Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

দেড় হাজার পোশাক কারখানা বন্ধের শঙ্কা মালিকপক্ষের

  • প্রতি বছর মজুরি পর্যালোচনার তাগিদ অর্থনীতিবিদদের
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫
শেয়ার করুন:
দেড় হাজার পোশাক কারখানা বন্ধের শঙ্কা মালিকপক্ষের

ছবি: আগামীর সময়

টানা বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘাত, দফায় দফায় মজুরি বোর্ডের সভার পর তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ১৭ হাজার টাকা। গত মঙ্গলবার রাতে মজুরি বোর্ডের সিদ্ধান্ত আসার পর মিশ্র প্রতিক্রিয়া এসেছে বিভিন্ন পক্ষ থেকে। একাধিক শ্রমিক সংগঠন এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের তাগিদ দিলেও শ্রমিকদের আরেক অংশ তা প্রত্যাখ্যান করেছে। গতকাল বুধবারও গাজীপুর-সাভারে বিক্ষোভ করেছেন তারা। অন্যদিকে তথ্য-উপাত্ত ও শিল্পের সক্ষমতা বিশ্লেষণ ছাড়াই তাড়াহুড়ো করে মজুরি নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ মালিকপক্ষের। তারা আশঙ্কা করছেন, এর ফলে দেড় হাজার কারখানা বন্ধ হতে পারে, রপ্তানি কমতে পারে ৫১ শতাংশ পর্যন্ত। সব মিলিয়ে অর্থনীতিবিদরাও খাতটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।

মঙ্গলবার রাতে সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান ও জেলা দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে চতুর্থ দিনের বৈঠকে ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি চূড়ান্ত করা হয়। বোর্ডের ছয় সদস্যের ভোটে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। নতুন কাঠামো আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, সহকারী অপারেটর বা হেলপার পদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা (৩৬ শতাংশ) বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১-এ সিনিয়র অপারেটর পদের মজুরি ১৫ হাজার ৩৫ থেকে সর্বোচ্চ ৬ হাজার ৪৬৫ টাকা (প্রায় ৪৩ শতাংশ) বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫০০ টাকায়। গ্রেড-২-এ অপারেটর পদের মজুরি ১৪ হাজার ২৭৩ থেকে ৫ হাজার ৭২৭ টাকা (৪০ দশমিক ১১ শতাংশ) বেড়ে হয়েছে ২০ হাজার এবং গ্রেড-৩-এ জুনিয়র অপারেটর পদের মজুরি ১৩ হাজার ৫৫০ থেকে ৫ হাজার ৬৫০ টাকা (৪১ দশমিক ৭০ শতাংশ) বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পুরনো শ্রমিকদের জন্য ২ হাজার টাকার বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত করার শর্ত রাখা হয়েছে।

ঘোষিত নতুন মজুরি কাঠামোকে ইতিবাচক হিসেবে অভিহিত করে দ্রুত বাস্তবায়ন এবং বাজারে নিত্যপণ্যের দাম ও বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন শ্রমিকনেতারা। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়ে দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় বাস্তবায়নের তাগিদ দেন। তিনি বাজারদর ও শিল্পাঞ্চলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের পাশাপাশি শ্রমিকদের জন্য আবাসন, চিকিৎসা, শিক্ষা ও নাগরিক সুবিধার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ করেছেন।

একইভাবে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার দ্রুততম সময়ে মজুরি ঘোষণাকে ইতিবাচক উদ্যোগ উল্লেখ করে শ্রমিকদের আন্দোলন থেকে ফিরে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান ও মহাসচিব মাহতাবউদ্দিন শহীদও এক যুক্ত বিবৃতিতে মজুরি বোর্ড গঠনের ২৪ দিনের মাথায় খসড়া প্রকাশকে স্বাগত জানিয়েছেন। তারা খসড়া গেজেট পেলে ১৪ দিনের মধ্যে আপত্তি জানানোর সুযোগ রাখার কথা উল্লেখ করেন এবং ছাঁটাই, হামলা-মামলা বন্ধ ও শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানালেন।

অন্যদিকে, ছয়টি শ্রমিক ফেডারেশনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক-শিল্প ঐক্যের পক্ষ থেকে প্রত্যাশার চেয়ে কম হলেও বর্তমান বাস্তবতা ও শিল্পের সক্ষমতা বিবেচনায় নতুন মজুরি মেনে নেওয়ার কথা বলা হচ্ছে। পাশাপাশি শিল্পাঞ্চলে বাড়ি ভাড়া না বাড়ানো, বিদ্যুৎ-গ্যাসের দাম সহনীয় রাখা, মাসে অন্তত ৩০ কেজি করে ৩০ টাকা দরে চাল ও রেশনিং ব্যবস্থা চালু, ছয় শিল্পাঞ্চলে ডায়াগনস্টিক সেন্টার ও ডরমিটরি নির্মাণ এবং আন্দোলনরত শ্রমিকদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে।

তবে শ্রমিকদের একটি অংশ ঘোষিত বেতন প্রত্যাখ্যান করেছে। তারা এখনো ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি করছে।  গতকাল তারা ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে। চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, নাওজোর, সালনা, বাংলাবাজার, তিন সড়ক, মালেকের বাড়ি, সাইনবোর্ড ও গাজীপুরা সাতাইশ এলাকায় অবরোধ, ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এর মধ্যে গতকাল পোশাক খাত নিয়ে এক সংলাপে বক্তারা মজুরি নির্ধারণে তথ্য-উপাত্তের ঘাটতি ও কাঠামোগত সংকটের বিষয়টি তুলে ধরেন। সংলাপে বিজিএমইএর সাবেক সভাপতি ড. রুবানা হক অভিযোগ করেছেন, যথাযথ তথ্য-উপাত্ত বিশ্লেষণ ছাড়াই তাড়াহুড়ো করে মজুরি নির্ধারণ করায় প্রায় দেড় হাজার কারখানা বন্ধ হয়ে যেতে পারে এবং পোশাক রপ্তানি ৫১ শতাংশ পর্যন্ত কমতে পারে। বিজিএমইএর সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী জানালেন, ওভারটাইমসহ একজন শ্রমিকের মাসিক ব্যয় প্রায় ২৫ হাজার টাকায় দাঁড়াবে; জ্বালানি ও উৎপাদন খরচের চাপে অনেক কারখানার পক্ষে নতুন মজুরি দেওয়া কঠিন হবে। তিনি লোকসানি কারখানার জন্য দ্রুত এক্সিট পলিসি প্রণয়নের দাবি জানিয়েছেন।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ তিন বা পাঁচ বছর পরপর মজুরি নির্ধারণের বদলে তথ্য ও মূল্যস্ফীতির ভিত্তিতে প্রতি বছর মজুরি পর্যালোচনার জন্য স্থায়ী মজুরি কমিশন গঠনের প্রস্তাব দেন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও আমলাতান্ত্রিক অদক্ষতা কমানোর ওপর জোর দেন।

র‍্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেছেন, তৈরি পোশাকের ওপর অতিমাত্রায় নির্ভরতা কমিয়ে চামড়াসহ অন্যান্য খাতের বিকাশ এবং শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার কথা। 

শ্রমিকপোশাকমজুরিউদ্বিগ্নকারখানাবন্ধশঙ্কাপর্যালোচনাঅর্থনীতিবিদমালিকপক্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও