যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইট উড্ডয়নের পর ঢাকায় জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার ঠিকভাবে কাজ না করায় প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আকাশে চক্কর দিয়ে নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এতে যাত্রা করছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ এর ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে উড়াল দেয় নভোএয়ারের বিমানটি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, উড...