Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

তিন মাস মজুরি নেই, মালয়েশিয়ায় অনিশ্চয়তায় ১২৬ বাংলাদেশি শ্রমিক

এমডি রফিকুল, মালয়েশিয়া থেকে
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৬:২৪
তিন মাস মজুরি নেই, মালয়েশিয়ায় অনিশ্চয়তায় ১২৬ বাংলাদেশি শ্রমিক

সংগৃহীত ছবি

ভোরে কারখানায় যেতে হয়, দিনভর কাজ করতে হয়। কিন্তু মাস শেষে হাতে আসে না বেতন। এরই মধ্যে গত ১৩ আগস্ট থেকে বন্ধ হয়ে গেছে খাবার সরবরাহ। মালয়েশিয়ার পাহাং রাজ্যের একটি প্লাইউড কারখানায় এমন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন প্রায় ২৫০ অভিবাসী শ্রমিক।

মেনটাকাব ভিনিয়ার অ্যান্ড প্লাইউড এসডিএন বিএইচডির শ্রমিকদের অভিযোগ, তিন মাসের বেশি সময় ধরে তাদের মজুরি পরিশোধ করা হয়নি। বেতন না পাওয়ার পাশাপাশি খাবার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছেন তারা।

কারখানাটিতে কর্মরত শ্রমিকদের মধ্যে ১২৬ জন বাংলাদেশি। অন্যরা মিয়ানমার, ইন্দোনেশিয়া ও নেপালের নাগরিক। দীর্ঘদিন বেতন না পাওয়ায় কর্মস্থলে সংকটের পাশাপাশি দেশে থাকা শ্রমিকদের পরিবারেও বাড়ছে আর্থিক চাপ।

বাংলাদেশি শ্রমিকদের ভাষ্য, মালয়েশিয়ায় আসতে অনেকের ১৬ থেকে ১৮ হাজার রিংগিত পর্যন্ত খরচ হয়েছে। এই অর্থের জোগান দিতে কেউ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, কেউ জমি বন্ধক রেখেছেন, আবার কেউ আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করেছেন।

বিদেশে গিয়ে নিয়মিত বেতন পাওয়ার পর সেই ঋণ পরিশোধের পাশাপাশি দেশে থাকা পরিবারের খরচ চালানোর পরিকল্পনা ছিল তাদের। কিন্তু তিন মাসের বেশি সময় ধরে বেতন না পাওয়ায় এখন সেই হিসাব উল্টে গেছে।

এক শ্রমিক বললেন, ‘বিদেশে এসেছিলাম পরিবারের ভবিষ্যৎ গড়তে। এখন নিজের খাবারের নিশ্চয়তাই নেই।’

আরও পড়ুন

মালয়েশিয়ায় থাকার ভুয়া গল্প, ঢাকায় ধরা সাজাপ্রাপ্ত হাসিবুল

০৮ আগস্ট ২০২৬

শ্রমিকদের অভিযোগ, নিয়োগের সময় তাদের কর্মঘণ্টা আট ঘণ্টা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বাস্তবে অনেককে দিনে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়েছে।



তাদের দাবি, দৈনিক মজুরি ছিল প্রায় ৬৫ রিংগিত। নিয়মিত সাপ্তাহিক ছুটিও সবসময় দেওয়া হতো না।



কয়েকজন শ্রমিক আরও অভিযোগ করেছেন, গত তিন বছর ধরে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে এবং নিয়োগ চুক্তির শর্তও লঙ্ঘন করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



এদিকে শ্রমিকদের পক্ষে কথা বলা এক বাংলাদেশি কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। সহকর্মীদের কয়েকজনের ধারণা, কোম্পানির প্রতিনিধিরা তাকে কোথাও নিয়ে গেছেন। তবে এ অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


ওই শ্রমিকের নিখোঁজ হওয়ার ঘটনায় সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তার সন্ধান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


পরিস্থিতি নিয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা। তাদের অভিযোগ শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।



শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—বকেয়া মজুরি পরিশোধ, খাবার সরবরাহ পুনরায় চালু, কর্মপরিবেশ ও চুক্তি লঙ্ঘনের অভিযোগ তদন্ত এবং নিখোঁজ কর্মীর সন্ধান ও নিরাপত্তা নিশ্চিত করা।



মালয়েশিয়ায় কাজের জন্য যাওয়া এসব শ্রমিকের বর্তমান পরিস্থিতি আবারও সামনে এনেছে অভিবাসন ব্যয়, মজুরি সুরক্ষা, শ্রম অধিকার এবং বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়টি।



মালয়েশিয়াবাংলাদেশি শ্রমিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী