Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

অপরাধীদের অভয়ারণ্য

agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭
অপরাধীদের অভয়ারণ্য

গ্রাফিকস: আগামীর সময়

দেশের সংবিধান রাষ্ট্রকে নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে। কিন্তু বাস্তবতা এমন এক অবস্থানে পৌঁছেছে, যেখানে মানুষ ঘর থেকে বের হওয়ার আগে নিশ্চিত হতে পারে না, সে নিরাপদে ঘরে ফিরতে পারবে। রাজধানী থেকে মফস্বল, শহর থেকে গ্রাম— খুন, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসের ঘটনায় মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এমনকি খোদ পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তা যখন পিটুনিতে নিহত হন, তখন আতঙ্ক ও উদ্বেগ অারও গভীর হয়। একজন প্রশিক্ষিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যদি উচ্ছৃঙ্খল ব্যক্তিদের হাতে প্রাণ হারান, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নাজুক— তা সহজেই অনুমেয়।

আরেকটি মর্মান্তিক বিষয় হলো, জামালপুরের ইসমাইল হোসেন নিজ গ্রাম থেকে জমি বিক্রির ৫ লাখ টাকা সঙ্গে নিয়ে গাজীপুরের কাশিমপুরে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। টাকাগুলো ছিল মেয়ের বিয়ের জন্য। ঢাকার অদূরে তিনি নিহত হন, হারান সমুদয় টাকা ও মোবাইল ফোন। অন্যদিকে সাভারে দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মৃত্যু স্বাভাবিক ছিল না। নারায়ণগঞ্জে রাস্তায় পাওয়া যায় যুবকের গুলিবিদ্ধ লাশ।

দৈনিক আগামীর সময়ে ‘৫ পরিবারে ৮ খুন’-এর খবর যখন পাঠক পড়েন, তখন তিনি স্বস্তি বোধ করেন না। একটি সমাজে যখন একের পর এক এত প্রাণহানি ঘটে, তখন তা শুধু বিচ্ছিন্ন অপরাধ নয়; বরং আইনশৃঙ্খলা ব্যবস্থার দুর্বলতা, সামাজিক অবক্ষয় এবং অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠে। প্রশ্ন হলো, কেন এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে? কেন অপরাধীরা ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে? মানুষের জীবনের মূল্য কি এতই কম?

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) বিভিন্ন প্রতিবেদনে বারবার উঠে এসেছে খুন, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অপরাধ সংঘটনের পর দ্রুত বিচার ও দৃশ্যমান শাস্তির অভাব অপরাধীদের মধ্যে একধরনের দায়মুক্তির সংস্কৃতি তৈরি করছে। তারা জানে, ধরা পড়লেও বিচার দীর্ঘসূত্রতায় আটকে যেতে পারে; ফলে অপরাধ করতে তাদের ভয় কমে যাচ্ছে।

অপরাধ বৃদ্ধির পেছনে অর্থনৈতিক চাপ, বেকারত্ব, মাদকের বিস্তার, রাজনৈতিক প্রভাব এবং দুর্বল তদন্তব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু এসব কারণ দেখিয়ে কোনোভাবেই রাষ্ট্রের দায় এড়ানোর সুযোগ নেই। নাগরিক কর দেয়, আইন মেনে চলে এবং রাষ্ট্রের ওপর আস্থা রাখে এই বিশ্বাসে যে, রাষ্ট্র তাকে সুরক্ষা দেবে। যখন এতগুলো অস্বাভাবিক মৃত্যুর খবর গণমাধ্যমে উঠে অাসে, তখন সে আস্থার ভিত নড়ে ওঠে।

দুঃখজনক হলেও সত্য, দেশে অনেক সময় অপরাধ সংঘটনের পর জোরালো বক্তব্য শোনা যায়, তদন্ত কমিটি গঠিত হয়, কয়েক দিন আলোচনা চলে; কিছু দিন পর বিষয়টি চাপা পড়ে যায়। অপরাধী চক্র আবার সক্রিয় হয়ে ওঠে। এই চক্র ভাঙতে না পারলে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।

সরকারি অাইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত ও এতগুলো মৃত্যু রাষ্ট্রের জন্য একটি সতর্কবার্তা। নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ রাষ্ট্র কখনোই উন্নয়ন, বিনিয়োগ বা সামাজিক স্থিতিশীলতা ধরে রাখতে পারে না। অন্ন, বস্ত্র, বাসস্থানের পাশাপাশি মানুষের চাওয়া হলো— জীবন নিয়ে নিরাপদে ঘরে ফেরা।

একজন বাবার অসমাপ্ত স্বপ্ন, একটি মেয়ের থমকে যাওয়া বিয়ের আয়োজন এবং একাধিক পরিবারের নিভে যাওয়া জীবনের আর্তনাদ আমাদের মনে করিয়ে দেয়— নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার। রাষ্ট্র যদি সে অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে উন্নয়নের সব দাবি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

অপরাধঅভয়ারণ্যসংবিধান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise