Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ইটভাটার স্বাস্থ্যঝুঁকি জানতে চালু হলো ট্র্যাকার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ২১:৫৫
শেয়ার করুন:
ইটভাটার স্বাস্থ্যঝুঁকি জানতে চালু হলো ট্র্যাকার

সংগৃহীত ছবি

দেশের ক্ষতিকর ইটভাটাগুলো শনাক্ত এবং সেগুলোর কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানতে চালু হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ইটভাটা ট্র্যাকার’। এতে ইটভাটার অবস্থান, প্রযুক্তির ধরন এবং জনস্বাস্থ্যের ওপর ক্ষতির মাত্রা জানা যাবে। পর্যায়ক্রমে দেশের সব ইটভাটাকে এ প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আজ সোমবার রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে ‘পরিচ্ছন্ন বায়ুর জন্য জনউদ্যোগ’ শীর্ষক অনুষ্ঠানে www.iterbhata.com ঠিকানার এই ট্র্যাকার উদ্বোধন করা হয়। গবেষণা প্রতিষ্ঠান আরকেড ফাউন্ডেশন ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) যৌথভাবে এর আয়োজন করে।

ট্র্যাকারটিতে ইটভাটার সুনির্দিষ্ট অবস্থান, প্রযুক্তির ধরন এবং স্বাস্থ্যক্ষতির মাত্রা তুলে ধরা হয়েছে। স্যাটেলাইট চিত্র ও যন্ত্রশিক্ষা প্রযুক্তি ব্যবহার করে দেশের সক্রিয় ইটভাটাগুলো শনাক্ত করা হয়েছে। পাশাপাশি ‘অরবিট’ বায়ুমান মডেলের মাধ্যমে ভাটার ধরন, আবহাওয়া, বাতাসের গতিপথ এবং আশপাশের জনসংখ্যার ঘনত্ব বিশ্লেষণ করে সম্ভাব্য স্বাস্থ্যক্ষতির মাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিকভাবে ৪৪টি জেলার ১৬৮টি উপজেলার তথ্য যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব এলাকার ইটভাটার তথ্য এই প্ল্যাটফর্মে যুক্ত করা হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে ছয় হাজারের বেশি ইটভাটা রয়েছে। এসব ভাটা সাধারণত নভেম্বর থেকে মে মাস পর্যন্ত চালু থাকে। কয়লাভিত্তিক এসব ইটভাটা বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস। বিশেষ করে শীতকালে ভাটা থেকে নির্গত দূষিত বায়ু আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ফুসফুসের রোগ, ফুসফুসের ক্যানসার, হৃদ্‌রোগ ও স্ট্রোকের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।

ট্র্যাকারটিতে ফিক্সড চিমনি ও জিগজ্যাগ প্রযুক্তির ইটভাটার তথ্য আলাদাভাবে দেখানো হয়েছে। গবেষকদের মতে, দুই ধরনের ভাটাই পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে ফিক্সড চিমনি প্রযুক্তির ভাটা তুলনামূলক বেশি দূষণ ঘটায়। এ ছাড়া ঘনবসতিপূর্ণ এলাকার কাছাকাছি অবস্থিত ভাটার স্বাস্থ্যঝুঁকিও বেশি।

গবেষণায় সাভার উপজেলার ইটভাটাগুলোকে এর উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। শীতকালে এসব ভাটা থেকে নির্গত দূষিত বায়ু বাতাসের গতিপথে ঘনবসতিপূর্ণ ঢাকা শহরের দিকে প্রবাহিত হয়। এ কারণে এসব ভাটাকে ট্র্যাকারটিতে সবচেয়ে ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আয়োজকদের মতে, ইটভাটার স্বাস্থ্যক্ষতি সম্পর্কিত তথ্য সাধারণ মানুষের কাছে সহজলভ্য করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এতে সাংবাদিক, গবেষক, নাগরিক সমাজ ও স্থানীয় বাসিন্দারা ক্ষতিকর ভাটাগুলো সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষে অধিক ক্ষতিকর ভাটাগুলোকে অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা নেওয়া সহজ হবে।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সহকারী অধ্যাপক ও গবেষণা উদ্যোগটির প্রধান ড. মার্টিন ম্যাটসনের মতে, অল্পসংখ্যক ইটভাটা মোট স্বাস্থ্যক্ষতির বড় অংশের জন্য দায়ী। তাই সবচেয়ে ক্ষতিকর ভাটাগুলোর দূষণ কমানো সম্ভব হলে বিপুলসংখ্যক মানুষকে স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করা যাবে।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, ইউনিভার্সিটি অব এডিনবার্গ, ইউনিভার্সিটি অব নটিংহাম ও আরকেড ফাউন্ডেশনের গবেষকরা যৌথভাবে ট্র্যাকারটি তৈরি করেছেন। উদ্যোগটিতে এসব প্রতিষ্ঠানের পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করেছে।

ইটভাটা ট্র্যাকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস