প্রধানমন্ত্রীর ফ্লাইটে একটি নয়, ত্রুটি ছিল পাঁচটি
- রক্ষণাবেক্ষণ নথিতে চাঞ্চল্যকর তথ্য

সংগৃহীত ছবি
জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি ফ্লাইটে (বিজি-৩৭৭) একটি নয়, অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটি ছিল। উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ নথিতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের আগমুহূর্তে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের বিজি-৩৭৭ ফ্লাইটে স্পয়লার সিস্টেমে ত্রুটির সংকেত পান পাইলট। এটি এমন এক প্রযুক্তি, যা ওড়ার গতি কমানো এবং নামার সময় রানওয়েতে ধরে রাখতে



