Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মজুরি বোর্ডের সভার নতুন তারিখ চাইল মালিকপক্ষ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৭:৩৮
শেয়ার করুন:
মজুরি বোর্ডের সভার নতুন তারিখ চাইল মালিকপক্ষ

নভেম্বরের প্রথম সপ্তাহে বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে বিক্ষোভ করেন শ্রমিকরা—ছবি : আগামীর সময়

নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ায় দ্রুত নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সংগঠন দুটি বলছে, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা। তাই দ্রুত মজুরি ঘোষণা করা হলে বাড়তি মজুরি পরিশোধে প্রস্তুতি নেওয়ার জন্য সময় পাবেন কারখানা মালিকেরা।

বিজিএমইএ ও বিকেএমইএ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় হওয়ার কথা ছিল। এদিন মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল মালিকপক্ষের। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছিলেন তারা। মালিকেরা প্রস্তাব জমা দিলে এরপর শুরু হতো মজুরি পুনঃনির্ধারণের মূল আলোচনা।

তবে গণমাধ্যমের খবরে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়।

এক যৌথ বিবৃতিতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘নিম্নতম মজুরি নির্ধারণের পুরো প্রক্রিয়া দ্রুত শেষ হবে বলে মালিকপক্ষ আন্তরিকভাবে আশা করছে। কারণ, ইতোমধ্যে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে।’

নির্ধারিত সময়ে নতুন মজুরি দিতে হলে এ প্রক্রিয়ায় ‘বিলম্ব করা সমীচীন হবে না’ বলেও মন্তব্য করা হয় বিবৃতিতে।

অপরদিকে, শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনা করেছে মালিকপক্ষ।

আজ বেলা ১১টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে মজুরি বোর্ডের সভা স্থগিত করার কথা জানানো হয়। তবে সংবাদবিজ্ঞপ্তিতে ‘অনিবার্যকারণে’ পূর্ব নির্ধারিত এই সভা স্থগিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বোর্ডের পূর্বনির্ধারিত নোটিস অনুযায়ী, এ সভায় সভাপতিত্ব করার কথা ছিল বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের শেষ প্রান্তিক থেকে কার্যকর হয়েছিল। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠিত হলেও বর্তমান সরকার শ্রম আইন সংশোধন করে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা কমিয়ে তিন বছর করেছে।

আরও পড়ুন

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

১৬ নভেম্বর ২০২৬

সম্প্রতি বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন ও অসন্তোষের মুখে গত ১ নভেম্বর সরকার এই নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে।

পুনর্গঠিত এই বোর্ডে চেয়ারম্যান হিসেবে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর পাশাপাশি নিরপেক্ষ সদস্য, মালিকপক্ষের প্রতিনিধি এবং শ্রমিকপক্ষের প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন।

গত ৪ নভেম্বর এই বোর্ডের প্রথম সভা হয়। পরবর্তীকালে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার টাকা করার লিখিত প্রস্তাব জমা দেন। তৃতীয় সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।

এর আগে বোর্ডের প্রথম সভা শেষে উভয়পক্ষের প্রতিনিধিরা আগামী ডিসেম্বর মাসের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করেছিলেন, যাতে জানুয়ারি থেকে শ্রমিকরা নতুন স্কেলে বেতন পেতে পারেন।

তবে আজ সভা স্থগিত হওয়ায় মালিকপক্ষের প্রস্তাব দাখিল এবং সামগ্রিক প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হলো।

নিম্নতম মজুরি বোর্ডমজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পবিজিএমইএবিকেএমইএ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়