স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
রাষ্ট্রপতি পদত্যাগ করলে দায়িত্ব নেবেন স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, থাইল্যান্ডে অবস্থানকালে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু শুনিনি। রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী সাময়িকভাবে স্পিকার দায়িত্বপালন করবেন।
আজ শুক্রবার দুপুর সোয়া ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন স্পিকার।
এর আগে দুপুর সোয়া ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান স্পিকার।
গত রবিবার চিকিৎসা নেওয়ার উদ্দেশে ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজই না আরও কিছুদিন
২৪ জুলাই ২০২৬
পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী রবিবার তার দেশে ফেরার কথা ছিল। তবে সরকারের উচ্চপর্যায়ের বিশেষ জরুরি বার্তায় সফর সময়সূচি এগিয়ে এনে আজই তাকে দেশে ফেরার অনুরোধ জানানো হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার যেকোনো সময় পদত্যাগ করতে পারেন, এমন তথ্যই গতকাল বৃহস্পতিবার দিনভর ছিল আলোচনায়। কিন্তু সন্ধ্যার পর বঙ্গভবন সূত্রে মেলে ভিন্ন বার্তা। এক কর্মকর্তা জানালেন, রাষ্ট্রপতি আজ সিদ্ধান্ত নাও জানাতে পারেন। হয়তো আরও কিছুদিন পর তিনি পদত্যাগ করবেন।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের তরফ থেকে অবশ্য আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই। রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত কিংবা অন্য কোনো কারণে দায়িত্ব ছাড়তে চান, তাহলে সাংবিধানিকভাবে সে সুযোগ রয়েছে।’
বঙ্গভবনের একজন কর্মকর্তা গতকাল দিনের বেলায় জানালেন, বঙ্গভবনে রাষ্ট্রপতির বিদায়ের প্রস্তুতি চলছে। তিনি নিজের প্রয়োজনীয় কিছু সামগ্রী গুলশানের বাসায় পাঠিয়েছেন। বঙ্গভবনের কর্মকতা-কর্মচারীদের সঙ্গে আজ ও কাল তিনি বিদায়ী শুভেচ্ছা বিনিময় করবেন। পদত্যাগের কিছুদিন পর তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য যাবেন।






