শিশুরা বই পড়ছে না, ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করা শিক্ষার্থীও চাকরির বাজারে এসে ‘বেসিক যোগ্যতা’ প্রমাণে ব্যর্থ হচ্ছেন। সমাজের বিভিন্ন স্তরে পারস্পরিক শ্রদ্ধা, শিষ্টাচার প্রায় উঠেই গেছে। এমন নানা অভিযোগ প্রায়ই শোনা যায়— কিন্তু সমাধান কী?নালন্দা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমনা বিশ্বাস বললেন, ‘আমাদের প্রায় সব বাড়ি থেকেই বই পড়ার সংস্কৃতি হারিয়ে গেছে। বাড়িতে বই পড়ার সংস্কৃতিই যদি না থাকে, তাহলে শিশুরা বই পড়ায় আগ্রহী হবে না— এটিই তো স্বাভাবিক।’খেলার মাঠকে শি...