Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সহযোগীদের খবর

বাংলাদেশে সার সংকট আছে নাকি নেই?

বিবিসি বাংলা
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:১১
বাংলাদেশে সার সংকট আছে নাকি নেই?

আমন মৌসুমের আগে সার নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। ছবি: সংগৃহীত

‘পাঁচ বিঘা জমিতে সার লাগবে পাঁচটা, দেয় একটা। লাগবে সকালে, দেয় দুপুরে। এইভাবে খেত করতে পারবে কেউ?’

বিবিসি বাংলাকে এভাবেই বলেছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার কৃষক তোরাপ শেখ।

আমন মৌসুম সামনে রেখে যখন কৃষকের সারের চাহিদা বাড়ছে, তখন দেশ জুড়ে অতি প্রয়োজনীয় এই কৃষি পণ্য নিয়ে এক ধরনের অস্থিরতা চলছে।

চাহিদা মতো সার না পেয়ে কুড়িগ্রামে একটি ডিলার গোডাউন ভেঙে সার লুটপাট করার ভিডিও সম্প্রতি সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি করেছিল।

অনেক কৃষকের অভিযোগ, সার থাকার পরও কৃত্রিম সংকট দেখাচ্ছে ডিলাররা। ফলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম দিয়ে খুচরা দোকান থেকে সার কিনতে হচ্ছে তাদের।

‘খুচরা দোকানে সার মেলে, কিন্তু বস্তার ওপর দুইশ থেকে পাঁচশ টাকা করে বেশি নেয়। প্রয়োজন মেটাতে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে কিনতি হচ্ছে,’ বিবিসি বাংলাকে বলেন ঝিনাইদহের কৃষক মোহাম্মদ জনি।

ডিলাররা অবশ্য বলছেন, চাহিদা অনুযায়ী সারের পর্যাপ্ত সরবরাহ না থাকায় তারাও রয়েছেন চাপের মধ্যে।

‘আগের তুলনায় আমরা সার পাচ্ছি কম, কৃষকের চাহিদা বেশি। এ মাসে আমি টিএসপি পেলাম ৬০ বস্তা, ডিএপি পেলাম বিএডিসি ৬০ বস্তা, আর বাংলা ৭০ বস্তা, পটাস ৮০ বস্তা। ইউরিয়া আছে, বাকিগুলা সংকট,’ বিবিসি বাংলাকে বলেন রাজশাহীর একজন সারের ডিলার।


সার নিয়ে এই যখন মাঠের বাস্তবতা, তখন ‘সংকট নেই’ বলে দাবি সরকারের। বরং চাহিদা অনুযায়ী মজুদ পর্যাপ্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

তিনি বলছেন, এ বছর সার বিপণন ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আনছে সরকার, যার সাময়িক প্রভাব পড়েছে কৃষক পর্যায়ে।

কিন্তু সরকারের এ দাবি যৌক্তিক নয় বলেই মত কৃষি অর্থনীতিবিদদের। তাদের কেউ কেউ বলছেন, মজুদ আছে, কিন্তু কৃষক ভোগান্তিতে— এই যুক্তি মেলে না।

বরং রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন খাতের মতো কৃষি বিপণন ও সরবরাহ ব্যবস্থাপনায় একধরনের পরিবর্তন বা পালাবদল দেখছেন কৃষি অর্থনীতিবিদরা।

তারা বলছেন, সার বিপণন পর্যায়ে নতুন মুখ বা চক্রের আবির্ভাব, আমন মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে কৃষকদের ওপর বাড়তি চাপ তৈরি করছে কি না, সেটিও সরকারের খতিয়ে দেখা উচিত।
বিশেষজ্ঞরা বলছেন, কৃষি জমি কম হলেও সারের ব্যবহারের কারণে উৎপাদন বেড়েছে
সরকারি তথ্যে পর্যাপ্ত মজুদ

চাহিদা অনুযায়ী উৎপাদন সক্ষমতা না থাকায় প্রতি বছরই সারের চাহিদা মেটাতে আমদানির ওপর নির্ভর করতে হয় বাংলাদেশকে।

তারপরও যতটুকু উৎপাদন সক্ষমতা আছে, সেটিও মিলছে না। কারণ গ্যাস সংকট, যান্ত্রিক ত্রুটি আর কাঁচামাল সংকটে দেশের রাষ্ট্রায়ত্ত সার কারখানাগুলো বছরের বেশিরভাগ সময়ই বন্ধ।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন বা বিসিআইসি ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরেও সারের মোট চাহিদার প্রায় ৮৩ শতাংশ আমদানি করতে হয়েছিল।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে বছরে প্রায় ৭০ লাখ মেট্রিক টন রাসায়নিক সারের চাহিদা রয়েছে এবং মোট চাহিদার প্রায় সাড়ে ২৬ লাখ টন-ই লাগে ইউরিয়া সার।

আমন মৌসুমের শুরুতে গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় সার নিয়ে অস্থিরতার খবর পাওয়া গেছে। কোথাও ডিলারের গুদাম থেকে সার লুট হয়েছে, আবার অনেক জায়গায় বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে।

তবে, সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সারের সংকট নেই, মজুদ পর্যাপ্ত।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন যে, দেশে বর্তমানে মোট ১৩ দশমিক ৬৫ লাখ মেট্রিক টন সার মজুদ রয়েছে।

এ ছাড়া ভবিষ্যতের চাহিদা মেটাতে প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

‘ইউরিয়া চার দশমিক ৮২২ লাখ মেট্রিক টন, টিএসপি তিন দশমিক ৬৯, ডিএপি ৩ দশমিক ৬৮ এবং এমওপি ১ দশমিক ৪৬ লাখ মেট্রিক টন মজুদ রয়েছে,’ বলেন মি. রহমান।

চাহিদামতো সার সরবরাহ না পাওয়ার দাবি করছেন ডিলাররা
এ ছাড়া ২ লাখ ১০ হাজার মেট্রিক টন টিএসপি, ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিএপি এবং ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন এমওপি আমদানি পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

অবশ্য, সার বিতরণে কিছুটা অনিয়ম রয়েছে বলেও স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলছেন, ‘সরকার কৃষক ও জনগণের স্বার্থে বিতরণব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে।’

উপদেষ্টা বলেছেন, ‘২৪শ আগাস্ট সরকারি ক্রয় কমিটির বৈঠকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর এক সপ্তাহ আগে কানাডা, রাশিয়া এবং সৌদি আরব থেকে আরও ১ লাখ ১৫ হাজার টন অনুমোদন দেওয়া হয়েছিল।’

এ ছাড়াও সার উত্তোলন এবং বিতরণের বিষয়ে ডিলারদের সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করতে তিন সদস্যের একটি মন্ত্রিসভা কমিটিও গঠন করা হয়েছে।

ওই কমিটির সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বুধবার একটি অনুষ্ঠানে জানিয়েছেন যে, সারের বিদ্যমান ডিলারশিপ বাতিল না করে বরং ডিলারদের কমিশন বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করছে সরকার।

এদিকে, বাংলাদেশে সারের কোনো ঘাটতি নেই, বরং সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে বলে বুধবার লালমনিরহাটে একটি অনুষ্ঠানে বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, যিনি সার সংক্রান্ত ওই মন্ত্রিসভা কমিটির সদস্য।

সার বিতরণব্যবস্থা গতিশীল করতে প্রতিটি ইউনিয়নে আরও একজন করে ডিলার নিয়োগ দেওয়া হবে বলেও তিনি জানান।


বিদেশ থেকে রাসায়নিক সার আমদানিতে প্রতিবছর বিপুল পরিমাণ ভর্তুকি দেয় সরকার
বিতরণে সমস্যা, যৌক্তিক নয়

সরকার বলছে, সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। তাহলে দেশের বিভিন্ন স্থানে সারের দাম এবং প্রাপ্যতা নিয়ে অস্থিরতা কেন— এ প্রশ্ন তুলেছেন কৃষি অর্থনীতিবিদরা।

সার বিপণনব্যবস্থা নিয়ে যে সমস্যার কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেটিও যৌক্তিক নয় বলেই মত তাদের।

