Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ

  • বিমানে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ২০:৫৪
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ

ত্রুটিপূর্ণ বিমানটিতে যাত্রা করছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির

যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইট উড্ডয়নের পর  ঢাকায় জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার ঠিকভাবে কাজ না করায় প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আকাশে চক্কর দিয়ে নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এতে যাত্রা করছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ এর ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে উড়াল দেয় নভোএয়ারের বিমানটি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি জানিয়েছেন, উড্ডয়নের প্রায় ১০ থেকে ১৫ মিনিট পরই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উপরে উঠছিল না। ক্যাপ্টেন বারবার চেষ্টা করলেও সেটি প্রত্যাহার করা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় বিমানটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন তিনি।

হুমায়ুন কবির বলেছেন, ‘আমি বিমান চলাচল বিষয়ে বিশেষজ্ঞ নই। তবে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, ক্যাপ্টেনের সিদ্ধান্তটি একেবারেই সঠিক ছিল। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই ঢাকায় ফিরেছেন তিনি। তবে এ সময় বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের কান্নাকাটি এবং যাত্রীদের উদ্বেগ পরিস্থিতিকে আরও অস্বস্তিকর করে তোলে।’

এ ঘটনার পর পুরনো উড়োজাহাজের ফিটনেস পরীক্ষা আরও কঠোর করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। তিনি বললেন, ‘বেসরকারি এয়ারলাইন্সগুলো যে পুরনো উড়োজাহাজগুলো পরিচালনা করছে, সেগুলোর ফিটনেস আরও কঠোরভাবে পরীক্ষা করা প্রয়োজন। যাত্রীবাহী উড়োজাহাজের ক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারে কোনো ধরনের আপসের সুযোগ নেই।’

তার ভাষ্য, ‘নিয়মিত ও কার্যকর ফিটনেস পরীক্ষা নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও গুরুতর দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। এটি শুধু বিমান চলাচল নয়, যাত্রীদের জীবন ও নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।’

নভোএয়ারবিমানশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise