স্বাস্থ্য পরীক্ষার জন্য ফের মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

সংগৃহীত ছবি
স্বাস্থ্যের ফলোআপ চেকআপের জন্য মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘স্যার শারীরিক ফলোআপ চেকআপ করতে মালয়েশিয়া রওনা হয়েছেন। সঙ্গে স্যারের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে মির্জা ইয়াসীর আব্বাস রয়েছেন। স্যার মালয়েশিয়ায় প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে শারীরিক চেকআপ করাবেন। ইতিমধ্যে চিকিৎসকসহ যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে।’
দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন বলে জানান সোহেল।
প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।




