Agamir Somoy E-Paper
রবিবার, ১৪ জুন, ২০২৬
আগামীর সময়
৬০ মায়ের ‘সন্তান’ সাখাওয়াত
রবিবার, ১৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ছিলেন আইজিপি, জীবন ছিল ফিলিপাইনের প্রেসিডেন্টের চেয়েও বিলাসী

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৬:১৩
ছিলেন আইজিপি, জীবন ছিল ফিলিপাইনের প্রেসিডেন্টের চেয়েও বিলাসী

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও গুলশান-১ এর র‌্যাংকন আইকন টাওয়ার- কোলাজ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। বেনজীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করে দুদক।

প্রকৃতপক্ষে কেমন বিলাসী জীবন ছিল সাবেক এই আইজিপির? গত বছর বেনজীর আহমেদ ও তার পরিবারের ব্যবহৃত জিনিসপত্র গুলশানের বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট থেকে নিলামে তোলার নির্দেশনা দিয়েছিলেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। পরে বেনজীরের নিলামযোগ্য মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশা অনুযায়ী গত বছরের ডিসেম্বরে মালামালগুলো ত্রাণ তহবিলে জমাও দেওয়া হয়।

সে সময় জব্দকৃত সম্পদের একটি বিস্তারিত তালিকা তৈরি করা হয়, যা দেখে বিস্মিত হন নিলাম কমিটির সদস্যরা। তাদের বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে, প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে এমন বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করতে পারেন!

কমিটির একজন সদস্যের ভাষ্য ছিল, ‘ফ্ল্যাটের ব্যবহৃত জিনিসপত্র তালিকা করার সময় মনে হয়েছে, আমরা ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট মার্কোস ও ইমেলদা মার্কোসের সম্পদের তালিকা তৈরি করছি। আশির দশকে দুনিয়া কাঁপানো মার্কোস দম্পতির কথা মনে পড়ে গেল। ইমেলদা মার্কোসের জুতা, ব্যবহৃত পোশাক, অন্য সামগ্রী ও প্রসাধনের মুখরোচক সংবাদ ওই সময় আলোচিত ছিল। এ যেন বেনজীর দম্পতির সঙ্গে ফিলিপাইনের মার্কোস দম্পতির রাশি জাতকের মিল!’

আরও পড়ুন

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

১৪ জুন ২০২৬

ওই সদস্যের দেওয়া তথ্য অনুযায়ী গুলশানে বেনজীরের আলিশান ফ্ল্যাট থেকে ২৪৬টি আইটেম জব্দ করা হয়। এর মধ্যে শুধু একটি ভবনের ফ্ল্যাটেই পাওয়া বেনজীর পরিবারের ব্যবহৃত সামগ্রীর মধ্যে ছিল—১২২টি শার্ট, ২৬৬টি প্যান্ট, ৩০টি ব্লেজার, ৮টি স্যুট, ৭২২টি টি-শার্ট, ২২৪টি পাঞ্জাবি, ৪৭টি পায়জামা, ৮৮ জোড়া স্যান্ডেল, ৩৫ জোড়া কেডস, ৩৮ জোড়া জুতা, ৪৯৪টি শাড়ি, ২৫০ সেট থ্রি–পিস, ৪৯৬টি সালোয়ার-কামিজ, ৬৫টি ব্লাউজ, ২১২টি জামা, ৫৬টি জ্যাকেট, ১০৯টি বেডশিট, ৭৫টি লেডিস ভ্যানিটি ব্যাগ, ৬২২টি লেডিস টপস, ১১টি সোয়েটার (পুরুষ), ৩৪টি সোয়েটার (লেডিস), ৩৫৫টি লেডিস প্যান্ট, ২৮টি লেডিস টি-শার্ট, ৫৮টি নাইট ড্রেস, ৩৪৭টি ওড়না, ৮৯টি শাল চাদর, ১৩২টি শীতের জামা, ১৬টি লেহেঙ্গা, ৩৪টি সানগ্লাস ও ৬৭টি ট্রাউজার।

এ ছাড়া বডি স্প্রে ও পারফিউম, ড্রয়িংরুম, বৈঠকখানা, থিয়েটার রুম, করিডর বৈঠকখানা, কিচেন রুম, মাস্টার বেডসহ অন্যান্য বেডরুমের ব্যবহৃত জিনিসপত্রও ছিল তালিকায়।

বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট

গুলশানের র‍্যানকন টাওয়ারের চারটি আলিশান ফ্ল্যাটকে একত্র করে বেনজীর দম্পতি এই ডুপ্লেক্স ফ্ল্যাটটি তৈরি করেন। এতে সুইমিংপুল, মিনি থিয়েটার রুম, অতিথি বিনোদন বৈঠকখানাসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। অনুসন্ধান টিমের দেওয়া তথ্য অনুযায়ী, পুরো ফ্ল্যাটে ১৯টি ফ্রিজ এবং প্রায় ১০০ টন এসি ছিল। সুইমিংপুলে ব্যবহৃত আধুনিক সুযোগ-সুবিধাসহ বিভিন্ন ইলেকট্রনিকসামগ্রীও পাওয়া যায় ফ্ল্যাটে।

তবে, ফ্ল্যাটের খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, সোফা, চেয়ার, আলমারি, ওয়ার্ডরোবসহ মূল্যবান সামগ্রীগুলো ছিল প্রাথমিক নিলামের বাইরে। এগুলোর বিষয়ে আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

নিলাম কমিটির সভাপতি ছিলেন দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক। কমিটির সদস্যদের মধ্যে ছিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রতিনিধি, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালকের একজন প্রতিনিধি এবং ইস্পাত প্রকৌশল অধিদপ্তরের চেয়ারম্যানের একজন প্রতিনিধি। সদস্যসচিবের দায়িত্বে ছিলেন দুদকের উপপরিচালক (সম্পদ ব্যবস্থাপনা)।

বেনজীরের অর্থ পাচার ও দেশত্যাগ

আওয়ামী লীগ সরকারের পতনের আগেই ২০২৪ সালের ৪ মে মিথ্যা ঘোষণায় নতুন পাসপোর্ট বানিয়ে বেনজীর আহমেদ তার স্ত্রী–কন্যাদের নিয়ে গোপনে দেশ ছাড়েন। দুদক তদন্ত টিম ও নিলাম কমিটির সদস্যদের মতে, বেনজীর দম্পতি গোপনে পালিয়ে যাওয়ার সময় ব্যাগভর্তি স্বর্ণালংকার, টাকা ও বৈদেশিক মুদ্রা নিয়ে গেছেন। ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা পাচারের অভিযোগে বেনজীরের বিরুদ্ধে মামলাও করেছে দুদক।

বেনজীর আহমেদগ্রেপ্তারবিলাসী জীবন
    শেয়ার করুন:
    Advertisement
    বিলুপ্ত হচ্ছে র‌্যাব আসছে পিপিএফ

    বিলুপ্ত হচ্ছে র‌্যাব আসছে পিপিএফ

    ১৪ জুন ২০২৬, ০২:৩৭

    গবেষণা ও উন্নয়ন প্রকল্পে ধীরগতি

    গবেষণা ও উন্নয়ন প্রকল্পে ধীরগতি

    ১৪ জুন ২০২৬, ০০:১১

    মরক্কোকে হারাতে পারেনি ব্রাজিল

    মরক্কোকে হারাতে পারেনি ব্রাজিল

    ১৪ জুন ২০২৬, ০৭:০৪

    ৬০ মায়ের ‘সন্তান’ সাখাওয়াত

    ৬০ মায়ের ‘সন্তান’ সাখাওয়াত

    ১৪ জুন ২০২৬, ০২:১৫

    রাশিয়া দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব

    রাশিয়া দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব

    ১৪ জুন ২০২৬, ০০:৩৬

    অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতির বিকাশও জরুরি : অর্থমন্ত্রী

    অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতির বিকাশও জরুরি : অর্থমন্ত্রী

    ১৪ জুন ২০২৬, ০০:৫০

    মায়ের লাশ ১১ ঘণ্টা ধরে মর্গে, ফেরত পেতে ছেলের কান ধরে ওঠবস

    মায়ের লাশ ১১ ঘণ্টা ধরে মর্গে, ফেরত পেতে ছেলের কান ধরে ওঠবস

    ১৪ জুন ২০২৬, ০৪:৫৪

    সর্বোচ্চ শাস্তি চায় সরকার, ওসি প্রত্যাহার

    সর্বোচ্চ শাস্তি চায় সরকার, ওসি প্রত্যাহার

    ১৪ জুন ২০২৬, ০১:০৫

    সিলিন্ডারে শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে চায়ের কাপেও

    সিলিন্ডারে শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে চায়ের কাপেও

    ১৪ জুন ২০২৬, ০১:১৬

    হেক্সা মিশনের শুরুতে ব্রাজিলের ধাক্কা

    হেক্সা মিশনের শুরুতে ব্রাজিলের ধাক্কা

    ১৪ জুন ২০২৬, ০৬:০৮

    গরিবের জীবিকায় প্যারাগনের চোখ!

    গরিবের জীবিকায় প্যারাগনের চোখ!

    ১৪ জুন ২০২৬, ০১:৩০

    শেষের গোলে বিশ্বকাপে কাতারের ইতিহাস

    শেষের গোলে বিশ্বকাপে কাতারের ইতিহাস

    ১৪ জুন ২০২৬, ০৩:২০

    আজই সাক্ষর হবে চুক্তি, খুলে দেওয়া হবে হরমুজ

    আজই সাক্ষর হবে চুক্তি, খুলে দেওয়া হবে হরমুজ

    ১৪ জুন ২০২৬, ০২:০১

    সুইজারল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পেনাল্টি

    সুইজারল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পেনাল্টি

    ১৪ জুন ২০২৬, ০২:০৫

    এনদ্রিকের স্ত্রীর খোলা চিঠি— আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ তুমি

    এনদ্রিকের স্ত্রীর খোলা চিঠি— আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ তুমি

    ১৪ জুন ২০২৬, ০২:১১