Agamir Somoy E-Paper
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ঢাকাসহ অন্তত ১০ জেলায় বেনজীরের জমি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৬:৫৫
ঢাকাসহ অন্তত ১০ জেলায় বেনজীরের জমি

সংগৃহীত ছবি

দুবাইতে গ্রেপ্তার হওয়ার পর আলোচনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ। বিলাসী জীবন, অঢেল সম্পত্তি আর বিপুল অর্থ পাচার— সব মিলিয়ে যেন দুর্নীতির ‘বরপুত্র’। রাজধানী ঢাকাসহ অন্তত ১০ জেলায় সন্ধান মিলেছে তার জমির। নিজের, স্ত্রী-সন্তান, স্বজনদের নামে ও বেনামে কেনা হয়েছে কয়েক শ একর জমি, বাড়ি, ফ্ল্যাট। দেশের গণ্ডি পেরিয়ে পাঁচটি দেশেও তার সম্পদ গড়ার অভিযোগ আছে।

ঢাকা বাদে অন্য ৯টি জেলা হলো গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, গাজীপুর, সাতক্ষীরা, নীলফামারী, ঠাকুরগাঁও, বান্দরবান ও কক্সবাজার। এসব জেলায় রয়েছে জমি, খামার, রিসোর্ট। সেন্ট মার্টিন দ্বীপেও আছে জমি। জানা গেছে, বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন জেলায় থাকা জমির পরিমাণ ২ হাজার ৩৮৫ বিঘা বা ৭৮৬ একর।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২০২৪ সালের ২৩ ও ২৬ মে বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে থাকা ১৯৩টি দলিলের জমি, গুলশানের ৪টি ফ্ল্যাট ক্রোকের এবং বিভিন্ন ব্যাংকে থাকা ৩৩টি হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দেন। একই সঙ্গে ১৯টি প্রতিষ্ঠানে তাদের নামে থাকা শেয়ার, ৩টি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করারও আদেশ দিয়েছিলেন।

আরও পড়ুন

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

১৪ জুন ২০২৬

জুলাই আন্দোলনের সময় সপরিবার দেশ ছাড়ার আগে ওই ব্যাংক হিসাবগুলো থেকে প্রায় ১৫ কোটি টাকা তোলা হয় বলে জানায় দুদক।

২০১০ সালের ১৪ অক্টোবর থেকে ২০১৫ সালের ৭ জানুয়ারি পর্যন্ত ডিএমপির কমিশনার ছিলেন বেনজীর আহমেদ। ২০১৫ সালের ৮ জানুয়ারি থেকে ২০২০ সালের ১৪ এপ্রিল পর্যন্ত ছিলেন র‍্যাবের মহাপরিচালক। আইজিপি হিসেবে নিযুক্ত হন ২০২০ সালের ১৫ এপ্রিল। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তিনি অবসরে যান।

রাজধানীতে পাঁচ ফ্ল্যাট, দুই বাড়ি

রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বসুন্ধরায় বেনজীর পরিবারের পাঁচটি ফ্ল্যাট এবং উত্তরা ও ভাটারায় সাততলা দুটি বাড়ির সন্ধান পায় দুদক। এগুলোর মধ্যে গুলশানের চারটি ফ্ল্যাটের মোট আয়তন ৯ হাজার ১৯২ বর্গফুট। এসব ফ্ল্যাট-বাড়ির দাম কমপক্ষে ৭৫ কোটি টাকা।

পাঁচ তারকা হোটেলে দুই মেয়ের শেয়ার

বেনজীরের দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়েনের দুই লাখ শেয়ারের তথ্য পাওয়া যায়। ২০১৯ সালে বেস্ট হোল্ডিংসের দুই লাখ শেয়ার দুই মেয়ের জন্য কেনা হয়। ওই সময় তিনি র‍্যাবের মহাপরিচালক ছিলেন।

আরও পড়ুন

ছিলেন আইজিপি, জীবন ছিল ফিলিপাইনের প্রেসিডেন্টের চেয়েও বিলাসী

১৪ জুন ২০২৬

গোপালগঞ্জে রিসোর্ট, চাষের জমি

গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ১ হাজার ৪০০ বিঘা জমির ওপর গড়ে ওঠা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কও বেনজীরদের। সেখানে আছে কৃত্রিম পাহাড়, সাগরের কৃত্রিম ঢেউ খেলানো সুইমিংপুল, একাধিক পুকুর, কৃত্রিম ঝরনা, বিলাসবহুল ডুপ্লেক্স কটেজ, বিশাল কনসার্ট হল।

এ ছাড়া গোপালগঞ্জে বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামে প্রায় ৩০০ বিঘা চাষের জমি থাকার তথ্য পাওয়া যায়। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে এসব জমি কেনা হয়।

মাদারীপুরে স্ত্রীর নামে জমি

মাদারীপুরের রাজৈর উপজেলার সাতপাড় গ্রামে ডুমুরিয়া মৌজায় বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জার নামে বিভিন্ন দলিলে মোট ২৭৩ বিঘা জমি রয়েছে। বেনজীর চাকরি থেকে অবসর নেওয়ার আগমুহূর্তে এসব জমি কেনা হয়। এসব জমির রেজিস্ট্রি মূল্য দেখানো হয়েছে প্রায় ১০ কোটি ২১ লাখ টাকা। ২০২১ সালের ২৪ জানুয়ারি থেকে ২০২২ সালের ১৬ আগস্টের মধ্যে এসব জমি কেনা হয় বলে জানা যায়।

গাজীপুরের রিসোর্টে শেয়ার

গাজীপুর সদর উপজেলায় পাঁচ তারকা হোটেলের সুবিধা থাকা আধুনিক ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারে বেনজীরের ২৫ শতাংশ শেয়ার আছে। কোনো বিনিয়োগ ছাড়াই আইজিপি থাকাকালে তিনি এসব শেয়ারের মালিক হয়েছেন। ১৫০ বিঘা জমির ওপর এই রিসোর্ট আম্বার গ্রুপের। অভিযোগ রয়েছে, এই রিসোর্ট বন বিভাগের ৩ দশমিক ৬৮ একর জমি দখল করেছে।

দুদকের সূত্র জানায়, অনুসন্ধানে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেতুয়ারটেক গ্রামে বেনজীর, তার স্ত্রী ও তিন মেয়ের নামে অন্তত ৫০ বিঘা জমির তথ্য পাওয়া গেছে। ২০১৬ ও ২০১৭ সালে এসব জমি কেনা হয়।

কিশোরগঞ্জে শত বিঘার খামার

জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার ধরেয়ার বাজার এলাকায় যৌথ মালিকানায় বেনজীর আহমেদের একটি খামার রয়েছে। এই খামারের জন্য নামে-বেনামে কয়েক শ বিঘা জমি কেনা হয়েছে। স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর ভাই মানিক হাজি এই খামার দেখাশোনা করেন। এই খামারের আরেক অংশীদার মিঠু।

সাতক্ষীরায় ইটভাটা দখল শ্যালকের

অভিযোগ আছে, বেনজীর র‍্যাবের মহাপরিচালক থাকাকালে তার দাপট দেখিয়ে শ্যালক মির্জা আনোয়ার পারভেজ সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামে ৪৮ বিঘা জমির ওপর আশরাফুজ্জামান হাবলু নামের এক ব্যক্তির ইটভাটা দখল করেন। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের শরাফপুর গ্রামে বেনজীরের শাশুড়ি লুত্ফুন নেসার নামে শতাধিক বিঘার ওপর চারটি মাছের ঘের আছে। লোকজনের ধারণা, এগুলোতে বেনজীরই বিনিয়োগ করেছেন।

আরও পড়ুন

বেনজীরের বিরুদ্ধে যত অভিযোগ

১৪ জুন ২০২৬

ঠাকুরগাঁওয়ে পোলট্রি খামার

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোজাবাড়ী এলাকায় অন্তত ৫০ বিঘা জমির ওপর নর্থ পোলট্রি খামারে বেনজীরের অংশীদারত্ব রয়েছে বলে অভিযোগ। এতে যৌথ মালিকানা রয়েছে স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার মিঠুর।

নীলফামারীতে পোলট্রি খামার ও কারখানা

নীলফামারীর জলঢাকা উপজেলার চাঁদপুর ইউনিয়নে ভিন্ন জগত পার্কসংলগ্ন এলাকায় নর্থ পোলট্রি খামার নামে একটি মুরগির খামার এবং মুরগির খাবার উৎপাদন কারখানার উদ্বোধনের সময়ও বেনজীর আহমেদ ও ঠিকাদার মিঠু উপস্থিত ছিলেন। এই খামার ও কারখানা অন্তত ৫০ বিঘা জমির ওপর। এখানেও তাদের যৌথ মালিকানা রয়েছে বলে শোনা যায়।

সেন্ট মার্টিন ও কক্সবাজারে সৈকত ঘেঁষে জমি

অভিযোগ রয়েছে, সেন্ট মার্টিন দ্বীপে প্রায় ১০ বছর আগে বেনজীর আহমেদ তার নিজের নামে ৪ বিঘা বা ১ একর ৭৫ শতক জমি কেনেন। এ ছাড়া কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী সৈকতে তার স্ত্রী ও তিন মেয়ের নামে কেনা হয়েছে ৭২ শতক জমি। এসব জমি কেনার সময় বেনজীর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ছিলেন।

বান্দরবানে ২৫৭ বিঘা জমি

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে ও লামা উপজেলায় বেনজীর এবং তার পরিবারের সদস্যদের নামে কেনা অন্তত ২৫৭ বিঘা জমির সন্ধান পেয়েছে দুদক। এর মধ্যে সুয়ালক ইউনিয়নে ৭৫ বিঘা এবং লামা উপজেলায় ১৮২ বিঘা জমি রয়েছে।

পাঁচ দেশে সম্পদের খোঁজ

বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের নামে বিদেশে সম্পদ খুঁজতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চিঠি দেয় দুদক। দুদকের কাছে তথ্য ছিল, যুক্তরাষ্ট্র, কানাডা, দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ থাকতে পারে। মালয়েশিয়ায় আবাসন খাতে তার বিনিয়োগের তথ্যও পেয়েছে দুদক।

বেনজীর আহমেদ
    শেয়ার করুন:
    Advertisement
    সবে মিলে করি লুট

    সবে মিলে করি লুট

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬

    অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ

    অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ

    ০৯ আগস্ট ২০২৬, ০৩:৪২

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪০

    রোবটের দেশি কারিগর

    রোবটের দেশি কারিগর

    ০৯ আগস্ট ২০২৬, ০৬:০০

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    ০৯ আগস্ট ২০২৬, ০৭:৩৬

    রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী কর্নেল অলি

    রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী কর্নেল অলি

    ০৯ আগস্ট ২০২৬, ১৩:০৮

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন

    ০৯ আগস্ট ২০২৬, ১৫:২১

    উধাও মোনালিসা

    উধাও মোনালিসা

    ০৯ আগস্ট ২০২৬, ১৪:১৪

    সায়হাম টেক্সটাইলের শেয়ারদর বেড়েছে ৪০.৪২ শতাংশ

    সায়হাম টেক্সটাইলের শেয়ারদর বেড়েছে ৪০.৪২ শতাংশ

    ০৯ আগস্ট ২০২৬, ১২:৪২

    আজ কোথায় কোথায় ঝরতে পারে বৃষ্টি, গরম কি কমবে?

    আজ কোথায় কোথায় ঝরতে পারে বৃষ্টি, গরম কি কমবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০৮:০৫

    হাম বাড়ছে পাহাড়ে, টিকায় চ্যালেঞ্জ

    হাম বাড়ছে পাহাড়ে, টিকায় চ্যালেঞ্জ

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৩

    বাদ পড়তে পারেন ৮২৭২ ডিলার, টিসিবি ভবন অবরোধ

    বাদ পড়তে পারেন ৮২৭২ ডিলার, টিসিবি ভবন অবরোধ

    ০৯ আগস্ট ২০২৬, ১৮:২০

    জেট ফুয়েলের দাম এবার বাড়ল

    জেট ফুয়েলের দাম এবার বাড়ল

    ০৯ আগস্ট ২০২৬, ১৭:২৪

    advertiseadvertise