নাগরিকের জানমাল নিরাপদ না হলে উন্নয়নের সব অর্জনই ম্লান হয়ে যায়। তাই জননিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। বর্তমানে চুরি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও সাইবার অপরাধ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। এটিও সত্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা সীমাবদ্ধতার মধ্যেও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনেক অপরাধের রহস্য দ্রুত সময়ের মধ্যে উদ্ঘাটিত হচ্ছে, অপরাধীরা আইনের আওতায় আসছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে হলে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলেই হবে না; সমাজের স...