Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

‘দোয়া করবেন, যেন বেঁচে থাকি’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৩
‘দোয়া করবেন, যেন বেঁচে থাকি’

সংসদের অধিবেশনে যোগ দিয়ে স্বাগত বক্তব্য দিচ্ছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে স্বাগত বক্তব্য দিয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। হুইলচেয়ারে বসেই লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বক্তব্য দিতে গিয়ে হঠাৎ আবেগাপ্লুত হয়ে পড়েন। কণ্ঠ ভারী হয়ে আসে তার। সংসদকক্ষে নেমে আসে নীরবতা।

কান্নাজড়িত কণ্ঠে মির্জা আব্বাস বললেন, আমি দীর্ঘ সাড়ে ৫ মাস যাবৎ চিকিৎসাধীন। আজকের দিনটি আমার জীবনে একটি স্মরণীয় দিন। ২০০৬ সালের পর দীর্ঘ দুই দশক পর সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। একজন সংসদ সদস্য হিসেবে এর থেকে আনন্দ ও গর্বের বিষয় কি হতে পারে?

আবেগপ্রবণ হয়ে দল-মত-নির্বেশেষে সবার কাছে চাইলেন দোয়াও। বললেন, ‘বাকি সময়টুকু যেন বেঁচে থাকি। দেশ ও জাতির জন্য যেন কিছু করতে পারি।’

পুরো সংসদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেছেন, ‘সব সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার ভালোবাসা-দোয়া এই কঠিন সময়ে আমাকে সাহস জুগিয়েছে। এই সংসদে ফিরে এসে বলতে চাই— আমি মানুষের মাঝে ফিরে এসেছি।’


আরও পড়ুন

৫ মাস পর সংসদে মির্জা আব্বাস, স্বাগত জানালেন স্পিকার

০৩ সেপ্টেম্বর ২০২৬

হুইলচেয়ারে করে আজ বৃহস্পতিবার বিকালে সংসদ অধিবেশন কক্ষে ঢুকলে বর্ষীয়ান এই রাজনীতিককে স্বাগত জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন মির্জা আব্বাস। কয়েকদিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ফলে তার আর সংসদ অধিবেশনে যোগ দেওয়া হয়নি।

সিঙ্গাপুরের পর মালয়েশিয়ায় চিকিৎসা নিয়ে গতকাল বুধবার দেশে ফেরেন তিনি। তার এক দিন বাদেই তিনি সংসদে গেলেন।

অধিবেশনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যের সময় সংসদ কক্ষে ঢোকেন মির্জা আব্বাস। হুইলচেয়ারে করে তাকে নিয়ে আসা হয়।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘দীর্ঘ পাঁচ মাস চিকিৎসার পর মির্জা আব্বাস সাহেব সংসদে এসেছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি।’

যুবদলের একসময়ের সভাপতি, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাস গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন।


আরও পড়ুন

সংসদীয় কমিটি নিয়ে সংসদে বিতর্ক হয়নি সমাধান

৩১ আগস্ট ২০২৬

গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরে নিজের বাসায় ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। তাকে তখন এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ মার্চ তার মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচার হয়েছিল।


উন্নত চিকিৎসার জন্য এরপর ১৫ মার্চ মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ১৩ এপ্রিল পর্যন্ত তার চিকিৎসা চলে।

চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। পরে সেখানে বিশেষায়িত পুনর্বাসনকেন্দ্রে নিয়মিত ফিজিওথেরাপি নেন তিনি।

চিকিৎসার পুরোটা সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

মির্জা আব্বাসআইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়জাতীয় সংসদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    advertiseadvertise