রায়পুরা সমিতি ইউএসএ ইনক’র নতুন কার্যনির্বাহী পরিষদ

সভাপতি ইকবাল এ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত নরসিংদী প্রবাসীদের সামাজিক সংগঠন ‘রায়পুরা সমিতি ইউএসএ ইনক’-এর ২০২৭-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে ইকবাল এ ভূঁইয়া সভাপতি এবং গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ১ নভেম্বর এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে আয়োজিত এক সাধারণ সভায় এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদে সিনিয়র সহসভাপতি পদে মাসুদ ভূঁইয়া; সহসভাপতি পদে মো. এহসানুল হক (বারুল) ও আব্দুল কাইয়ুম; সহ-সাধারণ সম্পাদক পদে মোফাজ্জল হোসেন; সাংগঠনিক সম্পাদক পদে ইঞ্জি. আল আমিন; মহিলা সম্পাদিকা পদে তাহমিনা আক্তার (নূপুর); কোষাধ্যক্ষ পদে মো. মতিউর রহমান; সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রচার ও দপ্তর সম্পাদক পদে হোসেন শিকদার মনোনীত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জসিম উদ্দিন খন্দকার, মাসুদুর রহমান (মুরাদ), ওয়ালিউল্লাহ খন্দকার (সুমন), আতিকুর রহমান, নাজমুল হক, এ বি এন নূর মোহাম্মদ ও নিলুফা ইয়াছমিন।
নবনির্বাচিত সভাপতি ইকবাল এ ভূঁইয়া জানান, প্রবাসে রায়পুরা উপজেলার মানুষের ঐক্য ও সৌহার্দ্য ধরে রেখে প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকাই তাদের মূল লক্ষ্য।
অন্যদিকে সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা সমিতিটিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এবং সামাজিক কার্যক্রম বাড়াতে সবার সহযোগিতা কামনা করেন।



