Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মজুরি নিয়ে বোর্ডে দরকষাকষি বিক্ষোভ থামেনি

  • ১৫ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের
  • শ্রমিকদের সংশোধিত দাবি ২৭ হাজার টাকা
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৭
শেয়ার করুন:
মজুরি নিয়ে বোর্ডে দরকষাকষি বিক্ষোভ থামেনি

সংগৃহীত ছবি

তৈরি পোশাকশিল্পের প্রায় ৪০ লাখ শ্রমিকের নতুন বেতন কাঠামো নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দরকষাকষি চলছেই। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে তৃতীয় বৈঠক শুরু হয়। বৈঠকে দুপক্ষের প্রস্তাবের মধ্যে বড় ধরনের ব্যবধান সৃষ্টি হওয়ায় দীর্ঘ পাল্টাপাল্টি যুক্তি চলতে থাকে। দীর্ঘ আলোচনার পর বৈঠক মুলতবি করা হয়। আজ আবার বর্ধিত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে বোর্ডের সভা চলার মধ্যেই শ্রম ভবনের সামনে বিক্ষোভ করেন শ্রমিকদের কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। বৈঠক শুরুর পর থেকেই ওই ভবনের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে অবস্থান নেন কয়েকশ পোশাকশ্রমিক। তারা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানালেন।

তাদের পাশাপাশি গতকাল গাজীপুর, সাভার ও আশুলিয়ায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। অবশ্য পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় তাদের। 

গতকাল বৈঠকে অংশ নেওয়া একাধিক সূত্রে জানা গেছে, সভার শুরুতে মালিকপক্ষ সর্বনিম্ন গ্রেডে ১৪ হাজার ৩০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। শ্রমিকপক্ষ এ প্রস্তাবকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করলে বোর্ডে দীর্ঘ আলোচনা চলে। পরে মালিকপক্ষ তাদের প্রস্তাব সংশোধন করে ১৫ হাজার ৫০০ টাকায় উন্নীত করে। অন্যদিকে, শ্রমিকপক্ষও আলোচনার স্বার্থে তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে ৫ হাজার টাকা কমিয়ে ২৭ হাজার টাকা নির্ধারণের সংশোধিত প্রস্তাব উপস্থাপন করে।

বিকাল ৪টার দিকে নামাজের বিরতির ফাঁকে সাংবাদিকদের সামনে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ব্রিফিং করেন। আজাদ সুবহানী জানিয়েছেন, সভায় ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানা পরিদর্শনের তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে। স্টেকহোল্ডারদের মধ্যে কোনো বিভ্রান্তি বা টেনশন এড়াতে বোর্ড আনুষ্ঠানিকভাবে মালিকপক্ষের প্রস্তাবের অঙ্ক প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম বা ব্যক্তিগত কোনো সূত্রের তথ্যে বিভ্রান্ত না হয়ে বোর্ডের আনুষ্ঠানিক বক্তব্য গ্রহণ করার অনুরোধ জানালেন তিনি। প্রায় ৪০ লাখ বা অর্ধকোটি শ্রমিকের স্বার্থ ও দেশের বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়েই বোর্ড কাজ করছে বলে উল্লেখ করলেন চেয়ারম্যান।

শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, তা শ্রমিকদের দাবির ধারেকাছেও নেই এবং একেবারেই অযৌক্তিক ও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি বললেন, দুপক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় শিল্পের স্বার্থে ও আলোচনার মাধ্যমে একটি সন্তোষজনক জায়গায় পৌঁছাতে সিনিয়র শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে শ্রমিকপক্ষ সংশোধিত প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। একইভাবে মালিকপক্ষও তাদের প্রস্তাব সংশোধন করে বাড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মজুরি নির্ধারণের আলোচনা দ্রুত শেষ করার প্রত্যয় ব্যক্ত করে এই শ্রমিক প্রতিনিধি আরও বললেন, আজ (সোমবার) চূড়ান্ত সিদ্ধান্ত না এলে সভা সমাপ্ত না করে মুলতবি করা হবে এবং আগামীকাল (মঙ্গলবার) সকালে আবারও বৈঠকে বসা হবে।

ছয় সদস্যের সমন্বয়ে গঠিত মজুরি বোর্ডের আজকের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাবুল আখতার ছাড়াও অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে ছিলেন এ বি এম সামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। এ ছাড়া বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে সভায় অংশ নিয়েছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

এদিকে গাজীপুর থেকে আমাদের প্রতিবেদক জানিয়েছেন, মজুরি বোর্ডের বৈঠকের সময়ও বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় অবরোধ করেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা। গতকাল দুপুর সাড়ে ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। পরে তাদের সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

সাভার প্রতিনিধি জানিয়েছেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের কাচ ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে আতঙ্কে দৌড়ে পালাতে গিয়ে তিন নারীশ্রমিক আহত হন। নিরাপত্তার স্বার্থে আশপাশের কারখানাসহ অন্তত ৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া ২২টি বন্ধ রেখেছে কারখানা কর্তৃপক্ষ। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া (এসপি) এসব তথ্য নিশ্চিত করেছেন।  

পোশাকশিল্পমজুরিদরকষাকষিবিক্ষোভপ্রস্তাবপোশাকশ্রমিকসংশোধিতদাবিঅযৌক্তিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম