জীবনের দীর্ঘ পথপরিক্রমায় যারা সমাজ, সংস্কৃতি ও পরিবারের মজবুত ভিত্তি গড়ে দিয়েছেন, সেই শ্রদ্ধাভাজন প্রবীণদের সম্মান জানাতে দেশে প্রথমবারের মতো আয়োজিত হলো এক অনন্য ও সর্বজনীন ‘প্রবীণ উৎসব’। ‘প্রবীণরা পরিবারের বোঝা নন; তারা আমাদের ইতিহাসের জীবন্ত সাক্ষী, ঐতিহ্যের প্রাণবন্ত ধারক এবং অভিজ্ঞতার আলোকবর্তিকা’ এই মূল সুরকে হৃদয়ে ধারণ করেই উদযাপিত হয় উৎসবটি।‘প্রিমিয়াম হোমস-আগামীর সময় প্রবীণ উৎসব ২০২৬’ শীর্ষক এই ব্যতিক্রমী মিলনমেলা আজ শনিবার কুষ্টিয়ার কুমারখালী আবুল হোসেন তরুণ অডিটরিয়ামে সকাল ১০ট...