Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

গোল্ড ক্লাব মঞ্চে প্রবীণের প্রাণের উচ্ছ্বাস

কাজী সাইফুল, কুষ্টিয়া
agamir somoy
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১৭:১৩
গোল্ড ক্লাব মঞ্চে প্রবীণের প্রাণের উচ্ছ্বাস

শনিবার কুষ্টিয়ার কুমারখালী আবুল হোসেন তরুণ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় প্রবীণ উৎসব ২০২৬

জীবনের দীর্ঘ পথপরিক্রমায় যারা সমাজ, সংস্কৃতি ও পরিবারের মজবুত ভিত্তি গড়ে দিয়েছেন, সেই শ্রদ্ধাভাজন প্রবীণদের সম্মান জানাতে দেশে প্রথমবারের মতো আয়োজিত হলো এক অনন্য ও সর্বজনীন ‘প্রবীণ উৎসব’।

‘প্রবীণরা পরিবারের বোঝা নন; তারা আমাদের ইতিহাসের জীবন্ত সাক্ষী, ঐতিহ্যের প্রাণবন্ত ধারক এবং অভিজ্ঞতার আলোকবর্তিকা’ এই মূল সুরকে হৃদয়ে ধারণ করেই উদযাপিত হয় উৎসবটি।

‘প্রিমিয়াম হোমস-আগামীর সময় প্রবীণ উৎসব ২০২৬’ শীর্ষক এই ব্যতিক্রমী মিলনমেলা আজ শনিবার কুষ্টিয়ার কুমারখালী আবুল হোসেন তরুণ অডিটরিয়ামে সকাল ১০টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। জাতীয় দৈনিক আগামীর সময়ের গোল্ড ক্লাব এবং কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ষাটোর্ধ্ব দুই শতাধিক প্রবীণ সমবেত হন।

প্রবীণ উৎসবে অংশগ্রহণ করা প্রবীণদের একাংশ

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। এরপর আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম এই প্রবীণ উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন ৯৯ বছর বয়সী মকছেদ আলী।

উদ্বোধনের পর কুমারখালী সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছিটিয়ে ও গোলাপ ফুল দিয়ে প্রবীণ ও আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন। উৎসব কমিটির স্বেচ্ছাসেবকরা পরম শ্রদ্ধায় প্রত্যেক নিবন্ধিত প্রবীণ নাগরিক ও অতিথিকে উত্তরীয় পরিয়ে দেন। উত্তরীয় গ্রহণের সময় শতবর্ষী ও বয়োজ্যেষ্ঠদের চোখে-মুখে আনন্দের অশ্রু ও আত্মতৃপ্তি ফুটে ওঠে। পরে সংগীত বিদ্যালয়ের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন হৃদয়স্পর্শী গান ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’।

সংগীতের সুর মিলিয়ে যাওয়ার পর মঞ্চে পরিবেশিত হয় হৃদয়ছোঁয়া নাটিকা ‘নিজস্বী’। এরপর নবীন ও প্রবীণদের জীবনের মেলবন্ধন ফুটিয়ে ঐতিহ্যবাহী সুর ও ছন্দে পুঁথি পাঠ করেন মজিবর রহমান। প্রবীণের না-বলা আকুতি ও জীবনবোধ নিয়ে কবিতা ‘সুদের পুড়ানি’ আবৃত্তি করেন ফয়সাল আহমেদ ডালিম। সাবেক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রহমান আজিজ নিজের রচিত কবিতা আবৃত্তি করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।

উৎসবে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন স্বেচ্ছাসেবকরা

শুধু মঞ্চ পরিবেশনাই নয়; মিলনায়তনের এক পাশে প্রবীণদের শৈশব ও কৈশোরের স্মৃতি ফিরিয়ে দিতে আয়োজন করা হয়েছিল পুরনো দিনের সামগ্রীর বিশেষ প্রদর্শনী। সেখানে স্থান পায় পুরনো দিনের তলোয়ার, অ্যানালগ রেডিও, ট্রানজিস্টারসহ প্রবীণদের ব্যবহৃত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্মৃতিচিহ্ন।

সমাজ ও জাতীয় জীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ উৎসবে চার বিশিষ্ট ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

১. চিকিৎসাবিজ্ঞানের অগ্রদূত: বাংলাদেশের প্রথম ওপেন হার্ট সার্জন ও প্রখ্যাত কার্ডিয়াক সার্জন অধ্যাপক এস আর খানকে চিকিৎসাক্ষেত্রে ঐতিহাসিক অবদানের জন্য সম্মাননা জানান সম্পাদক মোস্তফা মামুন।

২. রত্নগর্ভা মা সম্মাননা: শত প্রতিকূলতা ডিঙিয়ে সব সন্তানকে সমাজের উচ্চাসনে প্রতিষ্ঠিত করা শতবর্ষী মা আমেনা খাতুনকে এই সম্মাননা দেওয়া হয়। তার অসুস্থতাজনিত অনুপস্থিতিতে স্মারক গ্রহণ করেন ছেলে কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মনজুর কাদির। স্মারক তুলে দেন চিকিৎসাবিদ ডা. এস আর খান।

৩. রত্নৌরস সম্মাননা: ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহা. আব্দুল মুত্তালিবের হাতে সম্মাননা স্মারক তুলে দেন দৈনিক আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন একদল শিল্পী

৪. মানবসেবায় আলোকবর্তিকা: ৪০ বছরের বেশি সময় ধরে দরিদ্র মানুষের বিনামূল্যে চোখের ছানি চিকিৎসা দিয়ে আসা ‘কুমারখালী অন্ধ কল্যাণ সমিতি’কে সম্মাননা জানানো হয়। প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের হাতে স্মারক তুলে দেন আগামীর সময় গোল্ড ক্লাবের পরিচালক সাইদুজ্জামান রওশন।

শ্রেণি-পেশার কোনো ভেদাভেদ ছাড়া আয়োজিত এই প্রবীণ উৎসবে স্মৃতিচারণা করেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক আমলা, শিক্ষক, কবি-সাহিত্যিক, গবেষক, সাংবাদিক ও ব্যবসায়ীরা। পাশাপাশি সমাজের প্রান্তিক সারির কৃষক, তাঁতি, শ্রমজীবী, পরিচ্ছন্নতাকর্মী ও পিছিয়ে পড়া নৃগোষ্ঠীর প্রবীণ সদস্যরাও তাদের অনুভূতি প্রকাশ করেন।

স্বাগত বক্তব্যে কুমারখালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি নাভিন সরোয়ার বলেছেন, ‘প্রবীণরা আমাদের সমাজের অমূল্য সম্পদ। তাদের দীর্ঘজীবনের অভিজ্ঞতা ও প্রজ্ঞা সমাজ গঠনের মূল ভিত্তি। উপজেলা প্রশাসন সর্বদা প্রবীণদের অধিকার ও সামাজিক মর্যাদা অক্ষুণ্ন রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

কুমারখালী মিলনাগারের সাধারণ সম্পাদক মোহা. আব্বাস উদ্দিন বললেন, ‘প্রবীণরা আমাদের শিকড়। তারা যেন শেষ বয়সে অবহেলা বা একাকিত্ব বোধ না করেন, সেদিকে খেয়াল রাখা আমাদের নৈতিক দায়িত্ব।’

অনুষ্ঠানস্থলে স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন এক অতিথি

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ রতন।

দৈনিক আগামীর সময় গোল্ড ক্লাবের পরিচালক দন্ত্যস রওশন বলেছেন, ‘প্রবীণদের দায়িত্ব তরুণদের। আমাদের চাওয়া— তরুণরা প্রবীণদের রাখবেন যত্নে, ভালোবাসায় সম্মানে। গোল্ড ক্লাব এমন একটি সমাজ দেখতে চায়।’

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির জাতীয় কাউন্সিলের সদস্য মতিউর রহমান লাল্টু বললেন, ‘প্রবীণরা আমাদের সমাজ ও পরিবারের অভিভাবক এবং অভিজ্ঞতার অমূল্য ভাণ্ডার। তাদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতা ও দিকনির্দেশনা একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি দৈনিক আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন তার বক্তব্যে বললেন, ‘প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শন কোনো করুণা নয়, এটি তাদের প্রাপ্য অধিকার। জীবনের শেষভাগে এসে তারা যেন একাকিত্বের শিকার না হন, তা নিশ্চিত করা আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব।’

প্রধান আলোচক বাংলাদেশে ওপেন হার্ট সার্জারির পথিকৃৎ ও কিংবদন্তি কার্ডিয়াক সার্জন অধ্যাপক এস আর খান বললেন, ‘শারীরিক অসুস্থতার চেয়ে প্রবীণরা মানসিক একাকিত্বে বেশি ভোগেন। নতুন প্রজন্মকে প্রবীণদের প্রতি আরও সংবেদনশীল হতে হবে, তাদের সময় দেওয়া ও সিদ্ধান্ত গ্রহণে মতামত নেওয়া জরুরি।’

উৎসবে অংশগ্রহণকারী প্রবীণদের স্মারক উপহার ও উত্তরীয় দেওয়া হয়। প্রবীণদের সুরক্ষায় দিনব্যাপী অনুষ্ঠিত হয় বিনামূল্যে ‘হেলথ ক্যাম্প’। সব প্রবীণ ও আমন্ত্রিত অতিথির জন্য ছিল মধ্যাহ্নভোজের আয়োজনও।

বিকালের দ্বিতীয় পর্বে পুরনো দিনের স্মৃতিকাতর গান ও লালনগীতির সুর ও উপহার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই অনন্য আয়োজনের।

উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি ও নাট্যকার লিটন আব্বাস ও মীর ফরহাদ ফয়সাল রনি। অনুষ্ঠানে কো-স্পনসর হিসেবে সহযোগিতা করে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি (মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিস হাসপাতাল), ড. নাসের ফাউন্ডেশন ও মধুস ফ্যাশন।

গোল্ড ক্লাবপ্রবীণ উৎসবকুষ্টিয়াআগামীর সময়প্রিমিয়াম হোমস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে