Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ভুল করলে জনগণ আমাদেরও ক্ষমা করবে না : মির্জা ফখরুল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ২১:০৭
ভুল করলে জনগণ আমাদেরও ক্ষমা করবে না : মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

দেশের মানুষ এখন সবকিছু বুঝতে পারে উল্লেখ করে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণ কাউকে ক্ষমা করে না। আমরা যদি ভুল করি, আমাদেরও ক্ষমা করবে না। সে কারণে সরকারের ওপর সমগ্র দেশের একটা প্রত্যাশা আছে, ভরসা আছে, সেটাকে পালন করতে হবে।’

আজ শনিবার বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) উদ্যোগে ত্রয়োদশ সংসদে নির্বাচিত প্রকৌশলীরা ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রকৌশলীদের সংবর্ধনা এবং আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনীতে এই অনুষ্ঠান হয়।

প্রকৌশলীদের উদ্দেশে মির্জা ফখরুলের ভাষ্য, ‘আপনাদের প্রতি জনগণের আগ্রহ, আকাঙ্ক্ষা অনেক। আপনারা যে কাজগুলো করবেন সেগুলো যেন সত্যিকারার্থেই জনগণের কাজে লাগে। আমার খুব দুঃখ হয় যখন পত্রিকায় দেখি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একটি জেলায় সাড়ে ৬ হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে, কোনো কাজ হয়নি। এই বিষয়গুলোকে দয়া করে অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দেবেন।’

তিনি আরও যোগ করেন, এ দেশের মানুষ এখন আগের মতো সরল নেই। তারা কিন্তু সবকিছু বোঝেন, সবকিছু জানেন এবং বুঝতে পারেন। আর দেশের মানুষ কিন্তু কাউকে ক্ষমাও করে না। আজকে আমরা যদি ভুল করি, আমাদেরও ক্ষমা করবে না।

বিএনপি মহাসচিব জানালেন, ‘বারবার আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। অধিকার আদায়ে লড়াই করেছি। অনেক প্রাণ গেছে, অনেক রক্ত ঝরেছে। রাজপথ রক্তে রাঙা হয়ে গেছে। জুলাই গণভ্যুত্থানের পর আমরা একটা নতুন মুক্ত বাংলাদেশ চাই। পুরনো ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না। সেই ক্ষেত্রে প্রকৌশলীদের ভূমিকা সবচাইতে উল্লেখযোগ্য ও প্রয়োজনীয়।’

আইইবি প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, আইইবি বাংলাদেশে একটা প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন। আইইবি একটা প্রতিষ্ঠান, যারা শুধু ইঞ্জিনিয়ারদের অ্যাসোসিয়েশন নয়, এটা বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে এবং বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক অবদান রেখেছে।

আইইবি সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে এবং প্রকৌশলী কে এম আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইইবি সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, প্রকৌশলী মঈনুল ইসলাম খান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি, প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া, প্রকৌশলী মারদিয়া মমতাজ এবং গবেষণা ও প্রশিক্ষণে ‘স্বাধীনতা পুরস্কার-২০২’ প্রাপ্ত প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাকী।

মির্জা ফখরুলজনগণপ্রকৌশলী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise