টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

সংগৃহীত ছবি
হাজারো মানুষের উপস্থিতিতে কানাডার টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ১২ অক্টোবর স্কারবরোর গ্র্যান্ড সিনামন ব্যাংকুয়েট অ্যান্ড কনভেনশনে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এতে টরন্টো ও আশপাশের এলাকার জালালাবাসী, বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টরন্টোর মেয়র অলিভিয়া চাউ, টরন্টোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ শাহ আলম খোকন, টরন্টোর মেয়র পদপ্রার্থী ব্র্যাড ব্র্যাডফোর্ড, স্কারবরো সাউথওয়েস্টের সংসদ সদস্য ডলি বেগম, তানভীর শাহনেওয়াজ এবং টরন্টো সিটি কাউন্সিলর পার্থি কান্ডাভেল। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির কাউন্সিলর নাঈম চৌধুরী, টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের ট্রাস্টি পদপ্রার্থী আহনাফ হাসান এবং বিসিসিবির সভাপতি রিমন মাহমুদ অনুষ্ঠানে যোগ দেন।
প্রবীণ ও নবীন প্রজন্মের মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজনে প্রবাসে জালালাবাসীর ঐক্য, সম্প্রীতি, সাংস্কৃতিক পরিচয় ও পারস্পরিক সহযোগিতার বিষয়টি উঠে আসে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম। পরে গীতা পাঠ করেন শংকু পুরকায়স্থ।
অনুষ্ঠানে সংগঠনের ২০২৬-২০২৯ মেয়াদের ২৯ সদস্যের কার্যকরী পরিষদ, ট্রাস্টি বোর্ড ও পরিচালনা পর্ষদের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন কমিটির সভাপতি এবাদ চৌধুরী, নির্বাহী সহসভাপতি মেহেদী শরীফ মারুফ এবং সাধারণ সম্পাদক রাসেল আহমেদ।
কার্যকরী পরিষদের সহসভাপতিরা হলেন সিলেটের আব্দুল কালাম বুরহান, মৌলভীবাজারের তাহমিনা আক্তার চৌধুরী, সুনামগঞ্জের আমজাদ আলী ও হবিগঞ্জের মোহাম্মদ জুবের আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ ও মনসুর আহমেদ, কোষাধ্যক্ষ হাসান তারেক ইমাম, সহকারী কোষাধ্যক্ষ ইকবাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেহেদী চৌধুরী, সহকারী সাংগঠনিক সম্পাদক নাঈম চৌধুরী, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন এবং সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুর রহমান।
এ ছাড়া যুব ও শিক্ষা সম্পাদক গোলাম ইমরান সুমন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নাহিদ আহমদ, সহকারী ক্রীড়া সম্পাদক তানিম ইকবাল চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল ইসলাম রিংকো, সহকারী সাংস্কৃতিক সম্পাদক পরমিতা সেন, সমাজকল্যাণ সম্পাদক ফয়সল আহমেদ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আলী হোসেন, মহিলাবিষয়ক সম্পাদক সৈয়দা বেগম রিনু এবং কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ মকবুল হোসেন মঞ্জু, হোসেন আহমেদ লনি, রেজোয়ান চৌধুরী ও আবু জাহির শাকিব।
ট্রাস্টি বোর্ডের সদস্যরা হলেন এবাদ চৌধুরী, মাহবুব চৌধুরী রনি, সাকলাইন জায়গীরদার, নুরুল ইসলাম আজাদ, মিজানুর রহমান রাহী, বিবেক সেন রাজীব ও হাবিবুর রহমান চৌধুরী। পরিচালনা পর্ষদে রয়েছেন এবাদ চৌধুরী, রাসেল আহমেদ, হাসান তারেক ইমাম, মেহেদী শরীফ মারুফ, মেহেদী চৌধুরী, ফারুক আহমেদ, জাভেদ চৌধুরী, সব্যসাচী চৌধুরী যিশু ও মিলাদ আহমেদ।
নবনির্বাচিত সভাপতি এবাদ চৌধুরী তার সূচনা বক্তব্যে কমিউনিটির ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন। সব ভেদাভেদ ভুলে সংগঠনের অগ্রযাত্রায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান সফল করতে অতিথি, সদস্য, পৃষ্ঠপোষক, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নির্বাহী সহসভাপতি মেহেদী শরীফ মারুফ ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদও পৃথক বক্তব্য দেন। তারা নতুন কার্যকরী পরিষদের কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন এবং কমিউনিটির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাক আহমেদ এবং সাবেক সভাপতি আহাদ খন্দকার, সাদ চৌধুরী, মিজান চৌধুরী, দেবব্রত দে তমাল ও মাহবুব চৌধুরী রনি উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণ সংগঠনের অতীত ও বর্তমান নেতৃত্বের মধ্যে সাংগঠনিক ধারাবাহিকতা এবং পারস্পরিক সৌহার্দ্যের প্রতিফলন ঘটায়।
বিভিন্ন জেলা ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আহমেদ, সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ, হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি খান ইমরুল চৌধুরী, বিয়ানীবাজার অ্যাসোসিয়েশনের সভাপতি সরফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ এবং ওসমানীনগর-বালাগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি তানভীর কোহিনুর।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর ইতিহাস, ঐতিহ্য ও দীর্ঘ পথচলা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের প্রদর্শনী। ইলিয়াছ খানের নির্মিত তথ্যচিত্রে সংগঠনের গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রবাসে এর বিকাশ এবং পূর্বসূরিদের অবদান তুলে ধরা হয়। নতুন প্রজন্মের কাছে সংগঠনের ইতিহাস পৌঁছে দেওয়ার এ উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানানো হয়।
সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সঞ্চালনা করেন ফারহানা আহমেদ ও নাঈম চৌধুরী। সাংস্কৃতিক আয়োজন পরিচালনায় সহযোগিতা করেন জিয়াউল ইসলাম রিংকো ও পরমিতা সেন তিন্নি। পরিবেশনায় অংশ নেওয়া শিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।
অনলাইন নিবন্ধন কার্যক্রম পরিচালনায় সহযোগিতার জন্য যুব ও শিক্ষা সম্পাদক গোলাম ইমরান সুমনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনটি। পাশাপাশি অতিথি ব্যবস্থাপনা ও আয়োজনের বিভিন্ন কাজে যুক্ত কার্যকরী পরিষদের সদস্য, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সবার অবদানের কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠান আয়োজনের জন্য আর্থিক সহযোগিতা ও সমর্থন দেওয়ায় পৃষ্ঠপোষকদের প্রতিও কৃতজ্ঞতা জানায় জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ব্যারিস্টার সূর্য চক্রবর্তী ও তার প্রতিষ্ঠান সূর্য ল। বিশেষ সহযোগী হিসেবে ছিল মুর্শেদ নিজাম সিপিএ অ্যাকাউন্টিং সার্ভিসেস এবং ব্রিমেল টয়োটার শাব্বির মোহাম্মদ।
প্রিমিয়াম পৃষ্ঠপোষকদের মধ্যে ছিলেন ব্যারিস্টার আরিফ হোসেন, ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ, মোহাম্মদ হাসান তালুকদার, খান ইমরুল চৌধুরী, কাজী হোসেন, শাব্বির চৌধুরী, মোহাম্মদ আব্দুল আউয়াল, শামস মোহাম্মদ শামসুদ্দিন, আশহাব খান আসাদ, নিতু দত্ত, ইলিয়াছ খান এবং আব্দুল কালাম বুরহান। তাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আরিফ হোসেন ল প্রফেশনাল করপোরেশন, ওমর জাহিদ ল প্রফেশনাল করপোরেশন, মিলেনিয়াল মর্টগেজ এক্সপার্টস, আপরুট লিগ্যাল অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস, প্রিইমিনেন্ট মার্কেটিং, সেঞ্চুরি টোয়েন্টিওয়ান ইনোভেটিভ রিয়েলটি, হোমলাইফ মিরাকল রিয়েলটি, শামস ল, ওকপার্ক মর্টগেজ গ্রুপ, রিম্যাক্স এস রিয়েলটি এবং রেড রোজ হালাল মিট অ্যান্ড গ্রোসারি।
প্লাটিনাম পৃষ্ঠপোষকদের মধ্যে ছিলেন ডা. রুহিন করিম, মোহাম্মদ আলতাফ, কবিরুল ইসলাম, আনিসুর রহমান, মীর জুয়েল, তানজিম সোহাগ, মোহাম্মদ রুবাইয়াত হাসান, কানিজ ফাতেমা, নূপুর রায়, শান দে, অধ্যাপক তানভীর আহমেদ চৌধুরী, জবরুল ইসলাম, রায়হান চৌধুরী, মনসুর আহমেদ, জাকির হোসেন, দীপু ইসলাম, মোহাম্মদ আশফাক আব্দুল্লাহ, এম জুবায়ের আহমেদ সিপিএ, ওয়াজির হোসেন মুরাদ এবং ফারাহ ও হাকিম খান। তাদের প্রতিষ্ঠান ও সহযোগী সংস্থার মধ্যে ছিল রিজেন্সি মেডকেয়ার, আরিফস ট্রেড প্রফেশনাল করপোরেশন, হোমলাইফ টপ স্টার রিয়েলটি, মর্টগেজ অ্যালায়েন্স, এমজে প্রিন্টিং, দ্য স্পাইসি গ্রিল, লাকি এক্সচেঞ্জ, এনকে রায় প্রফেশনাল করপোরেশন, কাস্টম হোম ইনক., মাইগ্রেশন এইড, ওয়ার্ল্ড ক্লাস রিয়েলটি পয়েন্ট, কেনেডি ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং ইনক., আরা ল প্রফেশনাল করপোরেশন, সারদা ফ্যাশন ও সুফিয়া সুপার মার্কেট।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, পৃষ্ঠপোষকদের সহযোগিতা অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগে সম্মিলিতভাবে এগিয়ে আসার দৃষ্টান্ত। নতুন কার্যকরী পরিষদকে ঘিরে সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রত্যাশা হলো সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, প্রবীণ ও নবীন প্রজন্মের মধ্যে যোগাযোগ বাড়ানো, নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণ এবং কমিউনিটির কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়া।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি, জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, পৃষ্ঠপোষক, শিল্পী, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে সংগঠনটি ভবিষ্যতেও ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে কমিউনিটির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।



