর্যটকের ভিড় থাকলেও রাতে বৈধ, নিরাপদ ও বৈচিত্র্যময় বিনোদনের সুযোগ এখানে সীমিত। এ পর্যটন ঘিরেই বছরে প্রায় ১২ হাজার কোটি টাকার ব্যবসা হয়। পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত না করে উল্টো নানামুখী প্রতিকূল পরিবেশ সৃষ্টি করার অর্থ ‘হাতের লক্ষ্মী পায়ে ঠেলা’।

কক্সবাজার নিঃসন্দেহে বাংলাদেশের গর্ব। অথচ আন্তর্জাতিক পর্যটন মানদণ্ডে কক্সবাজার এখনো কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি। বিমানবন্দর সম্প্রসারণ, হোটেল-মোটেল নির্মাণ কিংবা সড়ক যোগাযোগের উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার জন্য প্রয়োজন আধুনিক নগর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত গণপরিবহন, পর্যাপ্ত তথ্যসেবা এবং নিরাপদ পর্যটনব্যবস্থা। এসব ক্ষেত্রে এখনো উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। গত ঈদের পর তিন দিনে সৈকত থেকে এক টনের বেশি বর্জ্য সরাতে হয়েছে বলে স্থানীয় পরিবেশকর্মীদের অভিযোগ। শহরে প্রতিদিন প্রায় ১৮০ টন বর্জ্য উৎপন্ন হয়। অধিকাংশ হোটেলে কার্যকর পয়ঃনিষ্কাশন শোধনাগার না থাকায় অপরিশোধিত বর্জ্যপানি সাগরে ফেলার অভিযোগ নতুন নয়।

পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। গত ১৮ সেপ্টেম্বর রাতে সুগন্ধা পয়েন্টের একটি রেস্তোরাঁয় ডিজে নাইট ঘিরে পুলিশের তল্লাশি এবং কটেজ জোন থেকে ২১ নারী-পুরুষকে আটক করা হয়। এ ঘটনা নতুন করে সামনে এনেছে নিরাপত্তার প্রশ্ন এবং নির্বিঘ্নে ও স্বচ্ছন্দে বৈধ আনন্দ উদযাপনের পরিবেশ অনুকূল নয়। অতিরিক্ত ভাড়া, পর্যটক হয়রানি, দালাল চক্রের দৌরাত্ম্য, নগরে অনিয়ন্ত্রিত যানবাহন এবং মৌসুমি ব্যবসার অরাজকতা পর্যটনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। একজন বিদেশি পর্যটকের কাছে একটি নেতিবাচক অভিজ্ঞতা পুরো পর্যটন শিল্পের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।

সময়ের সঙ্গে পর্যটকের চাহিদা বদলাবে এটাই স্বাভাবিক। তারা সমুদ্র ও সূর্যাস্তের পাশাপাশি নিরাপদ জলক্রীড়া, ডাইভিং, কায়াকিং, দ্বীপভ্রমণ, প্রকৃতিতে হাঁটা, স্থানীয় সংস্কৃতি উপভোগ, কেনাকাটা ও রাতের বিনোদন চান। স্থানীয় ব্যবসায়ীরা সীমিত সংখ্যক বিনোদনের উপাদান ও মাধ্যম রাখায় বিদেশি পর্যটকদের তেমন আকৃষ্ট করতে পারছেন না।

এমন বাস্তবতা থেকে উত্তরণের জন্য প্রথমত স্থানীয় জনগণকে পর্যটন উন্নয়নের অংশীদার করতে হবে। পর্যটন তখনই টেকসই হবে, যখন স্থানীয় মানুষ এর সুফল ভোগ করবে। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, পর্যটনসংশ্লিষ্ট প্রশিক্ষণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা দিলে পর্যটনশিল্প আরও শক্তিশালী হবে।

কক্সবাজার শুধু একটি সমুদ্রসৈকত নয়; এটি বাংলাদেশের আন্তর্জাতিক পরিচয়ের অন্যতম মুখ। তাই এটিকে বিশ্বমানের পর্যটনকেন্দ্রে উন্নীত করা কোনো বিলাসিতা নয়, বরং জাতীয় প্রয়োজন।

কক্সবাজারসমুদ্র সৈকতআইনশৃঙ্খরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি