Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি

মঈন উদ্দিন খান, টোকিও থেকে
agamir somoy
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি

যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: আগামীর সময়

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও যৌথ সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে জাপানি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। জ্বালানি, তথ্যপ্রযুক্তি, রেলপথ, অবকাঠামো ও গভীর সমুদ্রবন্দরসহ গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়িয়ে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ।

আজ মঙ্গলবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইতে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, অধিকতর সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্বের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ রয়েছে। উৎপাদনশীল বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং পারস্পরিক লাভজনক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে তাঁর সরকার জাপানি অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনার বিষয়ে তারেক রহমান বলেন, দুই নেতা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। এ সময় জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, রেলপথ, অবকাঠামো, গভীর সমুদ্রবন্দর এবং সরাসরি বিদেশি বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে সরকারি সফরে জাপানে এসেছেন উল্লেখ করে তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী ও জনগণের প্রতি উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশের মানুষের হৃদয়ে জাপানের বিশেষ স্থান রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্য দুই দেশের বন্ধুত্বের ভিত্তি।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর জাপান প্রথমদিকের স্বীকৃতিদানকারী দেশগুলোর অন্যতম ছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, পাঁচ দশকেরও বেশি সময় ধরে জাপান বাংলাদেশের অন্যতম মূল্যবান উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। দেশের আর্থসামাজিক অগ্রগতি ও অবকাঠামো উন্নয়নে জাপান উল্লেখযোগ্য অবদান রেখেছে।

প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারক বিনিময়ের মধ্য দিয়ে এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈঠকের ফলাফল এবং দুদেশের অভিন্ন অগ্রাধিকারগুলো একটি যৌথ বিবৃতিতে তুলে ধরা হবে।

জাপানি বিনিয়োগকারী, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, উৎপাদনশীল বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণ করা সম্ভব। এর ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং উভয় দেশই লাভবান হবে।

তিনি বলেন, ‘একসঙ্গে আমরা আমাদের দুই মহান দেশের জন্য আরও স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।’

দুই দেশের জনগণের কল্যাণে কাজ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী উত্তরাধিকার সৃষ্টি করবে— এমন একটি অংশীদারত্ব গড়ে তোলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইতে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এ সময় গার্ড অব অনার প্রদান এবং দুই নেতার নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টা ৪৫ মিনিটে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শুরু হয়।

জাপানবাংলাদেশপ্রধানমন্ত্রী
১
বাংলাদেশের জন্য কাঁদত যে জাপানি হৃদয়

বাংলাদেশের জন্য কাঁদত যে জাপানি হৃদয়

একটি দেশের প্রতি ভালোবাসা কতটা গভীর হলে মৃত্যুর পরও সেই দেশের মাটিতে ঠাঁই পাওয়ার ইচ্ছা জাগে? হাজার মাইল দূরের একটি দেশের মানুষের দুঃখ-কষ্ট কীভাবে নিজের হৃদয়ে ধারণ করা যায়? আর ভৌগোলিক দূরত্ব পেরিয়ে কীভাবে গড়ে ওঠে এমন এক বন্ধুত্ব, যা মৃত্যুকেও অতিক্রম করে?এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হয় একজন জাপানি রাজনীতিবিদের জীবনের দিকে। তার নাম তাকাশি হায়াকাওয়া। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের সময় যারা দেশের সীমানা পেরিয়ে বাঙালির পাশে দাঁড়িয়েছিলেন, তিনি তাদের অন্যতম। বাংলাদেশের প্রতি তা...

বিস্তারিত পড়ুন...

২
টোকিওতে তারেক-তাকাইচি শীর্ষ বৈঠক শুরু

টোকিওতে তারেক-তাকাইচি শীর্ষ বৈঠক শুরু

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শুরু হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয় ‘কান্তেইয়ে’ এ বৈঠক শুরু হয়।বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় বৈঠকে গুরুত্ব পেতে পারে...

বিস্তারিত পড়ুন...

৩
জাপানি বিনিয়োগেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের করতে চায় সরকার

জাপানি বিনিয়োগেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের করতে চায় সরকার

চট্টগ্রাম-কক্সবাজার ছয় লেন সড়ক নির্মাণে ফিজিবিলিটি স্টাডি করতে জাপানের কাছে সহায়তা চাইবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুরুত্বপূর্ণ এই সড়ক বাস্তবায়ন করতে আগে অন্তত চারটি ফিজিবিলিটি স্টাডি হলেও সেগুলো আলোর মুখ দেখেনি। জাপান সফরে আলোচনায় থাকা অন্য প্রকল্পগুলোর সঙ্গে এই গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পটিও রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার কক্সবাজার সফরে গিয়ে গত ১৩ জুন এই মহাসড়ক ছয় লেন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সংসদ সদস্য হওয়ার আগে নির্বাচনে একাধিকবার এই প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালা...

বিস্তারিত পড়ুন...

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা!

    কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা!

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    ছবি তোলার অভিযোগে ব্যক্তিকে মারধর, চুল কেটে দিলেন ইডেনের ছাত্রীরা

    ছবি তোলার অভিযোগে ব্যক্তিকে মারধর, চুল কেটে দিলেন ইডেনের ছাত্রীরা

    হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

    হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে