কুষ্টিয়ার দৌলতপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে টেঙ্গুর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি (মরার চর) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত টেঙ্গুর ওই গ্রামের মৃত দৈয়ব মন্ডলের ছেলে। আহতদের মধ্যে সুমন মিয়া (৫০), হাদু মন্ডল (৭০), রাশিদুল (৩৫), ফটিক (৫৫), বজলু (৫৫), আজাদ মন্ডল (৬০) ও রাজু মন্ডল (৩০) রয়েছেন।তাদের উদ্ধার করে স্থানীয় ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা...