Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুষ্টিয়া

প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে ঠিকাদারের বিল তোলার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ২২:৫২
প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে ঠিকাদারের বিল তোলার অভিযোগ

ছবি: আগামীর সময়

কুষ্টিয়ার কুমারখালীতে প্রধান শিক্ষকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া প্রত্যয়নপত্রের মাধ্যমে বিল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ঝিনাইদহের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে এই অনিয়মের অভিযোগ।

উপজেলার ১১২ নম্বর চরআগ্রাকুণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণ কাজে এই জালিয়াতি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহেনা খাতুন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি হলো ঝিনাইদহের আরাপপুর এলাকার মেসার্স শরিফুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে পিইডিপি-৪ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণের কাজ পায় মেসার্স শরিফুল ইসলাম। এর মধ্যে চরআগ্রাকুণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজের বরাদ্দ ছিল ১৩ লাখ ৩ হাজার ৯০০ টাকা।

অভিযোগ রয়েছে, কাজ পুরোপুরি সম্পন্ন হওয়ার আগেই ঠিকাদারি প্রতিষ্ঠান প্রধান শিক্ষক রেহেনা খাতুনকে প্রত্যয়নপত্রে স্বাক্ষর করতে চাপ দেয়। কিন্তু কাজ অসম্পূর্ণ থাকায় তিনি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের অজান্তে তার স্বাক্ষর ও সিল জাল করে একটি ভুয়া প্রত্যয়নপত্র তৈরি করে এলজিইডির কুমারখালী উপজেলা প্রকৌশলী কার্যালয়ে জমা দেয়। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই ওই জাল প্রত্যয়নপত্রের ভিত্তিতে ২০২৫ সালের ২২ জুন ঠিকাদারকে চূড়ান্ত বিল প্রদান করে এলজিইডি এবং ২০২৬ সালের ৩ মার্চ জামানতের ৫ শতাংশ টাকাও ফেরত দেওয়া হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহেনা খাতুন বললেন, ‘আমি কোনো প্রত্যয়নপত্র প্রদান করিনি। আমার নাম ও স্বাক্ষর ব্যবহার করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরি করা একটি গর্হিত অপরাধ। অভিযোগ দেওয়ার পর থেকে ঠিকাদারের লোকজন আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হয়রানি করছে।’ তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে ঠিকাদার পাপ্পু দাবি করেন, ‘আমাদের বিরুদ্ধে আনা স্বাক্ষর জালিয়াতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এটি একটি ভুল বোঝাবুঝি। উপজেলা শিক্ষা কর্মকর্তা আমাদের বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসা করার পরামর্শ দিয়েছেন।’

কুমারখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল মুনীরা জানান, বিষয়টি তিনি জেনেছেন। কাজ বুঝে নিয়ে প্রত্যয়ন প্রদানের দায়িত্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের, এখানে তাদের সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই। তবে একজন শিক্ষকের সাথে এমন অন্যায় আচরণ কাম্য নয় উল্লেখ করে তিনি এর সুরাহা চান।

কুমারখালী উপজেলা প্রকৌশলী মো. নাজমুল হক মন্তব্য করেন, তিনি মৌখিকভাবে অভিযোগ পেয়েছেন এবং স্বাক্ষর জালের বিষয়টি বুঝতে পেরেছেন। এটি সমাধান না হলে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁর ভাষ্য।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার বলেছেন, ‘অভিযোগটি পাওয়ার পর আমরা তদন্তের সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। তদন্ত সাপেক্ষে খুব দ্রুত আইনানুগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

এই জালিয়াতির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি কাজে এই ধরনের অনিয়ম রোধে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

স্বাক্ষর জালিয়াতিকুষ্টিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব