Agamir Somoy E-Paper
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
উপকূলে অল্পনার আশার বীজ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় গোল্ড

কুলাউড়া গোল্ড ক্লাবে প্রবীণদের নিয়ে আনন্দ আড্ডা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ২৩:৪৭
কুলাউড়া গোল্ড ক্লাবে প্রবীণদের নিয়ে আনন্দ আড্ডা

কুলাউড়া গোল্ড ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু। ছবি: আগামীর সময়

প্রবীণদের সম্মান, ভালোবাসা ও সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ‘দৈনিক আগামীর সময়’-এর উদ্যোগে কুলাউড়া গোল্ড ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় কুলাউড়ার একটি স্থানীয় পার্টি সেন্টারে প্রবীণদের অংশগ্রহণে আয়োজিত আনন্দ আড্ডার মধ্য দিয়ে ক্লাবটির কার্যক্রমের সূচনা হয়। অনুষ্ঠানে ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাবও গৃহীত হয়।

নির্ধারিত সময় সন্ধ্যা ৭টা থেকে কুলাউড়া শহর ও বিভিন্ন এলাকার সদস্যরা একে একে অনুষ্ঠানে যোগ দেন। পরিচয়পর্ব শেষে ষাটোর্ধ্ব সদস্যরা প্রাণবন্ত খোশগল্প ও আনন্দ আড্ডায় মেতে ওঠেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মিলনমেলা প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

এর আগে ভার্চুয়াল মাধ্যমে গোল্ড ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন গোল্ড ক্লাবের পরিচালক দন্ত্যস রওশন। তিনি প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বলেন, ‘সম্মানের উঁচু আসনে থাকবেন আপনারা সব সময়। গোল্ড ক্লাব একটা আন্দোলনের নাম হোক। শ্রদ্ধা ভালোবাসা পেয়ে আনন্দে ভরে উঠুক আপনাদের জীবন। গোল্ড ক্লাব নিঃসঙ্গতা কাটিয়ে আপনাদের জীবন আনন্দময় করে তুলতে চায়।’

অনুষ্ঠানে প্রাণবন্ত সঞ্চালনা করেন প্রভাষক সাজেদা শারমিন। স্বাগত বক্তব্য দেন কুলাউড়া গোল্ড ক্লাবের ব্যবস্থাপক ও ‘আগামীর সময়’-এর কুলাউড়া প্রতিনিধি মো. খালিক উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তফা মহসিন।

অনুষ্ঠানে বক্তারা প্রবীণদের সমাজের মূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করে তাঁদের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও অবদানকে যথাযথ মর্যাদা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গোল্ড ক্লাবের মাধ্যমে প্রবীণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

গোল্ড ক্লাবআগামীর সময়
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise