Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গোল্ড

গাইবান্ধায় আশাবাদী সন্ধ্যা

শিমুল সালাহ্‌উদ্দিন
শিমুল সালাহ্‌উদ্দিন
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:১০
গাইবান্ধায় আশাবাদী সন্ধ্যা

আগামীর সময়-এর গোল্ড ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: আগামীর সময়

গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ৮ জুনের বিকালটা যেন থমকে দাঁড়িয়েছিল। সোমবারের মিষ্টি রোদ জানালা গলে ভেতরে ঢুকছিল, আর আমি মঞ্চের আড়ালে দাঁড়িয়ে দেখছিলাম এক আশ্চর্য দৃশ্য— সারি সারি বসে আছেন দেড় শতাধিক প্রবীণ নারী-পুরুষ। কারও চুলে পাক ধরেছে পুরো, কারও হাঁটু বাঁক মানছে না, কেউবা হুইলচেয়ারে। কিন্তু সবার চোখে একই অপেক্ষা। কিসের অপেক্ষা? শুধু কি একটি ক্লাবের উদ্বোধন দেখার? না।

ওই চোখগুলো বলছিল, ‘আমরা ভুলে যাই কিন্তু ভুলে যাওয়ার মানুষ নই। কেউ আমাদের কথা ভেবেছে— এই অনুভূতিটুকু পেতে কত দিন লেগে গেল।’

আগামীর সময়-এর গোল্ড ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান এটি; সারা দেশের মধ্যে প্রথম জেলা হিসেবে গাইবান্ধায় এই সামাজিক উদ্যোগের সূচনা হলো। প্রবীণদের পাশে আমরা— এই স্লোগান বুকে ধারণ করে আমরা যখন জেলার শতবর্ষী প্রবীণ আলহাজ হাফেজ মো. নুরুল ইসলামকে মঞ্চে নিয়ে এলাম, তখন তার কাঁপা কাঁপা হাত দুটো দেখে বুকের ভেতরটা কেমন মুচড়ে উঠল। উনি আস্তে করে বললেন, ‘আল্লাহ আপনাদের ওপর রহমত করুক।’

এই ছোট্ট দোয়াটুকু যেন পুরো মিলনায়তনকে এক পবিত্রতার আভায় উজ্জ্বল করে দিল। তার পাশে মঞ্চে উঠলেন আরও ৫০ জন প্রবীণ। আমরা একেক করে তাদের হাতে গোলাপ তুলে দিচ্ছিলাম আর দেখছিলাম, গোলাপের চেয়েও লাল হয়ে উঠছে তাদের চোখ মুখ গাল।

সারিতে বসা অন্য প্রবীণেরা হাততালি দিচ্ছিলেন, কেউ চোখ মুছছিলেন। কেবল একটি অনুষ্ঠান নয়, মনে হচ্ছিল যেন ভুলে যাওয়া এক প্রজন্ম আবার নিজেদের অস্তিত্বের স্বীকৃতি পাচ্ছে।

আমরা কবে থেকে এমন হয়ে গেলাম? যে সমাজে বৃদ্ধ বটগাছের মতো ছায়া দেন, যে মায়ের কোল আমাদের প্রথম পাঠশালা, যে বাবার পিঠ ছিল জীবনের প্রথম ঘোড়া, তাদের আজ আমরা পুরনো খাতা মনে করে ধুলোয় ফেলে রাখি?

আমি ভাবছিলাম, আমরা কবে থেকে এমন হয়ে গেলাম? যে সমাজে বৃদ্ধ বটগাছের মতো ছায়া দেন, যে মায়ের কোল আমাদের প্রথম পাঠশালা, যে বাবার পিঠ ছিল জীবনের প্রথম ঘোড়া, তাদের আজ আমরা পুরনো খাতা মনে করে ধুলোয় ফেলে রাখি? একজন প্রবীণ পরে তার বক্তব্যে বললেন, ‘প্রবীণদের কথা বলতে গেলে কেউ ভাবে না। কিন্তু এই পত্রিকা সেই উদ্যোগ গ্রহণ করেছে। আমরা বৃদ্ধাশ্রম বানাই, কিন্তু কেন এমন প্ল্যাটফর্ম বানাই না, যেখানে আমরা সসম্মানে মাথা উঁচু করে বলতে পারি, আমিও আছি, আমিও দরকারি?’

আমাদের সমাজের বৃদ্ধরা কোনোভাবেই ব্রাত্য নন। প্রথমত, তারা আমাদের ইতিহাসের ধারক। যারা এই আয়োজনের প্রধান উদ্দেশ্য বিধেয়, এদের অনেকে মুক্তিযুদ্ধ দেখেছেন, ভাষা আন্দোলন দেখেছেন, বাংলাদেশের জন্মমুহূর্তটি দেখেছেন।

দ্বিতীয়ত, জীবন তাদের প্রত্যেককে অভিজ্ঞতায় জ্ঞানী করেছেন, প্রত্যেকে হয়ে উঠেছেন একেকজন জীবন্ত জ্ঞানভাণ্ডার। বর্ষীয়ান অধ্যাপক মুকুল যখন বললেন, ‘ওল্ড ইজ গোল্ড— এই নামকরণ যথার্থ হয়েছে,’ তখন বুঝলাম, এই নামটা তাদের আত্মপরিচয় হয়ে উঠেছে।
অনুষ্ঠানে অংশ নেওয়া এক প্রবীণ ব্যক্তিকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এক তরুণী। ছবি: আগামীর সময়

আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশ নেওয়া গোল্ডরা প্রত্যেকেই যে সংস্কৃতিমনা তা বোঝা গেল তাদের পরিবেশনায়। অনুষ্ঠানে প্রবীণরা গাইলেন, আবৃত্তি করলেন, কথা বললেন, পরিবারে কে কী ভূমিকা পালন করেন বললেন, যেসব আসলেই হতে পারে আমাদের জীবনের নৈতিক দিকনির্দেশক।

গাইবান্ধা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমানের মতো মানুষ যারা জীবনের শেষ প্রান্তে এসেও সমাজকে আলো দেখাতে পারেন, তাদের ছাড়া আমরা নৈতিকভিত্তি হারাব।

প্রবীণ নাগরিকেরা পারিবারিক বন্ধনের মূল স্তম্ভ। দাদা-দাদির গল্প ছাড়া শৈশব কতটা নিঃসঙ্গ, তা কি কখনো ভেবে দেখেছি আমরা?

প্রবীণ নাগরিকেরা পারিবারিক বন্ধনের মূল স্তম্ভ। দাদা-দাদির গল্প ছাড়া শৈশব কতটা নিঃসঙ্গ, তা কি কখনো ভেবে দেখেছি আমরা? সারা আয়োজনটি আনখশির সমন্বয় করেছেন গোল্ড ক্লাবের পরিচালক দন্ত্যস রওশন। তিনি বলেছেন, ‘আমরা আমাদের প্রবীণদের শ্রদ্ধা-ভালোবাসায়, সম্মানে-মর্যাদার আসনে রাখতে চাই। সারা দেশেই গোল্ড ক্লাব গড়ে উঠবে। আমরা প্রবীণদের কথা শুনব, তাঁদের পরামর্শ ও মতামত হবে আমাদের পাথেয়।’

প্রবীণ আমজাদ হোসেন দীপ্তি আবেগাপ্লুত হয়ে বললেন, ‘এরকম উদ্যোগ আমাকে অভিভূত করেছে, আগামীর সময়ের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’ তার কথার মধ্যে আমি শুনতে পেলাম একটি স্বপ্ন— যে স্বপ্নে তিনি আবার কারও কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চান। এই বাক্যগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল, যেন একটি সামাজিক অঙ্গীকার ধ্বনিত হচ্ছে বাতাসে।

প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মনসুর সাহেব যে কথাটা বললেন, তা আমার মনে গেঁথে গেল। তিনি বললেন, গোল্ড ক্লাবের কার্যক্রম শুধু গাইবান্ধায় নয়, সারা বাংলাদেশের প্রতিটি জেলায় ছড়িয়ে পড়ুক। সত্যিই তো, গাইবান্ধার এই বিকালটা যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কত বুকের ভেতর জমে থাকা বরফ গলবে!

শিল্পী জাফর আলম তার বক্তব্যে জানালেন, প্রবীণরা যেন সবার সুখ-দুঃখের খবর রাখতে পারেন, এরকম উদ্যোগ গাইবান্ধায় এটাই প্রথম। আরও বক্তব্য দিলেন গাইবান্ধা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাকসুদুর রহমান সাহান এবং কৃষি ব্যাংকের কর্মকর্তা ফারুকী সাহেব— প্রত্যেকে যেন একই সুরে কথা বললেন, এ উদ্যোগ কেবল জরুরি নয়, সময়ের দাবি।

বক্তৃতার ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক পরিবেশনা যেন প্রাণ ঢেলে দিল মিলনায়তনে। প্রবীণ সদস্যরা গাইলেন, কবিতা আবৃত্তি করলেন, শোনালেন জীবনের অজানা গল্প।

বক্তৃতার ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক পরিবেশনা যেন প্রাণ ঢেলে দিল মিলনায়তনে। প্রবীণ সদস্যরা গাইলেন, কবিতা আবৃত্তি করলেন, শোনালেন জীবনের অজানা গল্প। একজন বলছিলেন তার প্রথম চাকরির গল্প, আরেকজন বলছিলেন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার স্মৃতি। আমি ভাবছিলাম, এই মানুষগুলোই তো আসল ‘গোল্ড’। এদের প্রতিটি অভিজ্ঞতা যেন সোনার ইট, যা দিয়ে গড়া যায় নতুন প্রজন্মের সাফল্যের সোপান।

এই গাইবান্ধার সন্ধ্যা তাই কেবল একটি ক্লাবের উদ্বোধন নয়, এটি একটি অঙ্গীকারের জন্ম। আগামীর সময় সারা দেশে প্রতিটি জেলায় গোল্ড ক্লাব গড়ে তুলতে চায়। কিন্তু পত্রিকা বা কয়েকজন স্বেচ্ছাসেবীর পক্ষে একা এত বড় স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন। এজন্য দরকার স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসক, তরুণ স্বেচ্ছাসেবী আর সর্বোপরি সাধারণ মানুষের সহযোগিতা। যারা প্রবীণদের ভালোবাসেন, তাদের শ্রম-মমতা দিয়ে এগিয়ে আসতে হবে। আমি বিশ্বাস করি, গাইবান্ধার এই প্রথম প্রদীপ জ্বালানোর পর সারা বাংলাদেশে আলো ছড়িয়ে পড়বে। আর সেই আলোয় প্রবীণেরা বুঝবেন, বয়স কেবল একটি সংখ্যা, জীবন এখনো রঙিন, এখনো অর্থবহ।

অনুষ্ঠানের শেষ দিকে যখন সবাই বিদায় নিচ্ছেন, আমি হলের শেষ সারিতে দাঁড়িয়ে দেখলাম, একজন প্রবীণ হুইলচেয়ারে বসে চোখ মুছছেন। পাশের জন তার কাঁধে হাত রাখলেন। গোল্ড ক্লাব সত্যিই সেই হাত— যা শূন্যতা পূরণ করে, যা একাকিত্ব ঘোচায়।

প্রফেসর মুকুলের কথা আবার মনে পড়ল, তিনি বলেছিলেন, ‘যারা এই নামকরণ করেছেন, তারা নিজেরাও গোল্ড। আশা করি, তারা ভবিষ্যতে ডায়মন্ড হয়ে উঠুক।’

তার এই প্রত্যাশাকে সম্মান জানাতে আমরা কাজ করেই যাব। সেদিন সন্ধ্যায় গাইবান্ধা ছেড়ে আসার সময় মনে হচ্ছিল, আমরা কেবল একটি অনুষ্ঠান করিনি, আমরা একটি প্রতিশ্রুতি রেখে এসেছি— প্রবীণদের জন্য প্রতিটি জেলায় এমন একটি আঙিনা তৈরি করা হবে, যেখানে তারা হাসবেন, গাইবেন, কথা বলবেন, আর আমরা শুনব। কারণ, ওল্ড ইজ গোল্ড— এবং এই গোল্ডের প্রকৃত মূল্য তখনই পাওয়া যায়, যখন তাদের অভিজ্ঞতার আলোয় আলোকিত হয় নতুন দিন আর আগামী দিনের মানুষেরা।

*হেড অব ক্রিয়েটিভ, রিসার্চ অ্যান্ড ইভেন্টস, আগামীর সময়

গোল্ড ক্লাবউদ্বোধনী অনুষ্ঠান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির