Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

সরকারের ১০০ দিন

স্বস্তি ফেরেনি আইনশৃঙ্খলায়

শহিদুল ইসলাম রাজী
শহিদুল ইসলাম রাজী
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১৫:১৮
স্বস্তি ফেরেনি আইনশৃঙ্খলায়

গ্রাফিকস: আগামীর সময়

বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১০০ দিনেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। খুন, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা লেগেই আছে।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, চলতি বছরের প্রথম চার মাসে সারা দেশে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ১ হাজার ১৪২টি। এ হিসাবে দিনে গড়ে প্রায় ১০ জন খুন হচ্ছে।

এই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে ২১৩টি। বেড়েছে অপহরণের ঘটনাও। গত চার মাসে অপহরণের শিকার হয়েছেন ৩৪৭ জন। নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতাসহ খুন, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধের ঘটনা এখন নিত্যদিনের চিত্র। সারা দেশে চাঁদাবাজির মামলার আলাদা তথ্য পুলিশের পরিসংখ্যানে নেই। তবে রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বেপরোয়া চাঁদাবাজির ঘটনায় বড় থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা অতিষ্ঠ।

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তীব্র গণরোষে বিপর্যস্ত হয়ে পড়া পুলিশ বাহিনী এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। ফলে জনমনে স্বস্তি ফিরছে না, পুলিশও নিজে স্বস্তি পাচ্ছে না। অনেক ক্ষেত্রে অপরাধ সংঘটিত হওয়ার পর পুলিশের সহযোগিতা চেয়েও তা পাওয়া যায় না।

কারণ মানসিকভাবে ভেঙে পড়া পুলিশ সদস্যদের মধ্যে জনতার প্রতিশোধমূলক ‘মব ভায়োলেন্স’-এর ভয় এখনো কাজ করছে। যে কারণে পুলিশ বেশিরভাগ ক্ষেত্রেই শক্ত হাতে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে পারছে না। ফলে দেশে চুরি, ছিনতাই, ডাকাতি, অস্ত্রধারী সন্ত্রাস, চাঁদাবাজি, খুন ও ধর্ষণসহ নানা অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েছে। হামলা থেকে রেহাই পাচ্ছে না খোদ পুলিশও।

কিছু বর্বরোচিত হত্যাকাণ্ড

সরকারের ১০০ দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ১৯ মে রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ১৭ মে রাজধানীর মান্ডায় পলিথিনে মোড়ানো এক প্রবাসীর খণ্ডিত আট টুকরো লাশ উদ্ধার করে পুলিশ।

ময়মনসিংহের মুক্তাগাছায় আন্দালিব সাদমান রাফি নামে ৯ বছরের এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়। একই দিনে গাজীপুরের কাপাসিয়ায় শারমিন আক্তার, তার তিন সন্তান ও ভাইসহ পাঁচজনের লাশ উদ্ধার করে পুলিশ।

গত ১৫ এপ্রিল আসাদুল হক নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ১৪ এপ্রিল রাতে যাত্রাবাড়ীর কাজলায় কলেজছাত্রী মাহাদিয়া হাসান নবনী ওরফে দিয়ামনিকে কুপিয়ে হত্যা করা হয়। দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে দিয়ামনির মায়ের একটি কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

১১ এপ্রিল পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুই শতাধিক মানুষ দলবদ্ধ হয়ে পীর শামীম রেজা জাহাঙ্গীরের আস্তানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। তারা পীরকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

১২ এপ্রিল মোহাম্মদপুরে এলেক্স ইমন নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ২৮ এপ্রিল রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যস্ততম সড়কে খুব কাছ থেকে ফিল্মি কায়দায় গুলি করে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে হত্যা করা হয়।

১৫ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। ৯ মার্চ গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়। এর আগে ১ মার্চ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কাকে কেন্দ্র করে এক আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।

হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরাও

দলবদ্ধ সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়া, অর্থাৎ ‘মব সহিংসতা’, দেশের বিভিন্ন স্থানে মাঝেমধ্যেই ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে আনতে পারছে না। অনেক ঘটনায় পুলিশ উপস্থিত থেকেও বিশৃঙ্খলা ঠেকাতে সাহস দেখাতে পারেনি। আবার অনেক ক্ষেত্রে অপরাধ ঠেকাতে গিয়ে হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরাও।

গত শুক্রবার সিলেট শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। ২০ মে রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে বিক্ষুব্ধ লোকজন পুলিশের ওপর হামলা চালায়।

১৩ মে নাটোরের লালপুরে মাদক কারবারিদের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন র‍্যাবের গোয়েন্দা শাখার পাঁচ সদস্য। ৫ মে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় ধারালো অস্ত্রের হামলায় আহত হন র‍্যাবের তিন সদস্য।

এ ছাড়া রূপগঞ্জের চনপাড়ায় যুবদল নেতা শামীম মিয়াকে গ্রেপ্তারের পর তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়। পরদিন ৬ মে ফতুল্লায় আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

এর আগে ১২ মার্চ কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের সময় র‍্যাবের ওপর হামলার ঘটনা ঘটে। জঙ্গল সলিমপুরে র‍্যাব ও পুলিশের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এভাবে দেশের বিভিন্ন স্থানে অভিযানে গিয়ে হামলার মুখে পড়ছে পুলিশ। অপরাধীদের এমন সংঘবদ্ধ ও বেপরোয়া তৎপরতায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে বাড়ছে অস্বস্তি ও নিরাপত্তাহীনতা। সাধারণ মানুষও পাচ্ছেন না স্বস্তি।

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছেন, ‘সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা নির্মূল করা হবে। সন্ত্রাসীরা মনে করছে তাদের আগের অবস্থান বজায় থাকবে, তাই তারা অপচেষ্টা চালাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো সন্ত্রাসী অভয়ারণ্য নির্মূল করবে।’

মন্ত্রী আরও বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, তাই জঙ্গল সলিমপুরের মতো ঘটনা ঘটেছে। জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় যেখানে পুলিশ সদস্যদের ওপর হামলা হচ্ছে, সেগুলো নজরে রাখা হচ্ছে। তারা যে দুঃসাহস দেখিয়েছে, সেটি কঠোরভাবে নির্মূল করা হবে। এ দেশে কোনোভাবেই সন্ত্রাস, মাদক ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।’

ঢাকায় অপরাধ সবচেয়ে বেশি

পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে অপরাধপ্রবণতা সবচেয়ে বেশি। চলতি বছরের প্রথম চার মাসে ঢাকা রেঞ্জে খুন, চুরি, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ নানা অপরাধের ঘটনায় মামলা হয়েছে ১১ হাজার ৮৭১টি।

দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম রেঞ্জে মামলার সংখ্যা ৯ হাজার ৯০৮টি। তৃতীয় অবস্থানে রংপুর রেঞ্জে মামলার সংখ্যা ৫ হাজার ৩৯০টি। এরপর যথাক্রমে খুলনা রেঞ্জে ৫ হাজার ৩৫২টি এবং রাজশাহী রেঞ্জে ৫ হাজার ২২৪টি মামলা হয়েছে।

একই সময়ে ঢাকা মহানগর এলাকায় সংঘটিত অপরাধের ঘটনায় ৫ হাজার ১৮৬টি মামলা হয়েছে। অন্যান্য রেঞ্জ ও মহানগর এলাকায় তুলনামূলক মামলার সংখ্যা কম।

কিছু উদ্যোগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, র‍্যাবের অপারেশনাল কার্যক্রমে নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে আলাদা আইনের খসড়া করা হয়েছে। সরকার চায়, সুনির্দিষ্ট একটি আইনের আওতায় র‍্যাব পরিচালিত হোক।

এদিকে পুলিশের দক্ষতা বাড়াতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুটি নতুন প্রশিক্ষণ একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর একটি হবে পুলিশের জন্য, অন্যটি র‍্যাবের জন্য। একই সঙ্গে র‍্যাবের জন্য ১৬৩টি গাড়ি কেনার অনুমোদন দিয়েছে সরকার। এসব গাড়ি কিনতে ব্যয় হবে প্রায় ১২২ কোটি টাকা।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক বলেছেন, ‘গণঅভ্যুত্থানের পর পুলিশের নিষ্ক্রিয়তায় অপরাধীদের মধ্যে যে বেপরোয়া মনোভাব তৈরি হয়েছিল, তা এখনো রয়ে গেছে। অপরাধীরা বিভিন্ন অর্থনৈতিক বা রাজনৈতিক ছত্রছায়ায় থেকে সংঘবদ্ধভাবে কাজ করছে বলেই পুলিশকে আক্রমণ করার মতো সাহস পাচ্ছে।’

তিনি আরও বলেছেন, ‘পুলিশ যেখানে মানুষকে আইনি সুরক্ষা দেবে, সেখানে পুলিশই যদি ভিকটিম বা আহত হয়, তবে তা জাতীয় জীবনের জন্য উদ্বেগের বিষয়। পুলিশকে ভয় পাইয়ে মনোবল ভেঙে দেওয়া অপরাধীদের মূল লক্ষ্য। পুলিশ যদি নিজেদের নিরাপদ মনে না করে, তবে তারা অপরাধীদের বিরুদ্ধে সেভাবে সোচ্চার হতে পারবে না। এটি রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য বড় হুমকি।’

সরকারের ১০০ দিনআইনশৃঙ্খলাস্বস্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ২৭ আগস্ট ২০২৬, ১০:২৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৩

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    ২৭ আগস্ট ২০২৬, ২২:৪১

    advertiseadvertise