প্রিয়
পুত্র,
তুই নাকি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে ব্যবসা করতে চাস? কথাটা শুনে খুব চিন্তায় পড়েছি। ব্যবসা করে টাকা কামানো যায়— এটি ঠিক। কিন্তু তার জন্য দোকান, পুঁজি, কর্মচারী, কাস্টমার, ট্যাক্স, লোকসান— এত ঝামেলা কেন করবি? তোর বাবা কি তোকে এত কষ্ট করে মানুষ করেছে তুই নিজের টাকায় বড়লোক হবি বলে? চাকরি কর। সরকারি চাকরি কর। বেতনও পাবি, সম্মানও পাবি। আর বুদ্ধি থাকলে বেতনের বাইরে কীভাবে ‘উন্নতি’ করতে হয়, সেটাও শিখে যাবি।
ধনী হওয়ার জন্য যে সবসময় ব্যবসা করতে হয়, এই ধারণাটা কে তোকে দিয়েছে? এই...