৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার মোতায়েন

সংগৃহীত ছবি
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানিয়েছে, গাজীপুরে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ১৭ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন।
এ ছাড়া, গোপালগঞ্জে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৪, ফরিদপুরে ৫, মাদারীপুর ও শরীয়তপুরে ৪ প্লাটুন করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে ২ প্লাটুন করে আনসার সদস্য মোতায়েন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শিল্পাঞ্চল, জনবহুল এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক ও কৌশলগত স্থাপনাগুলোয় বিশেষ নজর দেওয়া হচ্ছে। নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতেও কাজ করছেন মোতায়েন করা সদস্যরা।



