Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আজ প্রধানমন্ত্রীর নৈশভোজ

প্রত্যাশা অনেক, মিলবে কি?

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৬:৫৬
প্রত্যাশা অনেক, মিলবে কি?

ফাইল ছবি

আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে অবশেষে বসতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। লক্ষ্য, মিত্রদের ‘মান ভাঙিয়ে’ তাদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা। অন্যদিকে বৈঠকে নিজেদের ‘যথাযথ’ মূল্যায়নের জোরাল দাবি তুলবেন শরিকরা।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিকদের সম্মানে ডিনারের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী। ডিনার শেষে অনুষ্ঠিত হবে সেই ‘কাঙ্ক্ষিত’ বৈঠক, যেটার জন্য এতদিন অপেক্ষায় রয়েছেন মিত্ররা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু সৌজন্য সাক্ষাৎ নয়; বরং মিত্রদের অভিমান দূর করে জোটের ভেতরের আস্থা পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক উদ্যোগ।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ‘যমুনার এই অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনের শরিক দলের দেড়শ’র অধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।’


আরও পড়ুন

যুগপতের দেড় শতাধিক নেতার সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক

২০ জুলাই ২০২৬


ডিনারে অংশ নিতে পারেন এমন কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নৈশভোজ শেষে অনুষ্ঠিতব্য বৈঠকে তারা তাদের কথা তুলে ধরবেন। তাদের বক্তব্য হবে— যেভাবে রাজপথের আন্দোলনে তারা কাঁধে কাঁধ মিলিয়ে ভূমিকা রেখেছেন, সেভাবেই সরকার পরিচালনায়ও তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতের রাজনৈতিক সংকট মোকাবিলায় ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ধরে রাখার প্রয়োজনীয়তা এবং বিএনপির ঘোষিত ‘রেইনবো নেশন’— ‘জাতীয় সরকার’ গঠনের অঙ্গীকারের বিষয়টিও সামনে আনবেন তারা।

নিবন্ধিত-অনিবন্ধিত মিলিয়ে চারটি জোটসহ ৪২টি রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত ছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে বিএনপির সঙ্গে এই শরিক দলগুলো যুগপৎভাবে অভিন্ন কর্মসূচি দিয়ে আন্দোলন করে।

আরও পড়ুন

‘মান ভাঙানো’র বৈঠক ২০ জুলাই

১৫ জুলাই ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি শরিকদের মধ্য থেকে ১১টি দলকে ১৬টি আসন ছেড়ে দিয়েছিল। নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর শরিকদের মধ্য থেকে দুই নেতাকে প্রতিমন্ত্রী করে ‘জাতীয় সরকার’ গঠন করা হলেও অধিকাংশ শরিক দল এটিকে প্রকৃত অর্থে জাতীয় সরকার হিসেবে দেখছে না। তাদের প্রত্যাশা, ওই দুই প্রতিমন্ত্রীর বাইরে বাকি শরিকদের মধ্য থেকে আরও কয়েকজনকে ‘টেকনোক্র্যাট মন্ত্রী’ হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি সংসদের উচ্চকক্ষ, বিভিন্ন করপোরেশন এবং সরকারি সংস্থায়ও শরিকদের যোগ্যতা অনুযায়ী দায়িত্ব দেওয়ার দাবি রয়েছে তাদের। অর্থাৎ তারাও সরকারের অংশ হতে চান।

তবে এখন প্রশ্ন হচ্ছে, এই বৈঠকের মধ্য দিয়ে মিত্রদের এত এত প্রত্যাশার কতটুকু মিলবে? গণতন্ত্র মঞ্চভুক্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছিলেন, ‘এই বৈঠকের মাধ্যমে যুগপৎ শরিকদের সঙ্গে সম্পর্কের যাত্রা এখানেই শেষ হচ্ছে, নাকি এর ভবিষ্যৎ আছে— সেটি বোঝার চেষ্টা করব। যদি ভবিষ্যৎ থাকে, তাহলে তার ধরন-প্রকৃতি কী হবে, সেটাও গুরুত্বপূর্ণ। বিএনপি পাঁচ মাস ধরে একলা চলার যে কৌশল নিয়েছে, সেটি তারা অব্যাহত রাখবে, নাকি ‘রেইনবো নেশন’, ‘রেইনবো গভর্নমেন্ট’— সবাইকে নিয়ে সরকার পরিচালনার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই পথেই এগোবে— বৈঠক থেকে তারই স্পষ্ট বার্তা পাওয়ার আশা করছি।

প্রধানমন্ত্রীতারেক রহমানবৈঠকশরিক নেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার