Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

তুলা উৎপাদন বাড়াতে ২০ কোটি টাকার প্রণোদনা দিচ্ছে সরকার

বাসস
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:২৯
তুলা উৎপাদন বাড়াতে ২০ কোটি টাকার প্রণোদনা দিচ্ছে সরকার

সংগৃহীত ছবি

দেশে তুলার উৎপাদন বৃদ্ধি এবং দরিদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরে তুলাচাষিদের জন্য ২০ কোটি টাকা প্রণোদনা বরাদ্দ করেছে সরকার।

এ বিষয়ে তুলা উন্নয়ন বোর্ডের (সিডিবি) মৃত্তিকা উর্বরতা শক্তি ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ কৃষিবিদ ড. মো. গাজী গোলাম মর্তুজা বলেছেন, দেশে তুলার উৎপাদন বাড়াতে এবং দরিদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দিতে টানা তৃতীয়বারের মতো এই প্রণোদনা দেওয়া হচ্ছে।

এই কর্মসূচির আওতায় ২৬টি জেলার প্রায় ২৫ হাজার প্রান্তিক কৃষক এক বিঘা জমিতে সাথি ফসল হিসেবে তুলা চাষের জন্য প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক পাবেন।

মূলত এই প্রণোদনা কৃষকদের তুলা চাষে উৎসাহিত করবে এবং এই অর্থকরী ফসলের সামগ্রিক উৎপাদন বাড়াতে সাহায্য করবে বলে জানিয়েছেন সিডিবির এই বিশেষজ্ঞ।

তিনি বলেছেন, দেশে পাট চাষের জনপ্রিয়তা কমে যাওয়ার পর তুলা এখন অন্যতম লাভজনক অর্থকরী ফসল হিসেবে স্বীকৃতি পাচ্ছে।

তিনি আরও বলেছেন, ‘দেশে তুলার চেয়ে বেশি লাভজনক আর কোনো ফসল নেই। তাই কৃষকদের তুলা উৎপাদনে উৎসাহিত করলে তারা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি কাঁচা তুলা আমদানির ওপর নির্ভরতাও কমবে।’

তুলা উৎপাদনের আর্থিক সুবিধা সম্পর্কে জানতে সিডিবির নির্বাহী পরিচালক মো. রেজাউল আমিনের সঙ্গে কথা হয় বাসসের। তিনি বলেছেন, প্রতি বিঘা জমিতে তুলা চাষে আনুমানিক ১৫ হাজার টাকা খরচ হয়। বিপরীতে একজন কৃষক এক বিঘা জমিতে ১৫ মণ (প্রতি মণ ৩৭ দশমিক ৩২ কেজি) কাঁচা তুলা উৎপাদন করে প্রায় ৬০ হাজার টাকা আয় করতে পারেন।

তিনি আরও জানালেন, সাধারণত জুনের মাঝামাঝি সময়ে তুলার বীজ বপন শুরু হয় এবং ডিসেম্বর মাসে ফসল সংগ্রহ করা হয়। ফলে প্রতি কেজি তুলা উৎপাদনের বিপরীতে কৃষকরা সরকারের প্রায় ৪ মার্কিন ডলার আমদানি খরচ সাশ্রয় করছেন।

তুলা চাষে প্রণোদনা উদ্যোগ প্রসঙ্গে সিডিবির সিনিয়র জিনিং অফিসার কৃষিবিদ মুহাম্মদ মোফাজ্জল হোসেন বাসসকে বলেছেন, তুলা চাষ মাটির স্বাস্থ্যের জন্য উপকারী, কারণ এটি মাটির উর্বরতা শক্তি বাড়ায়। অন্যদিকে, একই জমিতে পরপর তিনবার ভুট্টা চাষ করলে মাটির উর্বরতা শক্তি মারাত্মকভাবে হ্রাস পায়।

তিনি আরও বলেছেন, এই প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে তুলা চাষের জন্য ৮ হাজার টাকা মূল্যের কৃষি উপকরণ পাবেন। এর মধ্যে থাকবে ৬০০ গ্রাম হাইব্রিড তুলার বীজ; ৫০ কেজি করে টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) ও এমওপি (মিউরেট অব পটাশ) সার; ২ কেজি অণুখাদ্য বোরন সার; ৪৫০ মিলিলিটার ছত্রাকনাশক এবং ১৫০ মিলিলিটার উদ্ভিদের বৃদ্ধিকারক।

প্রণোদনা প্রাপ্তির ক্ষেত্রে জোনভিত্তিক বিভাজনে দেখা যায়, যশোর জোনে ৩ হাজার, চুয়াডাঙ্গায় সাড়ে ৫ হাজার, ঝিনাইদহে ৩ হাজার ২০০, কুষ্টিয়ায় ৬ হাজার ২০০, রাজশাহীতে ২ হাজার, বগুড়ায় ১ হাজার ২০০, ঠাকুরগাঁওয়ে ৫০০, রংপুরে ৬৮০, ময়মনসিংহে ১ হাজার ২০০ এবং ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জোনের প্রতিটিতে ৩৮০ জন করে কৃষক এই প্রণোদনা সুবিধা পাবেন।

কৃষি মন্ত্রণালয়সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসকদের (ডিসি) কাছে এই তহবিল হস্তান্তর করবে এবং আগামী মাস থেকে জেলা পর্যায়ে প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তার (সিসিডিও) সমন্বয়ে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে।

২০২৩-২৪ অর্থবছরে সরকার ১২ হাজার ৩৭৫ জন প্রান্তিক কৃষককে তুলা চাষের জন্য প্রণোদনা হিসেবে ৯ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে ২১ হাজার ১০০ জন কৃষকের তুলা উৎপাদনের জন্য ১৬ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল।

এদিকে, অধিক ফলন নিশ্চিত করতে এবং আমদানিনির্ভরতা কমাতে দেশে জেনেটিক্যালি মডিফায়েড (জিএম) তুলার জাত প্রবর্তন একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন তুলা উন্নয়ন বোর্ডের বিজ্ঞানীরা।

তা ছাড়া, বাংলাদেশের ভৌগোলিক ও জলবায়ুগত পরিস্থিতি তুলা চাষের জন্য এক অনন্য সুবিধা প্রদান করে। দেশের দক্ষিণ, পশ্চিম, উত্তর ও মধ্যাঞ্চল মিলিয়ে ৩২টির বেশি জেলা জুড়ে বিস্তৃত উঁচু ও পাহাড়ি— উভয় প্রকার ভূমি তুলা চাষের জন্য উপযোগী।

বাংলাদেশে বর্তমানে প্রায় ৪৫ হাজার হেক্টর জমিতে তুলা চাষ হয়, যেখান থেকে বার্ষিক প্রায় ২ লাখ ১ হাজার ২৭২ বেল তুলা উৎপাদিত হয়।

তবে স্থানীয় এই উৎপাদন জাতীয় চাহিদার মাত্র ৩-৪ শতাংশ পূরণ করতে পারে। দেশের শক্তিশালী টেক্সটাইল বা বস্ত্রশিল্পের কারণে তুলার এই বিপুল চাহিদা তৈরি হয়েছে, যার জন্য প্রতিবছর আনুমানিক ৭৫-৮০ লাখ বেল তুলার প্রয়োজন হয়।

সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে বিদেশ থেকে ৭৩ লাখ বেল কাঁচা তুলা আমদানির পেছনে সরকারকে ৪৫ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছিল।

তুলা উৎপাদনপ্রণোদনাসরকার
    শেয়ার করুন:
    Advertisement
    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    সবে মিলে করি লুট

    সবে মিলে করি লুট

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬

    রোবটের দেশি কারিগর

    রোবটের দেশি কারিগর

    ০৯ আগস্ট ২০২৬, ০৬:০০

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫

    ২০ টাকাতে বাজিমাত, লটারিতে পেলেন ৩০ লাখ টাকার পুরস্কার

    ২০ টাকাতে বাজিমাত, লটারিতে পেলেন ৩০ লাখ টাকার পুরস্কার

    ০৯ আগস্ট ২০২৬, ০২:১৯

    advertiseadvertise