গন্তব্য আছে, পথ নেই

গ্রাফিকস: আগামীর সময়
‘অবনী বাড়ি আছো’ নামে শক্তি চট্টোপাধ্যায়ের একটি অনবদ্য কবিতা আছে। এক সুনসান নিশুতি রাতে কোনো এক লোক মহল্লার এক দরজায় কড়া নেড়ে ডেকে ওঠে—
‘অবনী বাড়ি আছো?’
‘দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া
কেবল শুনি রাতের কড়ানাড়া
‘অবনী বাড়ি আছো?’
কড়া নেড়ে লোকটা ফিরে যায়। কেন এসেছিল, কেনইবা চলে গেল— কিছু বোঝা যায় না। বাংলা সাহিত্যের সবচেয়ে রহস্যময় কবিতাগুলোর একটি। ষাটের দশকে লেখা। আজকের



