Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

উন্নয়নের ন্যূনতম ফি

agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯
উন্নয়নের ন্যূনতম ফি

গ্রাফিকস: আগামীর সময়

প্রিয়

পুত্র,

তুই নাকি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে ব্যবসা করতে চাস? কথাটা শুনে খুব চিন্তায় পড়েছি। ব্যবসা করে টাকা কামানো যায়— এটি ঠিক। কিন্তু তার জন্য দোকান, পুঁজি, কর্মচারী, কাস্টমার, ট্যাক্স, লোকসান— এত ঝামেলা কেন করবি? তোর বাবা কি তোকে এত কষ্ট করে মানুষ করেছে তুই নিজের টাকায় বড়লোক হবি বলে? চাকরি কর। সরকারি চাকরি কর। বেতনও পাবি, সম্মানও পাবি। আর বুদ্ধি থাকলে বেতনের বাইরে কীভাবে ‘উন্নতি’ করতে হয়, সেটাও শিখে যাবি।

ধনী হওয়ার জন্য যে সবসময় ব্যবসা করতে হয়, এই ধারণাটা কে তোকে দিয়েছে? এই যে লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে নিয়ে এখন এত আলোচনা— খবরটা কি মন দিয়ে পড়েছিস? বিভিন্ন প্রতিবেদনে তার বিরুদ্ধে আর্থিক লেনদেন-সংক্রান্ত একটি ভিডিওর কথা এসেছে। তাতে ‘দুই কোটি টাকার নিচে নড়ব না’ বলে যে দৃঢ়প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন, সেটি অনুধাবন করে দেখিস। প্রয়োজনে তিনি পিডিবির চেয়ারম্যানের কাছে যাওয়ার সাহস রাখেন। তার সরল বিশ্বাস ছিল— এক ফাইলে দুই কোটি টাকা কামিয়ে দিলে চেয়ারম্যান মহোদয় তাকে তিরস্কার তো দূর, উল্টো কোনো আরও ‘উর্বর’ ও চমৎকার জায়গায় পোস্টিং দিয়ে পুরস্কৃত করবেন। এই মহান আশাবাদই তো আমাদের সরকারি কর্মকর্তাদের দিন-রাত দেশের সেবা করার অনুপ্রেরণা জোগায়।

শুধু একটা কথা মনে রাখিস, কোটিপতি হওয়া আর কোটি টাকার মামলার আসামি হওয়া এক জিনিস নয়

বাবা হিসেবে আমি খবরটার অন্য শিক্ষা দেখি। লোকটা ব্যবসা করেনি। দোকান খোলেনি। পুঁজি বিনিয়োগ করেনি। কাস্টমারের পেছনে ছোটেনি। চাকরি করেছে। আর চাকরি করেই যদি কোটি টাকার অঙ্ক আসে, তাহলে তুই ব্যবসা করতে এত মরিয়া কেন? তুই বলিস, ‘বাবা, ব্যবসা করলে নিজেই নিজের মালিক হব।’ আমি বলি, ‘সরকারি চাকরি করলে অন্যের মালিকও হবি!’ এই পার্থক্যটা বুঝতে শেখ। ব্যবসায় কাস্টমার তোর কাছে আসে না, তুই কাস্টমারের কাছে যাস। সরকারি অফিসে কিন্তু লোকজন নিজেই আসে। সবাই হাত কচলাতে কচলাতে টাকা দিয়ে যায়।

তবে একটা জিনিস মনে রাখিস— আগে ক্যামেরা কম ছিল। এখন মোবাইল সবার হাতে। যাই করিস সবসময় প্রযুক্তিকে সম্মান করবি। মানুষকে ভুলিয়ে রাখা যায়, ক্যামেরাকে নয়।

আর চাকরিতে ঢুকে প্রথমেই অঙ্কটা ভালো করে বুঝে নিস। তিন লাখ, ত্রিশ লাখ, এক লাখ পঁয়ত্রিশ হাজার, দুই কোটি, পাঁচ কোটি—জীবনে কখন কোন অঙ্ক সামনে আসে, বলা যায় না। মোটকথা, ব্যবসা আপাতত বাদ দে। আগে চাকরি নে। চেয়ারে বস। বেতন নে। শুধু একটা কথা মনে রাখিস, কোটিপতি হওয়া আর কোটি টাকার মামলার আসামি হওয়া এক জিনিস নয়।

আমি প্রথমটা চেয়েছি। দ্বিতীয়টা যেন ভুল করে না হয়ে যায়।

 

ইতি

তোর গর্বিত বাবা 

ইঞ্জিনিয়ারিংপুঁজিট্যাক্সলোকসানন্যূনতম ফিআগামীর চোখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়