তাদের মতে, সরকারিভাবে প্রতি বছর যে প্রক্রিয়ায় সার সরবরাহ ও বিপণন করা হয়, সেটি নতুন কোনো ব্যবস্থা নয় যে হঠাৎই ভেঙে পড়বে।

সারের মজুদে ঘাটতি থাকার প্রভাবই মাঠপর্যায়ে পড়ছে বলেই মনে করেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান।

‘আমন মৌসুম মাত্র শুরু হলো, আমাদের তো আরও দেড় থেকে দুই মাস সারের নিরবচ্ছিন্ন সরবরাহ প্রয়োজন হবে। কিন্তু সেই অবস্থায় এখনই যদি এমন হয় তাহলে তো মুশকিল,’ বিবিসি বাংলাকে বলেন তিনি।

সার সরবরাহের বর্তমান পরিস্থিতির সঙ্গে কদিন আগের জ্বালানি তেল সংকটের মিল দেখছেন এই কৃষি অর্থনীতিবিদ।

তিনি বলেছেন, ‘আমাদের জ্বালানি তেলের যে অবস্থা হয়েছিল, এইটা সেইম। সরকার বলতেছে কোনো ঘাটতি নাই, কিন্তু পাম্পে আমরা তেল পেলাম না।’

প্রয়োজনের তুলনায় সার সরবরাহ অপ্রতুল, এটি অস্বীকার করার সুযোগ নেই বলেই মনে করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাপক রিপন কুমার মণ্ডল।


বর্তমানে কৃষিকাজে রাসায়নিক সার ব্যপকভাবে ব্যবহার হচ্ছে
কিন্তু যতটুকু সার এখনো দেশে রয়েছে তার বিতরণ বা ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে না বলেই মনে করেন তিনি।

‘ধরে নিলাম সার কম আছে, কিন্তু যতটা আছে সেটা মাঠে যাচ্ছে না কেন? কুড়িগ্রামে যে সার গোডাউন ভেঙে নেওয়া হলো, সার পেলে তো আর সেটা হয় না,’ বিবিসি বাংলাকে বলেন তিনি।

এক্ষেত্রে রাজনৈতিক পটপরিবর্তনের পর ডিলারশিপসহ সারা দেশে সার বিপণনব্যবস্থায় নতুন সিন্ডিকেটের আবির্ভাব ঘটেছে বলেও মনে করে কৃষি অর্থনীতিবিদদের কেউ কেউ।

‘আগে একটা গ্রুপ মধ্যসত্ত্বভোগী ছিল, এখন নতুন একটি গ্রুপ এখানে ঢুকেছে। তারা নতুন মৌসুমটিকে বেছে নিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার’ বলেই মনে করেন মি. মণ্ডল।

এ ছাড়া বাজার ব্যবস্থাপনায় অস্থিরতা তৈরি হলে তার প্রভাব সাধারণ কৃষকের মধ্যে শঙ্কা তৈরি করে বলেই মনে করেন এ কৃষি অর্থনীতিবিদ।

‘এখন একটা পিক সময়। সার যদি সঠিক সময়ে না পায় তাহলে একটা শঙ্কা কাজ করবে কৃষকদের মধ্যে। ফলে অনেক কৃষকের মধ্যে ভবিষ্যতের জন্য সার মজুদ করার একটি প্রবণতা তৈরি হতে পারে,’ বলেও মনে করেন মি. মণ্ডল।

এক্ষেত্রে দেশে সারের মজুদ কত রয়েছে এবং এলাকাভেদে কত সার দেওয়া হচ্ছে সেটি স্বচ্ছভাবে ঘোষণা দেওয়া উচিত বলেই মনে করেন কৃষি অর্থনীতিবিদরা।

বিবিসি বাংলাকে মি. মণ্ডল বলছেন, ‘কোন উপজেলায় কত বরাদ্দ আছে সেটা যখন জানবে সবাই এবং সেই অনুযায়ী সরবরাহ করা হবে, তাহলে ডিলার পর্যায়ে বা যেকোনো পর্যায়ে মজুদের অভিযোগ উঠবে না।’

জমিসারচাষকৃষি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার