Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

প্রান্তিক শিক্ষার্থীদের প্রতিও নজর দিক রাষ্ট্র

রাসেল আহমদ
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৯
প্রান্তিক শিক্ষার্থীদের প্রতিও নজর দিক রাষ্ট্র

সংগৃহীত ছবি

সাম্প্রতিক এইচএসসি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন বাংলাদেশের নীতিনির্ধারকদের জন্য একটি বড় বার্তা দিয়ে গেছে। বন্যা ও ভয়াবহ জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের এই অভূতপূর্ব প্রতিরোধটি ছিল আত্মসম্মানের। ফলে রাষ্ট্রকে একসময় পিছু হটতেই হয়েছে। তবে এই সাফল্য একটি বড় প্রশ্ন ও আত্মোপলব্ধিও সামনে এনেছে— রাজধানীর কয়েক দিনের সাময়িক দুর্ভোগ যদি সরকারকে এত দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে, তবে হাওরাঞ্চলের শিক্ষার্থীদের বছরের পর বছরের পুঞ্জীভূত দুর্ভোগ কেন এখনো জাতীয় অগ্রাধিকার তালিকায় স্থান পায় না? তাহলে জন্মস্থানই কি তবে চিরকাল ঠিক করে দেবে এ দেশের শিশুদের শিক্ষার মৌলিক অধিকার?

হাওরের প্রান্তিক শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে যাওয়া কোনো সাধারণ দৈনন্দিন যাত্রা নয়; এটি জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার অধিকার অর্জনের এক অবিরাম সংগ্রাম। বছরের দীর্ঘ সময় উত্তাল ঢেউ, প্রলয়ংকরী ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের চরম ঝুঁকি মাথায় নিয়ে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। অনেক গ্রামে আজও প্রাথমিক বিদ্যালয় নেই, মাধ্যমিক স্তরে শিক্ষক সংকট অত্যন্ত তীব্র, আর উচ্চশিক্ষার সুযোগ তো সেখানে চরমভাবে সীমিত।

এই চরম বৈষম্যের সবচেয়ে মর্মান্তিক ও বেদনাদায়ক প্রতীক ২০১০ সালের সুনামগঞ্জের শৈলচাপড়া ট্রলারডুবি, যেখানে বিদ্যালয়ে যাওয়ার পথে আট শিক্ষার্থীসহ ১৬ তাজা প্রাণ অকালে হারিয়ে গিয়েছিল। দেড় দশক পেরিয়ে গেলেও আজও হাওরে নিরাপদ ও সাশ্রয়ী নৌপরিবহন ব্যবস্থা নিশ্চিত হয়নি, যা একটি পুরো অঞ্চলের উচ্চশিক্ষার স্বপ্নকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এই কাঠামোগত অবহেলা আমাদের সংবিধানের সমঅধিকার চেতনার স্পষ্ট পরিপন্থী।

সাম্প্রতিক ছাত্র আন্দোলন আমাদের স্পষ্ট শিখিয়েছে, অধিকার কেউ কখনো থালায় সাজিয়ে উপহার দেয় না, তা প্রশ্ন তুলে আদায় করতে হয়। এবার সেই প্রতিবাদের ভাষা রাজধানীর রাজপথ থেকে হাওরের অবহেলিত জলপথে ছড়িয়ে দেওয়ার সময় এসেছে। হাওরের শিক্ষার্থীদের এই দীর্ঘদিনের ক্ষত কোনো মৌখিক সান্ত্বনা কিংবা রাজনৈতিক সৌজন্যতায় সারবে না। এর জন্য প্রয়োজন অবিলম্বে পৃথক হাওর শিক্ষা পরিকল্পনা প্রণয়ন, সরকারি উদ্যোগে নিরাপদ নৌযান চালুকরণ, দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগ এবং উপযুক্ত প্রতিষ্ঠানের অবিলম্বে এমপিওভুক্তি নিশ্চিত করা। রাষ্ট্র তার সবচেয়ে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রতি কতটা ন্যায়বিচার করল, দিনশেষে সেটাই হোক দেশের উন্নয়নের প্রকৃত ও বিশ্বাসযোগ্য মাপকাঠি।

লেখক: সাংবাদিক, সুনামগঞ্জ

এইচএসসি পরীক্ষাশিক্ষার্থীদের আন্দোলনপ্রান্তিক জনগোষ্ঠী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    তিন রোগ চিকিৎসায়  ৪০৩৯ কোটি টাকা

    তিন রোগ চিকিৎসায় ৪০৩৯ কোটি টাকা

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা