Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পুলিশের সতর্কতা জারি

আ.লীগের ২৩ জুন কর্মসূচিকে কেন্দ্র করে হামলার শঙ্কা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০২:২৪
আ.লীগের ২৩ জুন কর্মসূচিকে কেন্দ্র করে হামলার শঙ্কা

গ্রাফিকস: আগামীর সময়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষের আশঙ্কা করছে পুলিশ। এ পরিস্থিতিতে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সব ইউনিটকে।

বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসানের সই করা এক চিঠিতে দেওয়া হয় এ নির্দেশনা। চিঠিতে বলা হয়, ওই দিন আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করা হতে পারে। এ ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে এবং পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশের ওপরও তৈরি হতে পারে হামলার ঝুঁকি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে থাকতে হবে সর্বোচ্চ সতর্ক অবস্থায়।

পুলিশের ভাষ্য, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে আগাম সতর্কতার অংশ হিসেবে সারা দেশে পাঠানো হয়েছে এই নির্দেশনা। এরই মধ্যে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় শুরু হয়েছে নিরাপত্তা জোরদার করা এবং বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

পুলিশআ.লীগহামলার শঙ্কা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: