Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৮
শেয়ার করুন:
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

ফাইল ছবি

তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের আজকের (তৃতীয়) সভা স্থগিত করা হয়েছে।

আজ সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।

এদিন বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ‘অনিবার্যকারণে’ পূর্ব নির্ধারিত এই সভা স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শিগগিরই সভার তারিখ পুনঃনির্ধারণ করে সংশ্লিষ্টদের অবহিত করা হবে।’

বোর্ডের পূর্বনির্ধারিত নোটিস অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইনের বিধান অনুযায়ী আয়োজিত এ সভায় সভাপতিত্ব করার কথা ছিল বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর। আজকের সভার মূল এজেন্ডা ছিল মালিকপক্ষের প্রতিনিধির কাছ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব গ্রহণ করা এবং সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর মজুরি কাঠামো নিয়ে আলোচনা করা।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। যা ২০২৩ সালের শেষ প্রান্তিক থেকে কার্যকর হয়েছিল। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠিত হলেও বর্তমান সরকার শ্রম আইন সংশোধন করে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা কমিয়ে তিন বছর করেছে।

সম্প্রতি বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন ও অসন্তোষের মুখে গত ১ নভেম্বর সরকার এই নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে।

পুনর্গঠিত এই বোর্ডে চেয়ারম্যান হিসেবে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর পাশাপাশি নিরপেক্ষ সদস্য, মালিকপক্ষের প্রতিনিধি এবং শ্রমিকপক্ষের প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন।

গত ৪ নভেম্বর এই বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার টাকা করার লিখিত প্রস্তাব জমা দেন। আজকের তৃতীয় সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকেও পাল্টা লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।

এর আগে গত ১৫ নভেম্বর পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠনগুলোর যৌথ মতবিনিময় সভায় শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও কারখানার সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে নতুন মজুরি নির্ধারণের নানা দিক নিয়ে আলোচনা হয়েছিল।

বোর্ডের প্রথম সভা শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা আগামী ডিসেম্বর মাসের মধ্যে পোশাকশিল্পে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করেছিলেন, যাতে জানুয়ারি থেকে শ্রমিকরা নতুন স্কেলে বেতন পেতে পারেন। তবে আজকের এই গুরুত্বপূর্ণ সভা স্থগিত হওয়ায় মালিকপক্ষের প্রস্তাব দাখিল এবং সামগ্রিক প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হলো।


আরও পড়ুন

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার দাবিতে স্মারকলিপি

০৯ নভেম্বর ২০২৬



পোশাক শ্রমিক আন্দোলনগার্মেন্টসমজুরি বোর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