Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বেনজীরকে ফেরাতে আমিরাতকে চিঠি

সাখাওয়াত কাওসার
সাখাওয়াত কাওসার
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:৪৬
বেনজীরকে ফেরাতে আমিরাতকে চিঠি

গ্রাফিকস: আগামীর সময়

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে হস্তান্তরের যৌক্তিকতা তুলে ধরে দেশটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার বিকালে বিশেষ দূতের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ঢাকায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দূতাবাসে চিঠিটি পৌঁছে দেন বলে জানতে পেরেছে আগামীর সময়। পররাষ্ট্র সচিবের পক্ষে জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার এক কর্মকর্তা গুলশানে ইউএই দূতাবাসে গিয়ে চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে সংযুক্ত করা হয়েছে বেনজীরকে দেশে ফিরিয়ে আনার যৌক্তিকতা তুলে ধরে বিস্তর নথিপত্র। অন্যদিকে, বেনজীরকে বাংলাদেশে হস্তান্তর না করতে আবুধাবির পর্তুগাল এবং তুরস্কের দূতাবাস ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ জানিয়ে কয়েক দফা ইমেইল পাঠিয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট একটি সূত্র।

আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) রেড নোটিসের পরিপ্রেক্ষিতে গত ১২ জুন বেনজীর আহমেদকে আটক করে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি। তারা বেনজীরকে আটকের পরপরই বিষয়টি ইমেইলে এনসিবি-ঢাকাকে অবহিত করে। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর অনুরোধ করে এনসিবি-ঢাকাকে। ১২ জুন থেকেই আবুধাবি পুলিশের ডিটেনশন সেন্টারে রয়েছেন বেনজীর আহমেদ।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বাংলাদেশ ছাড়াও বেনজীর পর্তুগাল এবং তুরস্কের পাসপোর্টধারী। এর বাইরে তিনি অন্তত আরও দুটি দেশের রেসিডেন্ট কার্ডধারী। দুবাইয়ে বসবাসকারী বেনজীর পত্নী জিশান মির্জা স্বামীকে মুক্ত করতে অভিবাসন বিশেষজ্ঞ আইনজীবী ঠিক করেছেন। আর জিশান মির্জাকে নেপথ্যে সার্বিক সহায়তা করছেন দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি দুই ব্যবসায়ী। ওই আইনজীবী পর্তুগাল এবং তুরস্কে বেনজীরের আটকের বিষয়টি অবহিত করেছেন। বলেছেন, বেনজীর আহমেদ তাদের দেশের পাসপোর্ট পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকত্ব বাতিলের আবেদন করেছেন। তিনি শুধুই তাদের দেশের নাগরিক। তাই বেনজীর আহমেদকে বাংলাদেশে হস্তান্তর করা হলে প্রাণনাশ, এমনকি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন তার পরিবারের সদস্যরা। তাই বেনজীর আহমেদকে বাংলাদেশে হস্তান্তর না করতে দেশ দুটির তৎপরতার প্রত্যাশার কথা তুলে ধরেছেন অভিবাসন বিশেষজ্ঞ ওই আইনজীবী। পরে ইউএইর পর্তুগাল এবং তুরস্ক দূতাবাস কয়েক দফা ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি ইমেইলের মাধ্যমে অবহিত করেছে বলে দাবি বেনজীর আহমেদের একাধিক ঘনিষ্ঠজনের।

বেনজীর আহমেদআমিরাতচিঠি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: