অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীরের সঙ্গে দিনেশ ত্রিবেদীর বৈঠক
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
আজ সোমবার অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।
এতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।







