ঢাকায় তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
রাজধানী ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিন তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত।
আজ সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়া।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সোমবার রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।






