Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

নিউইয়র্কে নিখোঁজের ৬ দিন পর লাশ মিললো খোকনের

  • বাংলাদেশ সোসাইটির সহায়তায় দেশে প্রেরণ
মনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ২২:১২
নিউইয়র্কে নিখোঁজের ৬ দিন পর লাশ মিললো খোকনের

নিখোঁজের ৬ দিন পর লাশ হয়ে বাংলাদেশে ফিরছেন কাজী আজিজুল হক খোকন। শুক্রবার ৯ সেপ্টেম্বর জুম্মার নামাজের পর নিউইয়র্কে হাজার হাজার মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় সিক্ত হলেন তিনি। জুম্মার নামাজের পর জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত তার জানাজায় মানুষের ঢল নামে। পার্শবর্তী রাস্তার ওপর দাঁড়িয়ে অনেকে জানাজায় অংশ নেন। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ড. সিদ্দিকুর রহমান, তার কর্মস্থল ‘অবকাস’র মালিক হোসেন রানা ও জুয়েল আহমেদ। দীর্ঘ ৩০ বছর পর শুক্রবার রাত ১১টায় এমিরেটস বিমানে তার মরদেহ দেশে পাঠানো হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় এই দীর্ঘসময় দেশে যেতে পারেননি খোকন। যৌবনে স্বপ্নের আমেরিকায় এসে ৫৭ বছর বয়সে লাশ হয়ে দেশে আসছেন চিরকুমার খোকন। তার জন্মস্থান মাগুড়ায় । দেশে তার তিন ভাই ও দুই বোন রয়েছে।

গত ৩ অক্টোবর শনিবার সকাল থেকে কাজী আজিজুল হক খোকনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি থাকতেন কুইন্সের কিউ গার্ডেন এলাকায়। দুপুরের দিকে কুইন্সের ইউনিয়ন টার্নপাইক এর কাছে পথচারিরা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন । তারা ৯১১ কল করলে পুলিশ এসে তাকে জামাইকা হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। খোকনের পরিচিত বা লাশের কোন ওয়ারিশ না পাওয়ায় হাসপাতাল কতৃপক্ষ বেওয়ারিশ লাশ উল্লেখ করে মর্গে পাঠিয়ে দেয়। রোববার থেকে তার পরিচিতরা অনুসন্ধান শুরু করেন। কিন্তু হাসপাতাল বা পুলিশের কাছে কেউ সন্ধান করেনি। স্থানীয় পরিচতজনরা বলতে থাকেন ইমিগ্রেশন পুলিশ তাকে ধরে নিয়ে যেতে পারে। তাকে খুঁজে পেতে কয়েকটি বৈঠকও করা হয়। গত বুধবার ড. সিদ্দিকুর রহমান জামাইকা হাসপাতালে কল করলে জানতে পারেন খোকন মারা গেছেন ও তাকে ব্রুকলিনের একটি মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্ক মরহুমের ফিউনারেল খরচ ও বাংলাদেশে প্রেরণের খরচ বহন করছে। ড. সিদ্দিকুর রহমান প্রতিবেদককে বলেছেন, সোসাইটি খোকনের জন্য এগিয়ে এসেছে। এ জন্য ধন্যবাদ। আমরা দলীয়ভাবে কিছু অর্থ সংগ্রহ করে দেশে তার আত্মীয়স্বজনের কাছে পাঠাবো।

কাজী আজিজুল হক খোকন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা