Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

আট বছরের নিঃসঙ্গতা

agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০০:১২
আট বছরের নিঃসঙ্গতা

গ্রাফিকস: আগামীর সময়


স্বাস্থ্যমন্ত্রী,

 রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তালগাছ’ কবিতাটি নিশ্চয়ই পড়েছেন। কবি লিখেছেন, ‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে/ সব গাছ ছাড়িয়ে/ উঁকি মারে আকাশে।’ আমি মেহেরপুর নার্সিং কলেজ। কবিতার তালগাছের মতো আমি এক পায়ে দাঁড়িয়ে নেই। অনেক পিলারে ভর দিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমাকে দাঁড় করাতে ঠিকাদাির প্রতিষ্ঠানের সময় লেগেছে আট বছর! অথচ এমন কোনো উঁচু বা জটিল অবকাঠামো আমি ছিলাম না। অতিসাধারণ নকশার একটা সরকারি ভবনের মতো আমি। থাক সে কথা। কোনোরকমে দাঁড়িয়ে তো গেছি! এটা কম কীসে? আমার সমগোত্রীয় অনেকে তো এখনো ইট-বালু আর সিমেন্টের ভেতর অপেক্ষা করছে। অনেকের ভাগ্য আবার ওদের চেয়েও মন্দ। জন্মসনদ মানে নির্মাণের অনুমতিপত্র পেলেও নির্মাণসামগ্রী হিসেবে পৃথিবীর আলো দেখেনি। তালগাছের মতো আকাশ দেখা তো দূর কি বাত!

এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি। এভাবে একা থাকা যায় নাকি! আমাকে উদ্ধার করুন

এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি। এভাবে একা থাকা যায় নাকি! আমাকে উদ্ধার করুন। আমি চাই শত শত শিক্ষার্থী আসুক। তারা পড়বে। তাদের প্রাণোচ্ছলতা দেখলেই আমার বোরিংনেস কেটে যাবে। আমাকে নির্মাণের খবরে কম খরচে নার্সিং পড়ার আশায় বুক বেঁধেছিলেন এলাকাবাসী। দীর্ঘ সময় আমার কার্যক্রম চালু না হওয়ায় দূরদূরান্তে নার্সিং পড়তে যেতে হচ্ছে কয়েক হাজার ছেলেমেয়েকে।

তাদের কষ্ট দেখার কেউ নেই। দৈনিক আগামীর সময় আমাদের কষ্ট নিয়ে প্রতিবেদন ছেপেছে। সেটি পড়তে গিয়ে দেখলাম, কৃষক আব্দুর রহমান তার দুই মেয়েকে নার্সিং পড়তে পাঠিয়েছেন কুষ্টিয়া ও রাজশাহীতে। মেয়েরা দূরে থাকায় তার পরিবারের সবাই থাকেন দুশ্চিন্তায়। মোটা অঙ্কের টাকাও খরচ করতে হচ্ছে মাসে মাসে। বাকি পরিবারগুলোর পরিস্থিতিও নিশ্চয়ই একই। আমার বোরিংনেস না হয় বাদ দিন, এ মানুষগুলোর কষ্ট নিয়েই ভাবুন। আমার আর আপনার কাজ তাদের সেবা দেওয়া। সেটি কি আমরা দিতে পারছি? আমি তালগাছের মতো দাঁড়িয়ে আছি আর আপনি ‘তালে’র মতো বসে আছেন। কোটি কোটি টাকা আর সময় ব্যয়ে আমাকে তৈরি করে কী লাভ হলো যদি বসিয়েই রাখেন! এখন জটিল পরিস্থিতিতে আছি, লাভ-লসের হিসাব পরে করব, আগে আমাকে উদ্ধার করুন। আর ঠিকাদাির প্রতিষ্ঠানকে ধরে জিজ্ঞেস করুন, কেন আমাকে তৈরি করতে এত সময় নিল। কী এমন জরুরি কাজ ছিল তার? মানুষের রুটিরুজি আর চিকিৎসাসেবার চেয়ে জরুরি আর কী আছে!

ইতি

মেহেরপুর নার্সিং কলেজ

স্বাস্থ্যমন্ত্রীচিঠিআগামীর চোখমেহেরপুর নার্সিং কলেজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার