যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রত্যাখ্যাত হওয়ার কারণ জানাল দূতাবাস
কূটনৈতিক প্রতিবেদক

সংগৃহীত ছবি
ভ্রমণ ভিসার জন্য আবেদনকারীদের যুক্তরাষ্ট্রের নির্ধারিত নিয়ম মেনে চলার বিষয়ে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
পোস্টে বলা হয়েছে, একজন আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার শর্ত ও নিয়ম মেনে চলবেন— এ বিষয়ে কনস্যুলার অফিসার নিশ্চিত না হলে তার ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে।
এতে আরও বলা হয়েছে, এক্ষেত্রে ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণভাবে আবেদনকারীর নিজের। তাই ভিজিটর ভিসার শর্ত সম্পর্কে সচেতন থাকা এবং ভিসার অনুমোদিত উদ্দেশে বাইরে কোনো কাজে ব্যবহার না করার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



