Agamir Somoy E-Paper
সোমবার, ১ জুন, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
সোমবার, ১ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সোশ্যাল মিডিয়া

তামাকমুক্ত দেশ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ সরকার : প্রধানমন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০১:২০
তামাকমুক্ত দেশ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ সরকার : প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (৩১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।’

পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান লিখেছেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬’। এবারের প্রতিপাদ্য ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’ অত্যন্ত সময়োপযোগী বলে মত দিয়েছেন তিনি।

তামাকে বিদ্যমান নিকোটিন মারাত্মক আসক্তি সৃষ্টি করে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। ‘বিড়ি, সিগারেট, ই-সিগারেট, জর্দা, গুলসহ যেকোনো তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার হৃদরোগ, স্ট্রোক, বিভিন্ন ধরনের ক্যান্সার এবং ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগসহ অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যের বরাত দিয়ে তারেক রহমান লিখছেন, ‘বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১% অসংক্রামক রোগে ঘটে, যার একটি প্রধান ঝুঁকির কারণ তামাক ও নিকোটিনের ব্যবহার। টোব্যাকো এটলাস ২০২৫ অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে ১ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী, তামাক ব্যবহারের ফলে স্বাস্থ্য ব্যয়, পরিবেশগত ক্ষতি ও উৎপাদনশীলতা হ্রাসসহ দেশের অর্থনীতিতে বার্ষিক ক্ষতির পরিমাণ ৮৭ হাজার কোটি টাকারও বেশি।’

তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর বলে পোস্টে উল্লেখ করেছেন সরকারপ্রধান। ‘জনস্বাস্থ্য সুরক্ষায় ২০০৩ সালে এফসিটিসিতে স্বাক্ষর, ২০০৪ সালে অনুসমর্থন এবং ২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে বাংলাদেশ। এর ধারাবাহিকতায় তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করতে আনা হয়েছে সংশোধন।’

তামাকের প্রলোভন থেকে শিশু-কিশোরদের সুরক্ষার লক্ষ্যে তামাকজাত দ্রব্যের সকল প্রকার বিজ্ঞাপন, প্রচারণা ও প্রমোশন নিষিদ্ধ করা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম, অ্যাপস, ওটিটি প্ল্যাটফর্ম, নাটক-সিনেমাসহ সব মাধ্যমেই তামাকের প্রচারণা নিষিদ্ধ। এমনকি করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আড়ালে তামাক কোম্পানির প্রচার-প্রচারণাও নিষিদ্ধ।

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে তামাক বিক্রি। ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান এবং ধোঁয়াবিহীন তামাক সেবনও করা হয়েছে নিষিদ্ধ। বাড়ানো হয়েছে আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি ও জরিমানার পরিমাণও।’

তার ভাষ্য, ‘নতুন বিধিবিধানের কার্যকর বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি। জনগণের সম্মিলিত অংশগ্রহণ ও সরকারের সমন্বিত উদ্যোগে একটি সুস্থ, কর্মক্ষম ও তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

পোস্টে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

ফেসবুকপ্রধানমন্ত্রীতামাক দিবস
    শেয়ার করুন:
    হামলার ঘটনায় সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের

    হামলার ঘটনায় সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের

    ৩১ মে ২০২৬, ২৩:৪৩

    ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতেই হবে: পরিবেশমন্ত্রী

    ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতেই হবে: পরিবেশমন্ত্রী

    ৩১ মে ২০২৬, ২৩:৪০

    আবারও আইপিএল চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

    আবারও আইপিএল চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

    ০১ জুন ২০২৬, ০০:০৭

    ব্রহ্মপুত্রে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ব্রহ্মপুত্রে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ৩১ মে ২০২৬, ২৩:১৫

    ফেনীর আলোচিত হত্যা মামলার আসামিদের মালয়েশিয়ায় ঈদ উদযাপন

    ফেনীর আলোচিত হত্যা মামলার আসামিদের মালয়েশিয়ায় ঈদ উদযাপন

    ০১ জুন ২০২৬, ০০:০৬

    রামিসা হত্যা মামলা: চার্জগঠন শুনানি আজ, শুরু হচ্ছে বিচারকাজ

    রামিসা হত্যা মামলা: চার্জগঠন শুনানি আজ, শুরু হচ্ছে বিচারকাজ

    ০১ জুন ২০২৬, ০০:৩৪

    ৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

    ৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

    ৩১ মে ২০২৬, ২২:৫৬

    ফের বাড়ল জ্বালানি তেলের দাম

    ফের বাড়ল জ্বালানি তেলের দাম

    ৩১ মে ২০২৬, ২২:৩২

    টাঙ্গুয়ার হাওরে ৬ হাউজবোটকে জরিমানা, জব্দ ১৪ সাউন্ড বক্স

    টাঙ্গুয়ার হাওরে ৬ হাউজবোটকে জরিমানা, জব্দ ১৪ সাউন্ড বক্স

    ০১ জুন ২০২৬, ০০:৩৯

    হারের পর বাটলারের অনুপ্রেরণা ‘২০২৪’

    হারের পর বাটলারের অনুপ্রেরণা ‘২০২৪’

    ০১ জুন ২০২৬, ০০:২৬

    মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে বিস্ফোরণে নিহত অন্তত ৫৫

    মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে বিস্ফোরণে নিহত অন্তত ৫৫

    ৩১ মে ২০২৬, ২২:৫৩

    শ্রীপুরে নারীকে আ. লীগ নেতার মারধর, গ্রেপ্তারে এমপির আলটিমেটাম

    শ্রীপুরে নারীকে আ. লীগ নেতার মারধর, গ্রেপ্তারে এমপির আলটিমেটাম

    ৩১ মে ২০২৬, ২২:১৭

    বয়স ৮৩, দাঁড়িয়ে বিলি করলেন ১০ হাজার কেজি মাংস!

    বয়স ৮৩, দাঁড়িয়ে বিলি করলেন ১০ হাজার কেজি মাংস!

    ৩১ মে ২০২৬, ২১:৪৮

    যশোরে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

    যশোরে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

    ৩১ মে ২০২৬, ২২:২৯

    লেবাননে অভিযান আরও বিস্তৃত করার নির্দেশ নেতানিয়াহুর

    লেবাননে অভিযান আরও বিস্তৃত করার নির্দেশ নেতানিয়াহুর

    ৩১ মে ২০২৬, ২২:৩৬

    advertiseadvertise