Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

অতিরিক্ত সচিবের অতিরিক্ত গাড়িপ্রেম

হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৮:০৭
অতিরিক্ত সচিবের অতিরিক্ত গাড়িপ্রেম

সরকারি কাজে এক কর্মকর্তার জন্য গাড়ি বরাদ্দের দায়িত্ব দেওয়া হয়েছিল পরিকল্পনা কমিশনের এক অতিরিক্ত সচিবকে। মুশকিল হলো, নতুন মডেলের গাড়িটি তার নিজেরই পছন্দ হয়ে যায়। তখন নিজের ব্যবহার করা পুরনো সরকারি গাড়িটি ওই কর্মকর্তাকে দিয়ে বরাদ্দ হওয়া গাড়িটি রেখে দেন ওই সচিব। ব্যক্তিগত থেকে দাপ্তরিক— সব কাজেই ব্যবহার করতে থাকেন সেটি। অথচ গাড়িপ্রেমী এই সচিবের বাড়ির গ্যারেজে রয়েছে নিজের নতুন গাড়ি!

এ ঘটনা যিনি ঘটিয়েছেন, তার নাম গোলাম মোছাদ্দেক। পরিকল্পনা কমিশনের প্রশাসন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

জানা গেল, সম্প্রতি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের এপিএসের জন্য পরিকল্পনা কমিশনের কাছে একটি গাড়ি চাওয়া হয়। যার পরিপ্রেক্ষিতে আইএমইডির ‘ফলাফলভিত্তিক পরিবীক্ষণ ও মূল্যায়ন পদ্ধতির কার্যকর ব্যবহারে আইএমইডির সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্প থেকে বরাদ্দ দেওয়া হয় একটি ভাড়া গাড়ি; যার নম্বর ঢাকা মেট্রো-ঘ ১৬৫৬৩৬। এই বরাদ্দের দায়িত্বে ছিলেন অতিরিক্ত সচিব গোলাম মোছাদ্দেক। উপদেষ্টার এপিএসের জন্য বরাদ্দ দেওয়া গাড়িটি নতুন এবং ভালো মানের হওয়ায় সেটি তার পছন্দ হয়ে যায়। তখন তিনি নিজের ব্যবহৃত একটি পুরনো সরকারি গাড়ি পাঠিয়ে দেন উপদেষ্টার এপিএসের কাছে। আর নিজে ব্যবহার করতে থাকেন আইএমইডির বরাদ্দ দেওয়া গাড়িটি।

খোঁজ নিতেই জানা গেল, প্রতিদিন সকালে এই গাড়িতেই তার সন্তানকে বনানীর বাসা থেকে জাহাঙ্গীর গেটের কাছের একটি কলেজে পৌঁছে দিতেন চালক। এরপর অতিরিক্ত সচিবকে নিয়ে যেতে হতো মন্ত্রণালয়ে। সরকারি কাজসহ নানা প্রয়োজনে তিনি এ গাড়িটিই ব্যবহার করতেন, যা চলত রাত ৯টা পর্যন্ত।

অথচ তার বাড়ির গ্যারেজে রয়েছে আরেকটি গাড়ি। যেটি সরকারের নগদায়ন সুবিধা ব্যবহার করে বিনাসুদে ঋণ নিয়ে কিনেছেন। এ সুবিধার মাধ্যমে একজন প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। গাড়ি কিনলেও সেটি বাড়িতে রেখে দিয়েছেন আদর-যত্নে। খুব কমই ব্যবহার করেন বা গ্যারেজ থেকে বের করেন। অবশ্য ব্যবহার না করলেও প্রতি মাসে চালক এবং গাড়ি মেইনটেন্যান্স খরচ বাবদ সরকারি কোষাগার থেকে ভাতা নেন ৫০ হাজার টাকা।

অতিরিক্ত সচিবের এই গাড়িপ্রেমের কথা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছে নতুন নয়। তাদেরই কয়েকজন বললেন, তিনি এতদিন পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি সরকারি গাড়ি ব্যবহার করতেন। যেহেতু প্রশাসনিক প্রধান হিসেবে মন্ত্রণালয়ের সব গাড়ির দেখভাল ও বিলি-বণ্টনের দায়িত্ব তার— তাই নিজের জন্য গাড়ির কখনো অভাব হয় না। তাহলে কেন নিজের দামি গাড়ি রাস্তায় নামিয়ে তাতে কাদা লাগাবেন, বলছিলেন সংশ্লিষ্ট একজন।

নিজের গাড়িপ্রেম বাস্তবে রূপ দিতে করলেন ক্ষমতার অপব্যবহার। আরেকজনের জন্য বরাদ্দ গাড়িও নির্দ্বিধায় ব্যবহার করতে শুরু করলেন। কিন্তু বাদ সাধল আইএমইডি। বিষয়টি টের পেতেই ফেরত নেওয়া হয়েছে গাড়িটি। আইএমইডির দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা আগামীর সময়কে বললেন, ‘আমরা ঘটনা জানার পর পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রটোকল শাখা থেকে গাড়িটি ফেরত নিয়েছি।’ ঘটনা সম্পর্কে জানতে চাইলে আইএমইডির সচিব সিরাজুন নূর চৌধুরী কিছুটা অবাক হলেন। কারণ এটি একেবারেই মন্ত্রণালয়ের ভেতরের কথা। আগামীর সময়কে তিনি বললেন, ‘বিষয়টি আমি জেনেছি। তবে একেবারেই ইন্টারনাল বিষয় আপনি জানলেন কীভাবে? যাহোক, ঘটনাটি আমি খতিয়ে দেখব।’

কথা হয় গোলাম মোছাদ্দেকের সঙ্গেও। তার মতে, এটি নেতিবাচকভাবে দেখার কিছু নেই, আবার অস্বীকার করারও কিছু নেই। তার দাবি, সম্মান জানাতেই উপদেষ্টার এপিএসকে নিজের ব্যবহার করা গাড়িটি ব্যবহার করতে দিয়েছিলেন।

নগদায়ন সুবিধায় কেনা নিজের গাড়ি গ্যারেজে রেখে কেন অন্যের জন্য বরাদ্দ দেওয়া গাড়ি ব্যবহার করছিলেন— তা জানতে চাইলে তিনি বললেন, ‘আমার গাড়িতে হয়তো মাঝেমধ্যে অফিসে যাওয়া-আসা করি। কিন্তু সেই গাড়ি তো আমি সরকারি অন্যান্য কাজে ব্যবহার করি না। এটা করার নিয়মও নেই। আমাকে সরকারি কাজে কত জায়গায় যেতে হয়, জানেন? সেজন্য প্রটোকলে একটি গাড়ি সবসময়ের জন্যই প্রয়োজন।’

তাহলে আইএমইডি কেন গাড়ি ফিরিয়ে নিল, এ প্রশ্ন করতেই কিছুটা উত্তেজিত হয়ে উঠলেন তিনি। বললেন, ‘সেটি আমার জানা নেই। তাদের গাড়ি, তারা নিতেই পারে। আপনি জানেন? আমি গত দুদিন সিএনজিতে করে অফিস থেকে বাড়ি ফিরেছি। সে খবর তো আপনারা দেখেন না।’

কর্মকর্তাগাড়ি বরাদ্দপরিকল্পনাঅতিরিক্ত সচিবগাড়িপ্রেম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে