‘ব্রেন সার্কুলেশন’-এর জন্য বিদেশি ক্যাম্পাস

বাংলাদেশে নির্বাচিত বিদেশি বিশ্ববিদ্যালয়কে ক্যাম্পাস স্থাপনের সুযোগ দিতে নীতিমালা প্রণয়নের কাজ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ গণমাধ্যমে জানিয়েছেন, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডসহ কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছে এবং চলতি বছরেই নীতিমালা চূড়ান্ত করার আশা রয়েছে।
অন্য দেশের অভিজ্ঞতা
মালয়েশিয়া ১৯৯০-এর দশক থেকে মোনাশ, নটিংহ্যাম, কার্টিন ও সাউদাম্পটনের মতো বিশ্ববিদ্যালয়ের শাখা স্বাগত জানিয়েছে। বেসরকারি উচ্চশিক্ষা আইনের অধীনে নিবন্ধন এবং মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সির মান যাচাইয়ের কাঠামোয় দেশটি নিজেকে আঞ্চলিক শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। ভিয়েতনাম একসঙ্গে একাধিক মডেল চালিয়েছে। সেখানে আরএমআইটির মতো শতভাগ বিদেশি মালিকানার প্রতিষ্ঠান আছে, আবার ফুলব্রাইট ও ভিন ইউনিভার্সিটির মতো যৌথ উদ্যোগও আছে। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ শক্ত এবং জোর দেওয়া হয়েছে প্রযুক্তি, ব্যবস্থাপনা
সম্ভাব্য সুফল
বিদেশি ক্যাম্পাসের অন্যতম লক্ষ্য শিক্ষা ব্যয় হিসেবে বেরিয়ে যাওয়া বৈদেশিক মুদ্রা ধরে রাখা, আন্তর্জাতিক মানের শিক্ষা সুলভ করা, বিদেশি শিক্ষার্থী আকর্ষণ করা, স্থানীয় প্রতিষ্ঠানের জন্য মানের নতুন মাপকাঠি তৈরি করা এবং গবেষণা সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ নেওয়া। ইউজিসি চেয়ারম্যানও বলেছেন, এতে ‘ব্রেন ড্রেন’-এর জায়গায় ‘ব্রেন সার্কুলেশন’ গড়ে উঠবে। তবে এগুলো পুরোপুরি কাজে লাগাতে আমাদের কত শিক্ষার্থী কোন দেশে যান, কত অর্থ বাইরে যায় এবং দেশে কোন
দেশি-বিদেশি প্রতিষ্ঠানের জন্য সমান কাঠামো
নীতি প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান আইনি কাঠামোর পার্থক্য। দেশি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী সনদের জন্য ঢাকা ও চট্টগ্রামে অন্তত এক একর জমিতে নিজস্ব ক্যাম্পাস গড়তে হয়। রিজার্ভ ফান্ডে ৫ কোটি টাকা পর্যন্ত রাখতে হয়, ৬ শতাংশ আসনে ফি মওকুফ দিতে হয় এবং প্রতিষ্ঠান অলাভজনক ভিত্তিতে চলে। অন্যদিকে, ২০১৪ সালের বিদেশি বিশ্ববিদ্যালয় বিধিমালায় স্থায়ী জমি ও র্যাংকিংয়ের শর্ত নেই। আর উদ্বৃত্ত অর্থ বিদেশি প্রতিষ্ঠান, স্থানীয়
আমাদের কত শিক্ষার্থী কোন দেশে যান, কত অর্থ বাইরে যায় এবং দেশে কোন বিষয়ে ঘাটতি আছে, তার একটি তথ্যভিত্তিক বিশ্লেষণ দরকার
শিক্ষার্থী ও সরকারি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ
বেতন কাঠামোর পার্থক্যের কারণে সরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও মেধাবী শিক্ষার্থী বিদেশি ক্যাম্পাসের প্রতি আকৃষ্ট হতে পারেন। এ সম্ভাবনা মাথায় রেখে নিয়োগ ও ছুটি-সংক্রান্ত নীতি এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারির সুযোগ রাখা যেতে পারে। শিক্ষার্থীর দিক থেকে ফি-কাঠামো ও বৃত্তির বিষয়টি গুরুত্বপূর্ণ। ইউজিসি ফি সাশ্রয়ী রাখতে চায়। এসব স্পষ্ট হলে সব আর্থসামাজিক পটভূমি শিক্ষার্থীর জন্য সুযোগ নিশ্চিত হবে।
ক্রেডিট ট্রান্সফারের বিষয়টিও গুরুত্বপূর্ণ। ভর্তির আগেই ক্রেডিট স্বীকৃতির শর্ত লিখিতভাবে জানানো, মূল ক্যাম্পাসের সমমানের ডিগ্রি নিশ্চিত করা এবং কোনো কারণে ক্যাম্পাসের কার্যক্রম বন্ধ হলে শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করার জন্য আগাম সুরক্ষা ব্যবস্থা, যেমন— ব্যাংক গ্যারান্টি বা তহবিল রাখা সহায়ক হবে।
অতীত অভিজ্ঞতা ও বাস্তবায়নের প্রস্তুতি
২০০৭ সালে ইউজিসি বিদেশি শাখা বা সংযুক্ত কেন্দ্র হিসেবে চলা ৫৬টি অননুমোদিত প্রতিষ্ঠান শনাক্ত করেছিল। ২০১৪ সালে বিধিমালা হলেও ২০১৬ সালের নভেম্বরে অনুমোদন প্রক্রিয়া স্থগিত হয়। ২০২১ সালে একটি স্টাডি সেন্টার অনুমোদিত হয়, ২০২৩ সালে মালয়েশিয়ার ইউসিএসআই ঢাকায় শাখা ক্যাম্পাস খোলে। এ বছরের মার্চে ইউজিসি অননুমোদিত শাখা ও স্টাডি সেন্টারকে কার্যক্রম স্থগিত করে ২৫ এপ্রিলের মধ্যে অনুমোদনের আবেদন করতে বলেছে। এসব উদ্যোগ নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের প্রচেষ্টাই নির্দেশ
র্যাংকিংয়ের ভূমিকা নিয়েও ভাবার আছে। র্যাংকিং প্রাথমিক ছাঁকনি হিসেবে কাজ করতে পারে। এর সঙ্গে নির্দিষ্ট বিষয়ের মান, বিদেশে শাখা পরিচালনার অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা এবং মূল ক্যাম্পাসের সমমান বজায় রাখার লিখিত অঙ্গীকার যুক্ত করা যায়। একইভাবে যৌথ গবেষণা, দেশি শিক্ষকের প্রশিক্ষণ ও পিএইচডির সুযোগ, পাঠ্যক্রম উন্নয়ন এবং প্রযুক্তি হস্তান্তরকে মাপযোগ্য সূচকসহ সংজ্ঞায়িত করলে তা বাস্তব সক্ষমতা তৈরিতে ভূমিকা রাখবে।
এগিয়ে যাওয়ার পথ
সব দিক বিবেচনায় কয়েকটি প্রস্তাব উল্লেখ করা যায়। প্রথমত, শুরুতে সীমিত সংখ্যক প্রতিষ্ঠানকে পরীক্ষামূলকভাবে অনুমতি দিয়ে কয়েক বছর পর স্বাধীন মূল্যায়ন করা যেতে পারে। দ্বিতীয়ত, স্থায়ী ক্যাম্পাস, রিজার্ভ ফান্ড, অলাভজনক চরিত্র, উদ্বৃত্ত অর্থের পুনর্বিনিয়োগ ও ফি-মওকুফ আসনের বিধান দেশি-বিদেশি প্রতিষ্ঠানের জন্য সমান রাখা যায়। তৃতীয়ত, ফি ও বৃত্তির স্বচ্ছতা, ক্রেডিট স্বীকৃতির লিখিত শর্ত এবং শিক্ষার্থী-সুরক্ষা তহবিল নিশ্চিত করা দরকার। চতুর্থত, প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও
নীতিমালার খসড়া প্রকাশ করে নির্দিষ্ট সময় ধরে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত নেওয়া হলে নীতির গ্রহণযোগ্যতা বাড়বে। বিদেশি ক্যাম্পাস নিজে ভালোও নয়, মন্দও নয়; ফলাফল নির্ভর করে নীতির নকশা ও বাস্তবায়নের ওপর। মালয়েশিয়া দেখিয়েছে পরিকল্পনা থাকলে সুফল মেলে, চীন দেখিয়েছে নিয়ন্ত্রণ কীভাবে ধরে রাখা যায়। নিজের অভিজ্ঞতা ও বাস্তবতা কাজে লাগিয়ে বাংলাদেশেও বিদেশি ক্যাম্পাস দেশের উচ্চশিক্ষার জন্য একটি টেকসই সুযোগ হয়ে উঠতে পারে।
লেখক: অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়



