ভোরে কারখানায় যেতে হয়, দিনভর কাজ করতে হয়। কিন্তু মাস শেষে হাতে আসে না বেতন। এরই মধ্যে গত ১৩ আগস্ট থেকে বন্ধ হয়ে গেছে খাবার সরবরাহ। মালয়েশিয়ার পাহাং রাজ্যের একটি প্লাইউড কারখানায় এমন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন প্রায় ২৫০ অভিবাসী শ্রমিক।মেনটাকাব ভিনিয়ার অ্যান্ড প্লাইউড এসডিএন বিএইচডির শ্রমিকদের অভিযোগ, তিন মাসের বেশি সময় ধরে তাদের মজুরি পরিশোধ করা হয়নি। বেতন না পাওয়ার পাশাপাশি খাবার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছেন তারা।কারখানাটিতে কর্মরত শ্রমিকদের মধ্যে ১২৬ জন বাংলাদেশি। অন্যরা মিয়ানমার...